Ad

এবার রকেট সহ ইউক্রেনকে ২০০ কোটির অস্ত্র দিচ্ছেন বাইডেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (13)
Durbin News

ইউক্রেনকে ২২০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম প্যাকেজ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র! রাশিয়াকে কোনঠাসা করতেই এই মার্কিন পদক্ষেপ! অত্যাধুনিক ট্যাংক দেবার পরই এলো এমন ঘোষণা!মোটা অঙ্কের এই সামরিক প্যাকেজে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র, গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্বসহ থাকছে অত্যাধুনিক সব রকেট। তাছাড়া রকেট প্রপেল চালিত বোমাও থাকবে এই প্যাকেজের মধ্যেই! শুধু আমেরিকার এই বরাদ্দই নয় , নতুন করে ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া , ফ্রান্স এবং ইতালি। রাশিয়ার হুমকির বিপরীতে দাঁতভাঙা জবাব দিতে ব্যস্ত ইউক্রেনের মিত্র দেশগুলো। শুক্রবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে নতুন এই বরাদ্দের ঘোষণা এসেছে। ইউক্রেনকে নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজটি খুব শীগ্রই সরবরাহ করা হবে বলেও জানায় পেন্টাগন। রাশিয়ার বিরুদ্ধে বর্তমানে ইউক্রেনের সেনারা এক ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করছে। এর কার্যকারিতা কম থাকায় ইউক্রেনকে রকেট প্রপেল চালিত বোমা দেওয়া হচ্ছে। নতুন চালানের এসব বোমার পাল্লা হবে পূর্বেরগুলোর চেয়েও দ্বিগুণ।এসব বোমা ইউক্রেনীয় সেনাদের কৌশলগত বাড়তি সুবিধা দেবে জানিয়ে বিবৃতি দিয়েছেন পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার। তিনি জানিয়েছেন, এই ধরনের বোমা দেড়শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নতুন চালানের বোমা পাওয়ার পরে ইউক্রেনের সেনাদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা আরো বাড়বে।এর আগে ইউক্রেনকে ৩১টি অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাংক দেয়ার কথা ঘোষণা দেয় পেন্টাগন। ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত কিয়েভ সরকারকে ২৯০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন।ইউক্রেনের সমরাস্ত্র সরবরাহের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্টের সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছে ন্যাটো ভুক্ত দেশগুলো। ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে একমত হয়েছে ফ্রান্স এবং ইতালি এমন খবর জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুটে আসা ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধবিমান কিংবা ড্রোন ধ্বংস করতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার হামলা ঠেকিয়ে উল্টো রাশিয়ার উপর কর্তৃত্ব বিস্তার করতে পারবে ইউক্রেন।ফ্রান্স ইতালি ছাড়াও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে নেতানিয়াহু। জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহুর সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। বহুদিন থেকেই ইউক্রেন ইসরাইলের কাছে অস্ত্র-সহযোগিতা চেয়ে আসছে। তাই খুব শীগ্রই চালান পাঠাবেন নেতানিয়াহু এমনটাই আশা করা হচ্ছে।রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ও তার মিত্ররা নতুন করে এসব অস্ত্র দেয়ার কথা ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে প্রতিক্রিয়াও জানিয়েছে রাশিয়া। পুতিন সরকার বলছে পশ্চিমাদের এ সমস্ত অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোন পরিবর্তন ঘটাতে পারবে না বরং যুদ্ধ দীর্ঘায়িত হবে।ইউক্রেনের হয়ে ন্যাটোভুক্ত এসব দেশের অপতৎপরতায় একহাত নিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ। তিনি বলেছেন, ন্যাটোজোটের বিভিন্ন সদস্যের ইউক্রেন সংঘাতে জড়িত হওয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এই যুদ্ধ এখন মস্কো ও পশ্চিমা সামরিক জোটের মধ্যকার যুদ্ধে পরণত হয়েছে।এদিকে ইউক্রেনে ক্রমাগত পশ্চিমা সহায়তার কারণে ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে রাশিয়া ইউক্রেন সংকট। দীর্ঘ এক বছর ধরে চলতে থাকা এই সংকটের মুখে ঘি ঢালছে পশ্চিমাদের সামরিক সহায়তা। তাই বিশ্বের অর্থনীতির মন্দাবস্থা খুব সহজেই কাটছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad