Ad

ভয়ংকর এক ক্যাপসুলের খোঁজে অস্ট্রেলিয়া!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

অস্ট্রেলিয়াতে জরুরি অবস্থা! সতর্ক অবস্থানে দেশটির পশ্চিমাঞ্চল! ক্যাপসুল খুঁজে না পেলে ভয়ংকর সমস্যায় পড়তে পারে দেশটি! অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে তেজস্ক্রিয় উপাদানভর্তি একটি ক্যাপসুল হারিয়ে গেছে। এরপর থেকেই সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পুরো অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ক্যাপসুলটি খোঁজার জন্য চলছিলো চিরুনি অভিযান! অবশেষে খুঁজে পাওয়া গেলো ক্যাপসুলটিকে। এই বার্তা জানিয়েছে সি.এন.এন। টানা অভিযানের পর ক্যাপসুলটি পাওয়া গিয়েছে।ক্যাপসুলটি হারিয়ে যাওয়ার পর ঐ রাজ্যে জরুরি সতর্কতা জারি করে ফায়ার এবং জরুরী সেবা বিভাগ। কর্তৃপক্ষ জানায়, ক্ষুদ্র এই ক্যাপসুলটি থেকে ছড়িয়ে পড়তে পারে ক্ষতিকর পদার্থ।এতে রয়েছে প্রায় Caesium-137, যা সাধারণত খনিতে ব্যবহার করা হয়। এটি কোনো মারণাস্ত্র না হলেও এটিতে রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে ক্যান্সারের মত দুরারোগ্য রোগ হতে পারে। সতর্ক বার্তায় ঘোষণা করা হয়েছে, কেউ যদি ক্যাপসুলটি খুঁজে পায়, তাহলে তিনি যেন ক্যাপসুলটি থেকে দূরে থাকেন। কোনো অবস্থাতেই কেউ যেন ক্যাপসুলটিতে স্পর্শ না করে। এটি স্পর্শ করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চামড়া পুড়ে যেতে পারে, সেই সাথে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে কেউ যদি মনে করেন, তিনি অবচেতন মনের অজান্তে হলেও কোনোভাবে ক্যাপসুলটির সংস্পর্শে এসেছেন, তাহলে অবশ্যই তাকে দ্রুত জরুরি চিকিৎসার অধীনে আসতে হবে। অস্ট্রেলিয়ার প্রধান রাজ্য স্বাস্থ্য কর্মকর্তা ও রেডিওলজিক্যাল কাউন্সিলের চেয়ার অ্যান্ড্রু রবার্টসন বলেন, ক্যাপসুলটি গ্রহণযোগ্য মাত্রায় বিকিরণ ঘটাতে পারে। ছোট এই জিনিসটি না জেনে কেউ তুলে নেয় কি না, সেটিই আমাদের চিন্তার বিষয়। ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। তখন পূর্ব অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে রিও টিন্টোর গুদাই-দারি খনিতে সিডিয়াম-১৩৭ সমৃদ্ধ ক্যাপসুল - ঘনত্ব পরিমাপক যন্ত্রে ব্যবহার করা হয়েছিল।কাজ শেষ হয়ে গেলে ওই সাব-কন্ডাক্টর প্রতিষ্ঠান খনি থেকে ঘনত্ব পরিমাপক যন্ত্রটি সংগ্রহ করে। এরপর স্থলপথে নিউম্যান শহর থেকে পার্থ শহরে যাওয়ার পথে যন্ত্রটি ভেঙে ক্যাপসুলটি পড়ে যায়। কর্তৃপক্ষের মতে, ক্যাপসুলটি ১০-ই ​​জানুয়ারী একটি প্যাকেজের ভিতরে রাখা হয়েছিল। তারপর সেটি ১২ই জানুয়ারী একজন ঠিকাদার দ্বারা রিও টিন্টোর গুদাই-দারি খনি সাইট থেকে সংগ্রহ করা হয়েছিল।এর চার দিন পর ১৬ই জানুয়ারী পার্থে পৌঁছেছিল সেটি। কিন্তু ২৫শে জানুয়ারী পরিদর্শনের জন্য এটি আনলোড করা হয়েছিল। তখন আবিষ্কার করা হয় যে ক্যাপসুলটি নেই।এরপরই চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বাস্থ্যঝুঁকি থাকায় ক্যাপসুলটি হারানোর জন্য রাজ্য কর্তৃপক্ষ বিপাকে পড়ে যায়।নিউম্যান শহর থেকে পার্থ শহর পর্যন্ত দুই নগরীর দূরত্ব মোটামুটি এক হাজার ৪০০ কিলোমিটার বা ৮৭০ মাইল। আর হারিয়ে যাওয়া ক্যাপসুলটির আকার বেশ ছোট।এটি দেখতে কেমন তার একটি ছবিও প্রকাশ করেছে ডিএফইএস। ক্ষুদ্র এই ক্যাপসুলের প্রস্থ ৬ মিলিমিটার ও উচ্চতা ৮ মিলিমিটার মাত্র। এত বিশাল জায়গার মধ্যে এত ছোট্ট একটি ক্যাপসুল খুঁজে বের করা আর খড়ের গাদায় সুচ খুঁজে বের করা একই কথা। কিন্তু কয়েক দিনের নিরলস পরিশ্রমের পর অবশেষে উদ্ধার করা হয় সেই তেজস্ক্রিয় ক্যাপসুলটি।দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং রেডিওলজিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান অ্যান্ড্রু রবার্টসন বলেছেন, যেখান থেকে ক্যাপসুলটি উদ্ধার করা হয়েছে, তার আশেপাশে রয়েছে বিস্তীর্ণ ফাঁকা অঞ্চল। এসব স্থানে কোনো মানুষের জনবসতি নেই। তাই এই ক্ষতিকারক ক্যাপসুলটি উদ্ধার করার আগে কেউ এটির সংস্পর্শে এসেছে বলে মনে হয় না। কেউ ইচ্ছাকৃতভাবে ক্যাপসুল হারানোর এই ঘটনাটি ঘটিয়েছে কিনা কিংবা কারো দায়িত্বে অবহেলা আছে কিনা, সেটা জানার জন্য শুরু করা হয়েছে তদন্ত।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad