Ad

ইউক্রেনে রাশিয়ার নয়া কৌশল, কোন পথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

প্রায় এক বছর হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। প্রথম থেকেই রাশিয়া ইউক্রেনে বিশেষ কৌশল নিয়ে লড়াই করছে৷ অভিযানের শুরুতে মনে করা হয়েছিল জেলেনস্কি সরকারকে হটাতেই পুতিনের বাহিনী অভিযান পরিচালনা করছে। তবে ধীরে ধীরে এই ধারণার পরিবর্তন হয়। বছরব্যাপী চলমান এই অভিযানের গতিপ্রকৃতি ক্ষণে ক্ষণে বদলেছে। রাশিয়া নিজেকে অপরাজেয় মনে করলেও বেশ কয়েকবার তাদেরকে পিছু হটতে হয়েছে৷ ২০১৪ সালে পুতিনের বাহিনী যত সহজে ক্রিমিয়া দখল করেছিলো, এবার তেমনটা হয়নি। পুতিন ইউক্রেনের শক্তি সম্পর্কে ভুল হিসাব নিকাশ করেছিলেন। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করেছিলো। সময় যত গড়িয়েছে, রুশ বাহিনী ততটাই অগোছালো হয়ে পড়েছে। এর ফলে ইউক্রেন কিছু অঞ্চল পুর্নদখল করে নিতে সমর্থ হয়। এখানে রাশিয়ার বিশেষ কৌশল খানিক সময়ের জন্য অকেজো হয়ে পড়ে। ফলে রাশিয়ার এমন দুর্গতি দেখে পশ্চিমা অনেক বিশ্লেষক পূর্বাভাস দিয়েছিলেন, ইউক্রেনে রুশ বাহিনী দিশেহারা অবস্থায় পতিত হবে। তবে এসব পূর্বাভাস সত্য হয় নি, সত্য হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এমনকি চলমান এই সংঘাত বন্ধের জন্য কোনো পক্ষই গ্রহণযোগ্য প্রস্তাব তৈরি করতে পারেননি। উল্টো দুই পক্ষই আরো শক্তিশালী ভাবে সর্বাত্নক অভিযানের দিকে ধাবিত হচ্ছে। রাশিয়া বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করেছে। পুতিন উত্তর কিয়েভ থেকে রুশ সেনা সরিয়ে নিয়ে পুর্বাঞ্চলে পুনরায় বিপুল পরিমানে সেনা মোতায়েন করেছেন। এছাড়া রাশিয়া এই অঞ্চলে সামরিক সরঞ্জামের শক্তিশালী মজুদ গড়ে তুলছে। দক্ষিণ খেরসনেও রাশিয়া সেনা সরিয়ে নেয়ার কৌশল গ্রহণ করেছে। ইউক্রেন অভিযানের শুরুতে রাশিয়া কম সংখ্যক সেনা নিয়োগ দিয়েছিলো। এখন সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বড় আকারের সর্বাত্নক যুদ্ধের জন্য পুতিন যুদ্ধকৌশলে পরিবর্তন এনেছেন। রিজার্ভ বাহিনী থেকে সেনা মোতায়েন করায় রাশিয়ার জনবল বেড়েছে। এর মাধ্যমে রাশিয়া অধিক প্রাণহানি এড়িয়ে আগের বছরের চেয়ে বেশি সুবিধা আদায় করে নিতে চায়। ইতোমধ্যে দখলকৃত অঞ্চলকে নিরাপদ রাখার মূল লক্ষ্য নিয়েই রুশ বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দোনেতস্ক ও লুহানস্কের মতো অঞ্চলগুলো যেন আর কোনপ্রকারে হাতছাড়া না হয় সেদিকে জোরালো নজর রাখছে রাশিয়া। অন্যদিকে রুশ বাহিনী গুড়িয়ে দিয়ে সামনে অগ্রসর হওয়ার নীতি নিয়েছে। এর আগে ক্ষয়ক্ষতি এড়িয়ে অঞ্চল দখলের দিকে মনোযোগ ছিলো রাশিয়ার। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সংঘাতের ক্ষেত্র সীমিত করে ফেলায় রাশিয়ার কমান্ড ও কন্ট্রোল আগের তুলনায় শক্তিশালী। এর আগে রাশিয়া চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে যেভাবে আক্রমণ পরিচালনা করেছিল, সেই কৌশল অনুসরণ করেছিলো ইউক্রেনেও। এখন পরিবর্তিত যুদ্ধ কৌশলে মজুত বাহিনীর সেনারাও ভালো করছে। অনেক বিশ্লেষক বলেছিলেন, মজুত বাহিনীর সদস্যরা পর্যাপ্ত ট্রেনিং না থাকায় যুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারবে না। এই পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। রুশ বাহিনী ভারী অস্ত্র ও দূর পাল্লার গোলা নিক্ষেপে দক্ষ হয়ে উঠেছে। ২য় বিশ্বযুদ্ধের সময় ভারী ও দূরপাল্লার গোলানির্ভর যুদ্ধ অনেক কার্যকরী এক কৌশল ছিলো। রুশ বাহিনী সম্প্রতি মারিউপোল দখল নিতে এই কৌশল ব্যবহার করেছে। রুশদের এমন সাফল্যে ইউক্রেনীয় শিবিরে হতাশা বিরাজ করলেও দেশটির জনগণের সমর্থন সেনাদের উজ্জীবিত করবে এতে সন্দেহ নেই। সাম্প্রতিক জরিপের তথ্য অনুসারে ইউক্রেনের অধিকাংশ জনগণ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন।ইউক্রেনের পক্ষে পশ্চিমা মিত্র দেশগুলো শক্ত অবস্থান নিয়েছে। নতুন করে ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দিচ্ছে। অন্যদিকে, ইউক্রেন তাদের দখল করা সব ভূখন্ড ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। কিন্তু রাশিয়া এসব ভূখণ্ড ধরে রাখতে যা দরকার তাই করবে।এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেন সংঘাত কবে শেষ হবে তা বলা কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। এখন দেখার বিষয় রাশিয়ার পরিবর্তিত যুদ্ধ কৌশল, ও ইউক্রেনের পক্ষে পশ্চিমাদের শক্তিশালী সর্মথন- কোন পক্ষকে জয়ী করে।দর্শক, আপনাদের কি মনে হয়? কোন পক্ষ জয়ী হবে এই যুদ্ধে? রাশিয়ার নতুন কৌশল কি কাজে লাগবে? কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন আশাকরি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad