Ad

ইউরোপ জুড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরোধীতা বাড়ছে কেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

দিন দিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিরোধিতা বেড়ে চলেছে। যুদ্ধ শুরুর এক বছর হতে চলছে। অথচ এই যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে হুমকি ধামকি এবং অস্ত্র সহায়তা যুদ্ধকে আরো তীব্র করেছে। এই যুদ্ধের ফলে শুধু দুটি দেশ নয়, পুরো বিশ্বের মানুষকে ফল ভোগ করতে হচ্ছে। দ্রব্যমূল্যের বাড়তি দাম, জ্বালানি সংকটের তীব্রতা- সব মিলিয়ে বিশ্ব এক নজিরবিহীন সংকটের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের উচিত ছিল যুদ্ধ বন্ধের জন্য গভীরভাবে কাজ করা। দুই দেশের জন্যই সুবিধা হয় এমন কোনো নীতিমালা তৈরি করা। কিন্তু এসব না করে বিশ্ব নেতারা যুদ্ধ দীর্ঘায়িত করার সকল আয়োজন করে চলেছেন।একদিকে পুতিন সর্বাত্নক যুদ্ধের জন্য নতুন কৌশলে রুশ সেনাদের উজ্জীবিত করছেন। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে মারণাস্ত্র ও আধুনিক ট্যাংক দিয়ে শক্তির পাল্লা ভারী করছে। জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহবান জানাচ্ছেন, যেন তার দেশকে সহযোগিতা অব্যাহত রাখা হয়। তিনি যুদ্ধবিমান, লেপার্ড-টু ট্যাংক, সাবমেরিন সহ অত্যাধুনিক অস্ত্র দেওয়ার জন্য মিত্র দেশগুলোকে আহবান করেছেন। অন্যের সহযোগিতা নিয়ে আর কতদিন ইউক্রেন চলবে? ইউক্রেন আদৌ কতটা জয়ী হতে পারবে? এমন প্রশ্ন বিশ্ববাসীর মনে সংশয় বাড়াচ্ছে। বিশ্বের মানুষ কমবেশি অনেক যুদ্ধ দেখেছে। বিশেষ করে ইউরোপীয়দের এ ব্যাপারে বেশি অভিজ্ঞতা রয়েছে। ১ম ও ২য় বিশ্বযুদ্ধ কিংবা বলকান যুদ্ধের বিভীষিকা তাদের হৃদয় থেকে মুছে যায়নি। দীর্ঘ অভিজ্ঞতা তাদেরকে ইউক্রেনে আমেরিকান যুদ্ধ নীতি নিয়ে সমালোচনায় উৎসাহিত করছে। ইউক্রেনকে লেপার্ড টু ট্যাংক দেয়ার সিদ্ধান্তে জার্মানি জুড়ে সাধারণ নাগরিকরা বিক্ষোভ করেছেন। তারা মনে করছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জার্মানিকে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা ইউরোপ জুড়ে স্নায়ুযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। এমনিতেই রাশিয়ার গ্যাস না পাওয়ায় ইউরোপের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সুযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। ইউরোপের যোগান নিশ্চিত করতে গিয়ে এশিয়ার উন্নয়নশীল দেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। এর ফলে কেউ উপকৃত হলেও অন্যরা সংকটে পড়ছে। জার্মানি তরল গ্যাস মজুত করার টার্মিনাল স্থাপন করেছে। জ্বালানি নিয়ে দেশে যেন অসন্তোষ না বাড়ে এজন্য জার্মানি কম আয়ের মানুষদের ভর্তুকি দিয়েছে। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানকেও বাড়তি অর্থ সহায়তা দিয়েছে দেশটি। জার্মানির মতো ইউরোপের অন্য দেশগুলোতে এমন ভর্তুকি দেয়া হয়নি। এর ফলে সেইসব দেশের জনগণকে বেশি দামে জ্বালানির ব্যবস্থা করতে হচ্ছে। এটা করতে গিয়ে অনেক দেশের জনগণই নাকাল হয়ে পড়ছেন। ইউরোপের অনেক অভিজ্ঞ কূটনীতিবিদরা এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ শুরু করেছেন।তারা বলছেন, নৈতিক দৃষ্টিকোণ থেকে ইউক্রেনকে সমর্থন দেয়া সঠিক। কিন্তু তাদের অস্ত্র সহায়তা দেয়া কোনোভাবেই ভালো হয়নি। রাশিয়ার অভিযান আন্তর্জাতিকভাবে সমর্থনযোগ্য নয়। তবুও এই যুদ্ধের সমাধান আলাপ আলোচনার পথ ধরেই আসতে পারতো। পশ্চিমাদের অধিক সক্রিয়তা ও রাশিয়ার বাড়াবাড়ি পরিস্থিতিকে দিন দিন জটিল করে ফেলছে। এদিকে মার্কিন প্রশাসনের এক উর্ধতন কর্মকর্তা রাশিয়া ইউক্রেনের চলমান এই যুদ্ধকে মানবজাতির অর্থহীন অপচয় বলে অভিহিত করেন।তার এই বক্তব্যের কারণে তিনি নিজ দেশেও ব্যাপক সমালোচিত হয়েছেন। ইউরোপের অধিকাংশ নাগরিক মনে করেন, এই যুদ্ধ জেদ ও ক্ষোভ থেকে শুরু হয়েছে। এজন্য এর সমাধান একমাত্র আলোচনার টেবিলেই সম্ভব, অন্যত্র নয়। অস্ত্র পাঠিয়ে এই যুদ্ধের তীব্রতাকে পশ্চিমারা নতুন করে উসকে দিচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বের মানুষ অচিরেই বড় বিপদের সম্মুখীন হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad