Ad

ইউক্রেন যুদ্ধে হারলেও লাভবান হবেন পুতিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-02_06843c56-bc95-4d7a-9564-39cabe40b7e6_putin_reuters_____
Durbin News

যুদ্ধের ফলাফল যাই হোক। শেষ হাসিটা পুতিনই হাসবেন। ধীরে ধীরে এ কথাই স্পষ্ট হচ্ছে! অবশ্য এর পেছনে যথেষ্ঠ কারণও রয়েছে। জানতে হলে ফিরে তাকাতে হবে একটু পেছনে। সময়টা ২০২০ রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালিনকে উচ্চ মাত্রার বিষ প্রয়োগের ঘটনা নিয়ে হয়েছিলো ব্যাপক তোলপাড়! নাভালিন অসুস্থ হয়ে জার্মানির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগের আঙুল উঠে রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। সবাইকে চমকে দিয়ে পাঁচ মাস পরে রাশিয়ার ফিরে আসেন সুস্থ নাভালিন, তবে এয়ারপোর্টেই গ্রেফতার করা হয় তাকে। নাভালিনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে রাশিয়ার অন্তত ১৮৫ টি শহর! এই বিক্ষোভে পুতিনের ছত্রছায়ায় গ্রেফতার করা হয় অন্তত ১১ হাজার লোকজনকে। এর বাইরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছিলো বহু লোক। অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছিলো। যদিও এই বিক্ষোভ পুতিনের জন্য বেশ অস্বস্তিকর ছিলো। তবে তার শাসনের কৌশলই ছিলো দেশের অভ্যন্তরীণ বিষয় থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখা। অনেক বিশ্লেষক মনে করেন এই কৌশল বাস্তবায়ন করতেই পুতিন ইউক্রেনে আক্রমণ পরিচালনা করেছেন। খোলা চোখে দেখলে এই আক্রমণের পিছনে ন্যাটোর সম্প্রসারণবাদী নীতিই সামনে চলে আসে। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় বিক্ষোভ দমন ও ইউক্রেনে অভিযান পরিচালনা এই দুইয়ের মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। ইউক্রেনে আক্রমণের মাধ্যমে পুতিন সুকৌশলে নিজের দেশের জনগণের সাথে সংঘাত এড়িয়েছেন। সেই সাথে বিরোধীদের কোনঠাসা করতেও সফল হয়েছেন। আলেক্সি নাভালিন নিয়ে আলোচনা একেবারেই থেমে গেছে। তবে এটাও সত্য যে, ইউক্রেন আক্রমণের পিছনে এটিই একমাত্র কারণ নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির রাশিয়া নীতি পরিবর্তনও অন্যতম একটি কারণ। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভলোদিমির জেলোনস্কি ইউক্রেনের রাশিয়া নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। রাশিয়া পন্থী পুতিনের ঘনিষ্ঠ বন্ধু মেদভেদচুকের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শুরু করেন তিনি।এছাড়া তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদান স্থগিত করতে পাশাপাশি নর্ড স্ট্রিম ২ পাইপলাইন থেকে সরে আসার জন্য ব্যাপক তোড়জোড় শুরু করেন। জেলেনস্কির এসব কর্মকান্ডের বিপরীতে পুতিনপন্থী ইউক্রেনের রাজনীতিবিদরা রাজনৈতিক খেলা চালিয়ে যাচ্ছিলেন। অনেক বিশ্লেষক মনে করেছিলেন পুতিন ধীরে চলার নীতি অনুসরণ করে দনবাস অঞ্চলে তার এজেন্ডা বাস্তবায়ন করবেন। সবার ধারণাকে ভুল প্রমাণিত করে পুতিন ইউক্রেনে সরাসরি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। এর ফলে নাভালিনের মুক্তির দাবিতে গড়ে উঠা আন্দোলন থামাতে সফল হয়েছেন। একই সাথে বিরোধীদের নানা তৎপরতাকে স্তিমিত করেছেন।পুতিন ও তার ঘনিষ্ঠজনেরা নাভালিন ও তার সমর্থককে পশ্চিমাদের চর মনে করেন। তারা এও বলেন যে, নাভালিন ইউক্রেনের মায়দান বিক্ষোভের মতো আন্দোলন গড়ে তুলে পুতিনকে ক্ষমতাচ্যুত করতে চায়। বলা হয়ে থাকে মায়দান বিক্ষোভের জন্য সাজা দিতেই পুতিন ২০১৪ সালে ক্রিমিয়ায় আক্রমণ করেছিলো। কিন্তু এই হামলা পুতিনকে নিজ দেশে অনেকটাই অজনপ্রিয় করে তুলেছিলো। ২০১৮ সালে লেভাডা সেন্টারের একটি জরিপ অনুযায়ী ৫৭ ভাগ মানুষ রাশিয়ায় সর্বাত্নক পরিবর্তন চেয়েছিলো। পরের বছরেও এই সমর্থন বেড়ে ৫৯ শতাংশে পৌঁছেছিলো। ঐ সময়েই নাভালিন জনগণের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। বিশাল সমর্থন নিয়ে রাশিয়া জুড়ে সভা সমাবেশ শুরু করেন তিনি। এই অবস্থা পুতিনের দীর্ঘ শাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বুদ্ধিমান পুতিন এই অবস্থার পরিবর্তন করতে চেয়েছিলেন। নিজের সকল শত্রুকে শায়েস্তা করার জন্য তিনি ইউক্রেনে সরাসরি আক্রমণ পরিচালনা করেন। এর মাধ্যমে একইসাথে নিজ দেশ ও প্রতিবেশী দেশের পশ্চিমা তৎপরতায় লাগাম টেনে দেয়া হয়। বর্তমানে নাভালিন ও তার সমর্থকেরা জেলে পঁচছেন। তাদের অনেকে গৃহবন্দী আবার অনেকেই নির্বাসনে আছেন। পুতিন বিরোধী হাজার হাজার লোক রাশিয়া ছেড়ে পালিয়েছেন। বলতে গেলে পুতিন এখন রাশিয়ার নতুন একচ্ছত্র সেনাপতি হিসেবে আবির্ভূত হয়েছেন। ইউক্রেনে অভিযান পুতিনের শাসনকে স্থিতিশীল করতে সাহায্য করেছে। তার বিরুদ্ধে জনগণের আস্থা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে পুতিন এই যুদ্ধে হেরে গেলেও সামনের দিনে রাশিয়াকে নির্বিঘ্নে শাসন করতে পারবেন। এমনকি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে রাশিয়ায়৷

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad