Ad

রুশ ইউক্রেন লড়াইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি দেখছেন পুতিন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (10)
Durbin News

ফ্রান্স ও অস্ট্রেলিয়ার পর এবার ইউক্রেনকে পুনরায় অস্ত্র সহায়তা জার্মানির! রাশিয়াকে প্রতিহত করতে জার্মানির ৮৮ টি লেপার্ড-ওয়ান ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি! তবে কী বিশ্ব আবারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি দেখতে চলছে? ঠিক এমনটাই মনে করছেন খোদ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল বৃহষ্পতিবার স্ট্যালিন গ্র্যাড দিবসের অনুষ্টানে তিনি বলেন,“দুঃখজনক হলেও ৮০ বছর পর আবারো জার্মান ট্যাংককে মোকাবেলা করতে যাচ্ছে রাশিয়া।” এদিন প্রেসিডেন্ট পুতিন রুশ- ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন। নিজের বক্তব্যে পুতিন জার্মানির পুরনো ইতিহাস টেনে আনেন। তার মতে, “ বর্তমানে ইউক্রেনে নাতসিবাদের পরিবর্তিত ও আধুনিক রুপ দেখা যাচ্ছে। “ সম্প্রতি জার্মানি ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে ৮০ টি লেপার্ড - ওয়ান ট্যাংক দেবে। আর এই ঘটনা উল্লেখ করেই মুলত এসব মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এদিন তিনি বলেন, তার দেশ নিরাপত্তা নিশ্চিতকরনে প্রচলিত অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা।তবে রাশিয়া ঠিক কি ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে তা এখনো নিশ্চিত নয়। এই ইঙ্গিত মূলত পারমাণবিক অস্ত্রের ব্যবহারকেই নির্দেশ করে! গত বৃহষ্পতিবার ছিল স্ট্যালিন গ্র্যাড যুদ্ধের আশি বছর পুর্তী দিবস। ১৯৪৩ সালে এইদিন স্ট্যালিন গ্র্যাড শহরে জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। যুদ্ধে এই ফ্রন্টের লড়াইয়ে দুই পক্ষে প্রায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর কোনো ফ্রন্ট এত বেশি প্রাণহানি দেখেনি। শেষ পর্যন্ত ওই যুদ্ধে জয় লাভ করে প্রায় ৯১ হাজার জার্মান সেনাকে আটক করেছিল সোভিয়েত বাহিনী। এই ঐতিহাসিক বিজয় প্রায় প্রত্যেক বছরই উদযাপন করেন রুশ নাগিরিকেরা। তবে চলমান রুশ- ইউক্রেন যুদ্ধে জার্মানির নাক গলানোর কারনে চলতি বছর এই দিবসকে অন্যবারের চেয়ে আরো ঘটা করে উদযাপন করা হয়েছে সম্পুর্ন রাশিয়াজুড়ে। এদিন দেশটিতে বিশ্বমহলে নিন্দিত স্ট্যালিনেরও একটি মুর্তি উন্মোচন করা হয়। স্ট্যালিনের শাসনামলে পার্শ্ববর্তি দেশ ইউক্রেনে একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল।সেই দুর্ভিক্ষে প্রায় ৫০ লাখ লোক প্রাণ হারায়। সম্প্রতি দুর্ভিক্ষটিকে গনহত্যা বলে আখ্যা দিয়েছে বুলগেরিয়া। আর এমন সময়ে রাশিয়াই স্ট্যালিনের মুর্তি উন্মোচন বিশ্ববাসীর জন্যে রীতিমতো একটি নতুন বার্তা। বিশেষজ্ঞরা বলছেন পুতিন হয়তো আবারো রাশিয়াকে স্ট্যালিনের মতাদর্শে ফিরিয়ে নিয়ে যেতে চান। চলমান যুদ্ধে দীর্ঘদিন ধরে অনেকটা নগ্নভাবেই ইউক্রেনকে সমর্থন দিয়ে এসেছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাজোট। তবে প্রশ্ন ছিল এই যুদ্ধে কী তারা সরাসরি ট্যাংক পাঠাবে?দীর্ঘ আলোচনা শেষে মার্কিনিরা প্রেসিডেন্ট জেলেনস্কির এই প্রস্তাব গ্রহন করেছে। সেই সাথে ইউক্রেনের আবদার ফেলেনি ইউরোপিয়ান মিত্র জার্মানি ও ব্রিটেন।জার্মানি আগেই ঘোষণা দিয়েছিল দেশটিকে লেপার্ড- টু ট্যাংক সরবরাহের। এবারে আবার নতুন করে ৮৮ টি লেপার্ড- ওয়ান পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।তবে নতুন এই সিদ্ধান্ত ঝামেলারও সৃষ্টি করেছে। জানা গিয়েছে লেপার্ড- ওয়ান ট্যাংক এখন আর উৎপাদন হয়না। এটিতে ব্যবহার করা গোলা ল্যাপার্ড- টু’র চেয়ে কিছুটা ভিন্ন ক্যালিভারের। আর এই গোলা তৈরি হয় শুধুমাত্র সুইজারল্যান্ডে। আর দেশটির সাথে রাশিয়ারও সীমান্ত রয়েছে। তাই এসবে জড়ানোর পূর্বে তারা নিজেদের নিরাপত্তার কথাও বিবেচনা করছে।ফলে দীর্ঘদিন ধরে তারা রুশ-ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্যে নিজেদের তৈরি গোলা পুনরায় রফতানির অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।তবে পরিস্থিতি কিছুটা পাল্টেছে কয়েকজন সুইস আইনপ্রণেতা! সুইজারল্যান্ডের অবস্থান পুনর্বিবেচনার জন্য সরকারকে চাপ প্রয়োগ করছেন। এখন দেখার বিষয় আগ্রাসী রাশিয়ার বিরুদ্ধে জার্মান ট্যাংকের আশীর্বাদে ইউক্রেন কতোটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad