Ad

সম্পর্কের উন্নতি চায় পাকিস্তান, রাষ্ট্রীয় ক্ষমার শর্ত ঢাকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1675602680
Durbin News

বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া পাকিস্তান! রাষ্ট্রীয় ক্ষমা না চাইলে হবেনা কোনো অগ্রগতি! সাফ জানিয়ে দিলো বাংলাদেশ!সম্প্রতি শ্রীলংকায় এক দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ইচ্ছা প্রকাশ করলে এর জবাবে মোমেন অতীতের নৃশংসতার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমনটাই জানিয়েছেন।তবে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারটিতে নিজেদের কিছু ‘সীমাবদ্ধতার কথা’ তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। কিন্তু পাকিস্তান ক্ষমা চাইবে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি তিনি।শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দ্বিপক্ষীয় বৈঠকে উপস্থিত হন মোমেন ও হিনা রাব্বানি খার। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে রোববার সাংবাদিকদের এই বৈঠক সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের আগ্রহের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পর্ক বাড়ানোর একটি বড় মহৌষধ ক্ষমা চাওয়া। বাংলাদেশের নিরপরাধ মানুষের সঙ্গে যে নৃশংসতা করা হয়েছিল এর জন্য দেশের মানুশের কাছে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে।তবে এই শর্তে হিনা রাব্বানির কী প্রতিক্রিয়া ছিল, সে বিষয়ে খোলাসা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন , উনি বললেন যে, ওনাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি বলি যে, আমাদের এখানেও কিছু সীমাবদ্ধতা আছে।”একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে বক্তব্যের পাশাপাশি বাণিজ্য বাড়ানো নিয়ে এ খাতের বাধা বিশেষ করে অ্যান্টি-ডাম্পিং তুলে নিতে পাকিস্তানি মন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার কথা তুলে ধরেন মোমেন।তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হবার পর অর্ধশত বছর হতে চললেও দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের কোনো পরিবর্তন আসেনি। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চেয়েছেন পাকিস্তানের হর্তাকর্তারা।তবে সম্পর্ক উন্নতি না হওয়ায় পেছনে মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য অবস্থান এবং বিচারের বিরোধিতা করায় দুই দেশের সম্পর্ক একবারে তলানিতে রয়েছে।বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে আরেকটি অন্তরায় বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক। ঠিক তার বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। এই ত্রিমুখী সম্পর্ক বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককেও প্রভাবিত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বা উর্দুভাষীদের ফেরত না নেওয়া ও সম্পর্ক উন্নয়ন না হওয়ার আরেকটি অন্তরায়। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি জনগণের সংখ্যা ৫ লাখের ওপরে। এদের মধ্যে সাড়ে তিন লাখের বসবাস বিভিন্ন এলাকায় শরণার্থী ক্যাম্পে।স্বাধীনতার পর পর পাকিস্তানে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল আটকে পড়া এসব পাকিস্তানি নাগরিকদের। কিন্তু সে বিষয়টিও বাস্তবতা পায়নি পাকিস্তানের অসহযোগিতার কারণে। বাংলাদেশ থেকে নিজেদের আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হয়নি পাকিস্তান।দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি আরেকটি বড় কারন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের আমদানি বিষয়ক সম্পর্ক থাকলেও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে এসব দেশের উপর নির্ভরশীল নয়। বরং বাংলাদেশ রপ্তানি করে থাকে ইউরোপের দেশগুলোতে।তবে সম্পর্ক উন্নয়ন হওয়ার সবচে বড় শর্ত রাষ্ট্রীয় ক্ষমা চাওয়া। বাংলাদেশের মানুষ বরাবরই চেয়েছে যে পাকিস্তান তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাক। কিন্তু পাকিস্তান সেটা কখনো করেনি।যদিও পাকিস্তানের পক্ষে মাফ চাওয়া সম্ভব নয়। কেননা মাফ চাইতে হলে সেনাবাহিনীর হয়ে মাফ চাইতে হবে পাকিস্তানকে। আর পাকিস্তানের শাসন ব্যবস্থায় এখনো অনেক বড় অংশ জুড়েই রয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এবং প্রভাব।আপনাদের কী মনে হয় এরকম অবস্থায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী উন্নয়ন সম্ভব?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad