Ad

ন্যাটোর কাজ কি? কেন সকল যুদ্ধে উঠে আসে তাদের নাম?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ukraine_777
Durbin News

বছর জুড়েই বিশ্ব মিডিয়ার আলোচিত এক নাম ন্যাটো। পৃথিবীর যে কোন প্রান্তের যুদ্ধ কিংবা রাজনীতিতে উঠে আসে সংগঠনটির নাম।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ, মোট ১২টি দেশ নিয়ে যাত্রা শুরু করে North Atlantic Treaty Organization, যা আমাদের কাছে ন্যাটো নামে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তারা। একই সাথে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও শক্তিশালী সামরিক জোট এটি।এর মূল উদ্দ্যেশ হলো যেকোন কিছুর বিনিময়ে ইউরোপ ও নর্থ আমেরিকা অঞ্চলের নিরাপত্তা বাস্তবায়ন করা। এজন্য জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।সদস্য দেশগুলো নিয়ে যে কোন সমস্যা দেখা দিলে, প্রথমে ডিপ্লোমেটিক চ্যানেলে সমাধানের চেষ্টা করে ন্যাটো। এতে সমাধান না মিললে মিলিটারি ফোর্স প্রয়োগের পথে হাটে।এক্ষেত্রে তাদের নীতি হলো, যে কোন একটি দেশে হামলা করা পুরো জোটের বিপক্ষে যুদ্ধ ঘোষণার সামিল। এর ভিত্তিতে সবাই মিলে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ সহ, অন্যান্য সংস্থার সাথে মিলে কাজ করে চলেছে ন্যাটো। এমনকি ইউরোপীয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নকে সিকিউরিটি সাপোর্ট দিয়ে থাকে তারা। সকল ধরনের পরিস্থিতিতে প্রত্যক্ষ ভূমিকা রাখায়, প্রতিষ্ঠার পর থেকে ন্যাটোর সদস্য সংখ্যা বেড়েই চলেছে। ১৯৪৯ সালের পর বিভিন্ন সময়ে যোগ দিয়েছে আরো ১৮টি রাষ্ট্র।বর্তমানে জোটটিতে সর্বমোট সদস্য সংখ্যা ৩০,২১ শতকে এসে নাম লিখিয়েছে ১১ টি দেশ। এরমধ্যে শুধুমাত্র ২০০৪ সালেই যোগ দিয়েছে মোট ৭টি রাষ্ট্র।সর্বশেষ ২০২০ সালে ন্যাটোতে যোগ দেয় উত্তর মেসিডোনিয়া। এর আগে ২০১৭ সালে সদস্য হিসেবে নাম লিখিয়েছে MONTENEGRO. ২০০৯ সালের ০১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া যোগ দিয়েছিল।এর বাইরে অন্তত আরো ৪০টি নন মেম্বার দেশ রয়েছে, যারা নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ন্যাটোর সাথে একযোগে কাজ করে। বিভিন্ন মিশন বাস্তবায়নেও সহায়তা করে তারা।বৃহত্তম সামরিক জোটে বর্তমানে ৩০টি দেশের মোট ৩ দশমিক ৩ মিলিয়ন সেনাসদস্য এক্টিভ রয়েছে। এক্ষেত্রে এক তৃতীয়াংশ সদস্য নিয়ে সবচেয়ে বড় অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের।সংখ্যার হিসেবে ন্যাটোতে আমেরিকান সৈন্য আছে ১ দশমিক ৩ মিলিয়ন। অপরদিকে সাড়ে ৪ লক্ষ সেনা নিয়োজিত করে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তুরস্ক।শুধু সংখ্যার দিক দিয়ে নয়, ন্যাটোর কাছে রয়েছে সময়ের থেকে এগিয়ে থাকা অস্ত্র ও আধুনিক প্রযুক্তি। প্রতিনিয়তই নতুন ওয়েপনস ও যান সংযুক্ত করে, নিজেদেরকে শক্তিশালী করে চলেছে তারা।এত বিশাল বহর পরিচালনার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমান অর্থ। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর ব্যয়, পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।তবে ন্যাটোর নিজস্ব সামরিক সদস্যের সংখ্যা খুবই অল্প। মিশন বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের সৈন্যরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে এখানে। পরিকল্পনা বাস্তবায়ন হলে তারা পুনরায় নিজ নিজ দেশে পাড়ি জমায়।ইউরোপ ও নর্থ আমেরিকা অঞ্চলের যে কোন দেশ চাইলেই ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়ার জন্য আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভূরাজনৈতিক পরিস্থিতি।সংগঠনটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করার কথা বললেও, বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতা ভিন্ন। স্বার্থ উদ্ধারে যে কোন কিছু করতে, সবসময় প্রস্তুত রাখা হয় সদস্য দেশের সামরিক বাহিনীদেরকে।চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের পিছনেও, ন্যাটোকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ২০০৮ সালে ন্যাটো ইউক্রেনকে সদস্য বানানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি ছিল মস্কোর জন্য বড় হুমকি। প্রতিষ্ঠাকালীন সময়ে বৃহৎ সামরিক জোটটির মূল লক্ষ্য ছিল, সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করা। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাওয়ায়, ন্যাটোর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad