Ad

বাংলাদেশকে নিয়ে টানাটানি চীন ও যুক্তরাষ্ট্রের। কার পক্ষে যাবে বাংলাদেশ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (12)
Durbin News

বাংলাদেশকে পাশে চায় দুই বিশ্ব পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে নিজেদের তৈরি জোটে জড়াতে টানাটানি শুরু করেছে দেশ দুটি। ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় যুক্তরাষ্ট্র। এর তীরবর্তী দেশ গুলোকে নিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করেছে তারা। মূলত এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর একটি কৌশল এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি।দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য ও প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে পাশে চায় দেশটি। কারণ এই অঞ্চলের অন্য দেশ শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছে। আর পাকিস্তান রাজনৈতিক ভাবে বেশ অস্থিতিশীল অবস্থায় আছে। বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেকটাই স্থিতিশীল। তাই যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ইন্দো প্যাসিফিক জোটে যোগ দিক।অন্যদিকে এশিয়ার উদীয়মান পরাশক্তি চীন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই জোট গঠনকে তারা মোটেই ভালো চোখে দেখছে না।এর আগে দক্ষিণ চীন সাগরে নিজেদের প্রবাব বাড়াতে শুরু করেছিল চীন। বিপরীতে যুক্তরাষ্ট্র ঐ অঞ্চলে নতুন জোট গঠন করেছে।ফলে চীন মনে করে, তাদের প্রভাব ও শক্তি কমাতে ইন্দো প্যাসিফিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।চীন চায় বাংলাদেশ তাদের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগ দিক। বঙ্গোপসাগরের সীমানায় চীনের এই প্রকল্প থামাতে চেষ্টা করে চলেছে যুক্তরাষ্ট্র। নিজেদের বাণিজ্যিক স্বার্থে এই প্রকল্প হাতে নিয়েছিল চীন। চীন ও যুক্তরাষ্ট্র নিজ নিজ প্রকল্পে যোগ দিতে বাংলাদেশকে চাপ দিয়ে যাচ্ছে। এবছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন। এই সফরেও নিজেদের ইন্দো প্যাসিফিক জোটের প্রসঙ্গ তুলেছেন তিনি।অন্যদিকে বাংলাদেশ এই কৌশলে যুক্ত হলে চীন অসন্তুষ্ট হবে। গত বছর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন।বাংলাদেশের জন্য সরাসরি যেকোনো পক্ষকে বেছে নেয়া কঠিন। কারণ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। বিগত কয়েক বছরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বেড়েছে। বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো নির্মানে কাজ করছে চীন। এই খাতে যত উন্নয়ন তা চীনের হাত ধরেই এসেছে বলা চলে। তাছাড়া দেশটির প্রায় একশত কোম্পানি এদেশে ব্যবসা করছে।আবার বাংলাদেশ বেশিরভাগ পণ্য আমদানি করে চীন থেকে। গত বছর বাংলাদেশের ৯৯ ভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দেশের পোশাক রপ্তানির ৬০ ভাগ আয় আসে যুক্তরাষ্ট্র থেকে। তাছাড়া সামরিক ও অর্থনৈতিক নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক রয়েছে।কোভিড পরিস্থিতিতে বাংলাদেশকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র। এই অবস্থায় চীনের পক্ষে গেলে বাংলাদেশের রপ্তানি খাত ব্যাপক হুমকির মুখে পড়তে পারে। সর্বোপরি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে ভাঙ্গন আসতে পারে।চীন ও যুক্তরাষ্ট্র দুটোই শক্তিশালী দেশ। কোনো একটি দেশকে চটিয়ে দিলে তার ফল ভালো হবে না। বাংলাদেশ এখনও পর্যন্ত কারো পক্ষে না গিয়ে ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দিন দিন চাপ বাড়ছে দুই পক্ষ থেকেই। তাই কার পক্ষে যোগ দিবে- তা নিয়ে ভাবছে বাংলাদেশ। আপনাদের কি মনে হয়? কার পক্ষে গেলে লাভবান হবে বাংলাদেশ? চীন নাকি যুক্তরাষ্ট্র? জানাতে পারেন কমেন্ট বক্সে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad