Ad

যুদ্ধবিমান দিয়ে চীনের গোয়েন্দা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

চীনা গোয়েন্দা বেলুনের জবাব ক্ষেপণাস্ত্র দিয়ে দিলো মার্কিন যুক্তরাষ্ট্র! এ যেনো মশা মারতে কামান দাগা! মার্কিনি দাঁতভাঙা জবাব মোটেও ভালভাবে নেয়নি চীন! কঠোর সমালোচনা করলো বেইজিং! যুক্তরাষ্ট্রের আকাশে চীনের পাঠানো গোয়েন্দা বেলুনটি ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে উচ্ছাস প্রকাশ করে, এই অপারেশনে নিয়োজিত পাইলটদের ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রীতিমতো যুদ্ধবিমান ব্যবহার করে শনিবার বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। এর আগে চীন থেকে পাঠানো এই বেলুন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল বলে দাবি করেছে দেশটি।বেশ কিছুদিন আগে চীনের ওই বেলুনটি আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের নজরে আসে। বেলুনটি চীন থেকে পাঠানো হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। এরপর থেকেই এই বেলুনটিকে ধ্বংস করতে চাপে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়েছে। বেলুনটি ভূপাতিত করার সময় আশেপাশের তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। এরপর থেকে বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।যুক্তরাষ্ট্রে উত্তেজনা সৃষ্টি করা রহস্যময় এই বেলুন কাণ্ডে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। এ ঘটনার জেরে রাষ্ট্রীয় পর্যায়ের পূর্ব নির্ধারিত চীন সফরও বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চীনের এহেন কাণ্ডে সমালোচনা করেছেন খোদ চীনের প্রশাসনিক কর্মকর্তারাও। চীনা বেলুনের অনুপ্রবেশ একটি দায়িত্বজ্ঞানহীন কাজ, এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে।তবে চীন ইচ্ছাকৃতভাবে আমেরিকার আকাশে বেলুন পাঠানোর অভিযোগ নাকচ করে দিয়েছে এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে উড়িয়েছিলেন তারা। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে বাতাসের প্রভাবে সেটি যুক্তরাষ্ট্রে চলে গেছে। দেশটির আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত বলেও অফিশিয়ালি বিবৃতি দেওয়া হয়।চীনের এই গোয়েন্দা বেলুন ভূপাতিত করার পর ,প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও ভুলে যাননি মার্কিন কর্মকর্তারা। এটিকে আগামী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এর নির্বাচনী প্রচারণাও বলছেন অনেকে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চীনা বেলুন ভূপাতিত করার ঘটনায় প্রমাণিত হয়েছে যে, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার জাতীয় নিরাপত্তা টিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।তবে এই ঘটনার জেরে আরো বেশি তলানিতে পৌঁছাতে যাচ্ছে দুই দেশের সম্পর্ক। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। কূটনৈতিক সম্পর্ক জোরদারে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল অ্যান্থনি ব্লিঙ্কেনের।তীব্র বাক্যবাণে পরস্পরকে জর্জরিত করা, চরম উত্তেজনা কিংবা পিছু হটে ‘যুদ্ধবিরতি’র নরম সুর, এগুলো খুবই সাধারণ দেশ দুটির মধ্যে। পৃথিবীর অন্যতম পরাশক্তি দুই দেশের মধ্যে ২ বছরের বাণিজ্য বিরোধ থাকা স্বত্তেও যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতিতেও পরিণত হয়েছে চীন। ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার এ বাণিজ্য যুদ্ধ শুরু হয় মূলত ২০১৮ সালের জুন থেকে। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় চীনও।এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ তীব্র আকার ধারণ করে। তবে দুই দেশের সম্মতিতে নিজেদের স্বার্থেই এই প্রতিযোগিতা থেকে সরে আসে তারা। এসবের মধ্যেই উঠে এলো ২০২৫ সালে চীনে যুক্তরাষ্ট্রের হামলার নীল নকশা, যা দুটো দেশের বোঝাপড়াকে আরো জটিল করে তুলেছে..

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad