Ad

চীনের বিস্ময়কর উভচর বিমান, চলতে পারে পানিতেও

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (8)
Durbin News

বিশ্বের অন্যতম পরাশক্তি চিনের হাতে রয়েছে এমন একটি বিমান, যেটি আকাশে উড়ার পাশাপাশি পানিতেও চলাচল করতে পারে। সাধারন বিমানের মতো ভুমির রানওয়ে ব্যবহার করে এই বিমান, আবার প্রয়োজনে এটি সাগরের পানি থেকেও আকাশে উঠানামা করতে সক্ষম। গত কয়েক দশকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অসামান্য অগ্রগতি অর্জন করেছে চীন। অসংখ্য চালকবিহীন ড্রোনের পাশাপাশি তৈরি করেছে বিশাল যাত্রীবাহী বিমান। তবে এর মাঝেও তাদের সেরা আবিস্কার, পানিতে উঠানামা করতে সক্ষম এই বিমানটি। চীনের তৈরি উভচর এই বিমানের নাম 'কুমলং এজি সিক্স হান্ড্রেড'। দেশটির দাবি, বর্তমানে এটিই পৃথিবীর সবচেয়ে বড় উভচর বিমান, যেটি জলে স্থলে দু' জায়গাতেই উঠানামা করতে সক্ষম। চীনের এই বিমান 'বোয়িং 737' এর মতোই বিশাল আকারের। এটির দৈর্ঘ প্রায় ৩৯ মিটার বা ১২০ ফুটের কাছাকাছি। আর উচ্চতা প্রায় ৪০ ফুট। এতে করে প্রায় ৫০ জন যাত্রী ভ্রমন করতে সক্ষম। তবে চীনের এই বিমানের মূল্য উদ্দেশ্য যাত্রী বহন নয়। বরং বহুমুখী উদ্দেশ্য সামনে রেখে ডিজাইন করা হয়েছে বিস্ময়কর এই বিমানটি। চীনের এই বিমান ব্যবহার হবে অগ্নি নিবার্পন কাজে, এজন্য বিমানে রয়েছে বিশাল পরিমান পানি বহনের ব্যবস্থা। ফলে দাবানল কিংবা অন্য কোন দুর্যোগে এই বিমানটি খুবই কার্যকরী ভুমিকা রাখবে। আবার সামুদ্রিক উদ্ধার কাজেও ব্যবহৃত হবে 'এজি সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট'। জাহাজ কিংবা নৌকাডুবির ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান জরুরি হয়ে পড়ে। তখন ধীরগতির কারণে নৌযান খুব একটা কার্যকরী হয়না। এক্ষেত্রে চীনের এই উভচর বিমান খুবই কার্যকরী হবে। বিমানটি পানিতে উঠানামা করতে সক্ষম হবার কারণে সহজেই উদ্ধার অভিযানে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, চীনের অত্যাধুনিক এই বিমান সামরিক ক্ষেত্রেও কাজে লাগবে। বিমানটিতে দেশটির অত্যাধুনিক কিছু সামরিক প্রযুক্তিও রাখা হয়েছে। ফলে সমুদ্র সীমানায় এটি দেশটির অন্যতম ভরসা হয়ে উঠবে। বর্তমানে তাইওয়ান সহ অনেক সাথেই চীনের বিরোধ চলছে। কখনো এরকম কোন দেশের সাথে যুদ্ধ বেধে গেলে চীনের অন্যতম অস্ত্র হবে উভচর এই বিমানটি। 'কুমলং এজি সিক্স হান্ড্রেড' এয়ারক্রাফট মাত্র একবার জ্বালানি নিয়ে বারো ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। এ কারণে দেশটির সমুদ্র সীমার শেষ পর্যন্ত পাহারা দিতে সক্ষম হবে এটি। ২০১৬ সালে বিমানটি তৈরি করে চীনের রাষ্ট্রীয় একটি সংস্থা। এর পরের বছর সফল ভাবে আকাশে উড্ডয়ন করে এটি। গত কয়েক বছর বিমানটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। স্থলে অবস্থিত রানওয়ের পাশাপাশি সাগর থেকেও আকাশে উড়ানো হয়েছে বিমানটি। সকল ক্ষেত্রেই সফল ভাবে উঠানামা করেছে এজি সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট। প্রায় এক যুগ আগে ২০০৯ সালে, উভচর এই বিমান তৈরির পরিকল্পনা অনুমোদন করে দেশটির সরকার। এই লক্ষে একত্রে কাজ করে দেশটির ৭০ টি প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন ইন্সটিটিউট সহ চীনের ২০ টি রাজ্য জড়িত ছিলো, এটি নির্মানের পেছনে। দীর্ঘ আট বছর প্রচেষ্টার পর অবশেষে বিমানটি তৈরিতে সফল হয় চীন। এরপর একাধিক এয়ার-শোতে বিমানটি প্রদর্শন করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে 'এজি সিক্স হান্ড্রেড এয়ারক্রাফট'। ইতিমধ্যেই বেশ কিছু দেশ বিমানটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad