Ad

বিয়ে ছাড়াই নারীদের সন্তান নেয়ার অনুমতি দিলো চীন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
China
Durbin News

জনসংখ্যা বাড়াতে এবার বিয়ে ছাড়াই নারীদের সন্তান নেয়ার অনুমতি দিলো চীন। বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হয়েও জনসংখ্যা নিয়ে বিপাকে পড়তে হয়েছে দেশটিকে।বিগত ৬০ বছরের মধ্যে গত বছর প্রথম বারের মত, চীনের জম্ম হারের তুলনায় মৃত্যু হারের পরিমান ছিলো বেশি। অর্থাৎ , দেশটিতে গত বছর যতজন জম্মগ্রহন করেছে তার চাইতে বেশি মানুষের মৃত্যু হয়েছে।২০২২ সালে দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে প্রায় শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ। ধারণা করা হচ্ছে দ্রুতই জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। যা নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার।তাই জনসংখ্যা বাড়াতে এবার বেশকিছু পদক্ষেপ নিয়েছে দেশটি। যার অংশ হিসেবে সিচুয়ান প্রদেশে বিয়ে ছাড়া সন্তান জম্ম দেয়ার উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে তারা।প্রায় ৮০ মিলিয়ন মানুষ বসবাস করা প্রদেশটিতে এতোদিন অবিবাহিতরা সন্তান গ্রহন করতে পারতো না। গ্রহন করলেও বিবাহিতদের মত রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা মিলতো না তাদের।তবে জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ হিসেবে-গত সোমবার অবিবাহিতদের সন্তান গ্রহনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় প্রদেশটির হেলথ কমিশন।এখন থেকে প্রদেশটিতে অবিবাহিত দম্পতিরা বিয়ে করা ছাড়াই সন্তান নিতে পারবেন। সেই সাথে বিবাহিত দম্পতিদের মত সন্তান গ্রহনের জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধাও লাভ করবেন।যদিও দেশটির জাতীয় প্রজনন নীতিমালা অনুযায়ী অবিবাহিতদের সন্তান গ্রহনে সরাসরি কোনো নিষেধাজ্ঞা ছিলো না।কিন্তু প্রদেশটিতে বিয়ের প্রমাণ ছাড়া প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা, মাতৃত্বাকালীন ছুটির সময় মায়ের বেতন- এবং চাকরির সুরক্ষাসহ বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দেয়া হতো না।এমনকি অবিবাহিতরা সন্তানের জম্ম নিবন্ধন করার মাধ্যমে 'হুকোও' সেবা লাভের জন্য গুনতে হতো মোটা অংকের জরিমানা। হুকোও এর মাধ্যমেই চাইনিজ শিশুরা শিক্ষা ও সামাজিক সেবা পেয়ে থাকে।তবে এখন থেকে আর এই সেবা পাওয়ার জন্য জরিমানা দেয়া লাগবে না তাদের। জনসংখ্যা বৃদ্ধির জন্য অবিবাহিতদের পাশাপাশি বিবাহিতদের জন্যও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।২০১৬ সালে এক সন্তান নীতি প্রত্যাহার করার পর থেকে, এতোদিন দুটি সন্তান নিতে পারতেন সিচুয়ানের বিবাহিত দম্পতিরা। তবে এখন থেকে যত খুশি তত সন্তান নিতে পারবেন তারা।মূলত জনসংখ্যা হ্রাস এবং বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, জনসংখ্যা বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে প্রদেশটির স্থানীয় সরকারের পক্ষ থেকে।প্রদেশটিতে ২০২১ সাল থেকে সন্তান গ্রহনে আগ্রহী করতে, দম্পতিদের ২য় কিংবা ৩য় সন্তানের বয়স ৩ বছর হওয়া পর্যন্ত মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।একটা সময় পর্যন্ত এক সন্তান নীতির মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কারনে, চীনে এমনিতেই জনসংখ্যার পরিমান কমতে শুরু করেছে।তার উপর চীনের যুবতী নারীরা দিনদিন বিয়ে এবং সন্তান নেয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। পুরো বিশ্বে চীনা নারীদের সন্তান নেয়ার ইচ্ছা সবচাইতে কম।চীনা তরুণ তরুণীদের বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারন হিসেবে উচ্চ জীবনযাত্রার ব্যয়, কম মজুরি, ও দীর্ঘ কর্মঘন্টাকে দায়ী করা হচ্ছে।সোর্স

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad