Ad

উভয় সংকটে তুরস্ক , পাচ্ছে না যুক্তরাষ্টের যুদ্ধবিমান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (15)
Durbin News

মার্কিন শর্তে চরম বিপাকে তুরষ্ক! মার্কিন অত্যাধুনিক এফ-16 যুদ্ধবিমান পেতে পেতে হাতছাড়া হবার শংকায় এরদোয়ান! যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তুরষ্ক এফ-16 যুদ্ধবিমান পেতে পারে তবে সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভূক্ত হবার অনুমোদন দিলে তারপর! আমেরিকার এই শর্তে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে তুরস্কের! সুইডেনের সাথে তুরষ্কের অতীতের টানাপোড়েনতো রয়েছেই, নতুন করে পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তুরস্ক। ন্যাটোতে অন্তর্ভূক্তিতে তাদের সমর্থন দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।তুরস্কের এমন অবস্থানের পর আঙ্কারার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটররা। হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, তুরস্ক তার এফ-16 যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন চাইলে- ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা থেকে সরে যেতে হবে দেশটিকে! এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সাথে এফ-16 যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ কেনার চুক্তি করে আঙ্কারা। এই চুক্তির আওতায় ৪০টি বিমান ও ৭৯টি যন্ত্রাংশ আঙ্কারাকে সরবরাহ করার কথা ছিলো। কিন্তু মার্কিন কংগ্রেসের বাধায় এখনও বাস্তবায়ন হয়নি এই চুক্তি। তাই এসব সামরিক সরঞ্জামসমূহ পেতে হলে ন্যাটোর সম্প্রসারণ অনুমোদন দিতে হবে তুরস্ককে। এদিকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোতে যোগ দেওয়ার মিশনে নেমেছে ইউরোপের দেশগুলো। এরই ধারাাহিকতায় ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে শুরু থেকেই আগ্রহ প্রকাশ করে আসছে সুইডেন এবং ফিনল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশ।কিন্তু বাক স্বাধীনতার নামে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটে দেশ সুইডেন এবং ফিনল্যান্ডে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ঘোর আপত্তি জানায় এরদোগান সরকার।এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ন্যাটো পর্যবেক্ষক গ্রুপের কো-চেয়ারম্যান সিনেটর জিনি শাহিন ও সিনেটর থম টিলিস - ২৫ জন মার্কিন সিনেটরের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটি চিঠি পাঠান গত বৃহস্পতিবার।সেই চিঠিতে হুশিয়ারি দিয়ে বলা হয়, তুরস্ক যদি ন্যাটোতে কোনো দেশের অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে এফ-16 যুদ্ধবিমানসহ অন্যান্য ক্ষেত্রে তুরস্ক কংগ্রেসের সমর্থন হারাবে। পাশপাশি ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি এখনি অনুমোদন করতে হবে, নতুবা তার জন্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে বলেও বাইডেনকে জানান তারা।কারণ হিসেবে রাশিয়ার আগ্রাসনের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন সিনেটররা। রাশিয়া যখন বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন ন্যাটোর সম্প্রসারণ অতি জরুরি যা আঙ্কারাকে উপলব্ধি করতে হবে বলেও তারা মন্তব্য করেন।তবে এরদোগান জানিয়েছেন, ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অনুরোধের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তুরস্ক। কিন্তু পবিত্র কুরআন অবমাননার কারণে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে আঙ্কারা।এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি সকলে অনুমোদন দিলেও বাদ রয়েছে তুরস্ক ও হাঙ্গেরি। কিন্তু জোটের নিয়ম অনুযায়ী, ন্যাটোতে নতুন সদস্য নিতে হলে সবগুলো সদস্যদেশের অনুমোদন নিতে হবে।৩০ সদস্য বিশিষ্ট এই জোটের কেউ ভেটো দিলে সেক্ষেত্রে আটকে থাকবে নতুন সদস্যের অন্তর্ভুক্তি। সুইডেন ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটি ঘটিয়েছে তুরস্ক আঙ্কারা। তাই সমর্থন আদায় করতে কৌশলী হয়ে চুক্তির প্রসঙ্গ টেনে এনেছেন মার্কিন সিনেটরেরা।সম্প্রতি সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডের উগ্র ডান-পন্থি রাজনীতিবিদরা পবিত্র কুরআন পোড়ানোর মত ঘটনা ঘটায়। ন্যাক্কারজনক এই ঘটনায় সারাবিশ্বের মুসলিম দেশগুলোর নাগরিকরা ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন।প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপের ৯ দেশের কূটনৈতিকদের তলব করে তুরস্ক। এরই ধারাবাহিকতায় সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি প্রকাশ করে তুরস্ক। কিন্তু তুরস্কের যুদ্ধ বিমান পাওয়া না পাওয়া নির্ভর করছে এই সমর্থনের ওপর। সেক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে তুরস্ক সরে দাঁড়াবে কিনা সেটাই দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad