Ad

তুরস্কের ভূমিকম্প কাদাচ্ছে পুরো বিশ্বকে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

ভয়াবহ রুপ ধারণ করেছে তুরস্ক ও সিরিয়ায় আঘাত আনা ভূমিকম্পের প্রভাব। প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রানহানির সংখ্যা। ইতিমধ্যেই দেশ দুটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত আরো ৩০ হাজার মানুষকে। অধিকাংশই হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রনায় ছটফট করছেন। এখনো অসংখ্য মানুষ রয়েছেন নিখোজ অবস্থায়।বেচে ফেরা স্বজনদের কান্নার আওয়াজে ভারি হয়ে উঠেছে সিরিয়া ও তুরস্কের আকাশ বাতাস। উদ্ধারকারীরা নিজের জীবন বাজি রেখে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রেস্কিউ টিমের সাথে যোগ দিয়েছে স্থানীয় জনগন। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। প্রয়োজনের তুলনায় উদ্ধারকর্মী ও সরঞ্জামের পরিমান খুবই কম। দুই দিন পাড় হয়ে যাওয়ার পর, এখনো ধ্বংসস্তুপের নিচ থেকে বেরিয়ে আসছে শিশুর গগনবিদারী চিৎকার। দেয়ালের নিচে আটকে পড়া ব্যাক্তিরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন, আরেকটু বেশি সময় বেচে থাকার।ভেঙে পড়া ভবনের ভিতরেই সন্তান জন্ম দিয়েছেন এক নারী। নবজাতককে জীবিত উদ্ধার করেছেন রেস্কিউ টিমের সদস্যরা। তবে দুর্ভাগ্যজনক ভাবে বাচানো সম্ভব হয়নি শিশুটির মা'কে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সেই সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। তার বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।এছাড়াও অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তুপের নিচ থেকে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। আরেকজনকে জীবিত বের করে আনা হয়েছে ৩৩ ঘন্টা পর।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাত বছরের এক বোনের ভিডিও। বিপদের মুহুর্তেও পরম মমতা দিয়ে ভাইকে আগলে রেখেছে সে। নিজের একটা হাত দিয়ে চেষ্টা করে চলেছে, ভেঙে পড়া ছাদকে কোন রকমে ঠেকিয়ে রাখার।ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন টুইটার, ইন্সটাগ্রাম ও ফেসবুকে। জরুরি সেবা নম্বরে এত বেশি সাহায্যের আবেদন আসছে যে, পুরো ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।প্রতিমুহূর্তে এরকম আরো শত শত মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে পুরো বিশ্ব। যা কাপিয়ে দিয়েছে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সবার মন।বিশ্ব নেতারাও যুদ্ধ ভুলে এক হয়ে, ভূমিকম্পে বিপর্যস্ত সিরিয়া ও তুরস্কের পাশে দাড়িয়েছেন। রাশিয়া ইউক্রেন সংকটময় পরিস্থিতির মধ্যেও, শুরু থেকেই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ৩০০ রুশ সেনা সদস্য।এছাড়াও সোমবারের ভূমিকম্পে উদ্ধারকর্মী ও সরঞ্জামসহ, তুরস্ক ও সিরিয়ায় চারটি বিমান পাঠিয়েছে রাশিয়া। প্রতি টিমে ১০০ উদ্ধারকর্মী ও ৪০ জন চিকিৎসক আছেন।ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এলাকায় পাঠানো হয়েছে দক্ষ রেস্কিউ টিম। জরুরি মুহুর্তে পথ খুজে বের করতে সক্রিয় করা হয়েছে কোপার্নিকাস স্যাটেলাইট সিস্টেম।এছাড়াও ই ইউ ভুক্ত আরো অন্তত ১৩টি দেশ সাহায্যের প্রস্তাব দিয়েছে। যে কোন মুহুর্তে তুরস্ক এবং সিরিয়ার পাশে দাড়াতে প্রস্তুত আছে বলে জানিয়েছে তারা।দুর্যোগের দিনে সকল ভেদাভেদ ভুলে তুরস্কের পাশে দাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক সরঞ্জাম, ইমারজেন্সি মেডিকেল টিম এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সহ, ৭৯ সদস্যের একটি স্পেশাল রেস্কিউ টিম পাঠিয়েছে তারা।একইভাবে এরদোয়ানের সাহায্যের ডাকে সাড়া দিয়েছে সামরিক জোট ন্যাটো। এরইমধ্যে সদস্য দেশের অনেকে সাহায্য নিয়ে পৌছে গেছে বিপর্যস্ত এলাকায়। আরো বেশ কিছু রাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে।সাহায্যের হাত বাড়িয়ে দেয়া অন্যান্য পরাশক্তির মধ্যে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি,স্পেন, চীন, ইরান সহ আরো বেশ কিছু দেশ।সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে, বাংলাদেশ থেকেও একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ১২ জনের সেই দলে আছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্য।সাধারণ মানুষও যে যেভাবে পারছেন, নিজের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্ম, সীমানা ও রাজনীতি ছাড়িয়ে এখন সবার একটাই প্রার্থনা, দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক তুরস্ক এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad