Ad

আমেরিকা নয় বিশ্বের সেরা নৌবাহিনী এখন চীনের!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1615114560_Chinese-Carrier_28bc
Durbin News

একদিকে শক্তিশালী আমেরিকার চোখ রাঙানি। অন্যদিকে বিশ্ব রাজনীতির মারপ্যাঁচ! এতো কিছুর পরেও বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এখন চীনের। আন্তর্জাতিক জলসীমায় নিজেদের সর্বোচ্চ শক্তিশালী করতে মরিয়া চীন একের পর এক সব অত্যাধুনিক বিমানবাহী রণতরী, সাবমেরিন, উভচর যুদ্ধজাহাজ যুক্ত করেই চলেছে নৌবাহিনীতে! প্রকৃত অর্থেই এক সমুদ্র দানবে পরিণত হচ্ছে চীনা নৌবাহিনী। সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন? গত দুই দশকে অন্তত ৩ গুন বড় হয়েছে দেশটির নৌবাহিনী! তবে চীন সর্বদা নিজেদের সামরিক সক্ষমতা লুকোতে ব্যস্ত থাকে। আর এজন্যই নিজেদের নৌবহরের কোনো দূর্ঘটনার তথ্যই প্রকাশ করেনা বেইজিং। এখানেই শেষ নয়, নিজেদের অন্য কোনো বাহিনীরও সামরিক দুর্ঘটনার কোনো তথ্যই প্রকাশ করে না দেশটি। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবী, চীন মূলত নিজেদের সামরিক দূর্বলতা ঢাকতেই এসব লুকোয়। চীন চায় বিশ্ব তাদের শক্তিটাই দেখুক, দূর্বলতা নয়। দক্ষিণ চীন সাগর তো রয়েছেই, বাকি সবকটি মহাসাগরেই নিজেদের শক্তিশালী অবস্থান দেখাতে চাচ্ছে চীন। এজন্যই যুদ্ধ বিমানের সংখ্যা বাড়িয়েই চলছে তারা। এই সক্ষমতা বিশ্বের যেকোনো চীন বিরোধী শক্তির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ। চলুন দেখে নেয়া যাক নৌসক্ষমতা কতোটা বাড়িয়েছে চীন? বর্তমানে দেশটিতে রয়েছে ৩৪০ টি যুদ্ধজাহাজ। চীন আগামী দুই বছরে এই সংখ্যাকে ৪২০ এ উন্নীত করতে চলেছে। এরই মধ্যে জাহাজ নির্মাণ প্রকৌশল দেখিয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে বেইজিং। শুধুমাত্র ২০১৯ সালেই সুমুদ্রে নেমেছে চীনা প্রযুক্তিতে তৈরি অন্তত দুই ডজন সামরিক নৌযান। করভেট, ডেস্ট্রয়ার থেকে ভাসমান ডক- কী নেই সেই তালিকায়? ২০১৮ সাল ছিলো চীনের সামরিক সক্ষমতার একটি মাইলফলক, কারণ প্রথমবারের মতো চীন সেবছর তৈরি করে বিমানবাহী রনতরী। এটি মূলত প্রশিক্ষণের স্বার্থে নির্মাণ করা হয়েছিলো। বিশালকায় এ রণতরীটির ওজন ছিলো ৫০ হাজার টন! এর নকশা থেকে থেকে শুরু করে প্রত্যেকটা অংশই তৈরি করা হয়েছে চীনে। বিশালাকায় এ রণতরীটি দৈর্ঘ্যে ৩১৫ মিটার ও প্রস্থে ৭৫ মিটার। এটি সর্বোচ্চ ঘণ্টায় ৩১ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে, যা সারাবিশ্বে মুহূর্তেই রেকর্ডে পরিণত হয়। ২০১৩ সালে এর নির্মাণকাজ শুরু করা হয়েছিল। মাত্র পাঁচ বছরের মধ্যেই শেষ হয় এর নির্মাণকাজ।ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ চীনা নৌবহরে যুদ্ধজাহাজ সংখ্যা ৪৬০ এ উন্নীত হবে যা বিশ্বের যেকোনো ক্ষ্মতাধর রাষ্ট্রের ঘুম হারাম করতে যথেষ্ঠ! শুধু তাই নয়, ২০৩৫ সালের মধ্যে ছয়টি বিমানবাহী রণতরী সমুদ্রে নামাবে দেশটি। এর মধ্যে চারটির পরমাণু সক্ষমতা থাকবে বলে জানিয়েছেন খোদ চীনের সামরিক বিশেষজ্ঞরা।যুদ্ধজাহাজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীন পাল্লা দিয়ে বাড়িয়েছে মেরিন ক্রুর সংখ্যাও! খুব অল্প সময়ের মধ্যেই চীন নিজেদের মেরিন ক্রুর সদস্য সংখ্যা ২০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখে নিয়ে গেছে। বিভিন্ন মিশনের স্বার্থে রাত-দিন কঠোর প্রশিক্ষণ চলছে তাদের। চীনা নৌ বাহিনীর প্রধান অংশই হচ্ছে সারফেস শিপ বা পানির উপরের যুদ্ধ জাহাজ। এর অধিকাংশই অনেক দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম! চীনের প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ার একেকটি, নৌবহরের নেতৃত্ব দেয়। এয়ারক্রাফট ক্যারিয়ারের চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে থাকে গাইডেড মিসাইল ক্রুজার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ও গাইডেড মিসাইল ফিগ্রেট। শত্রুপক্ষ যাতে পানির তলদেশ দিয়ে আক্রমণ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকে ১ টি বা ২ টি অ্যাটাক সাবমেরিন। যেকোনো সরবরাহের জন্য সদা প্রস্তুত একটি সাপ্লাই শিপ। চীনের বিশাল আকৃতির উভচর অ্যাসল্ট জাহাজ, যে কোনো যুদ্ধকবলিত দ্বীপে চীনা মেরিনারদের রক্ষা করার জন্য প্রস্তুত। সেই সাথে আকাশে পাহাড়ায় রয়েছে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান।চীনের নৌ শক্তির আধুনিকায়নের সঙ্গে তাল মেলাতে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় বড় দেশগুলোও একই পথে হাঁটছে। শুধু হাঁটছেই না, যত দ্রুত সম্ভব সক্ষমতা বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অস্ত্র কেনায় রীতিমতো হিড়িক পড়ে গেছে…

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad