Ad

বিপুল অর্থ ব্যয়ে স্বাধীনতা দিবস উদযাপনে ক্ষেপেছেন লঙ্কাবাসী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
17adc2a2f93c04085a12dfeb7d19242c96714c66e6fba40a
Durbin News

চরম অর্থনৈতিক সংকটেই ঘটা করে স্বাধীনতা দিবস উদযাপন! ফের আলোচনায় শ্রীলংকা! ক্ষেপেছে দেশটির আপামর জনগণ! যেখানে দেশটির মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না সেখানে ৫ লক্ষ ৪৮ হাজার মার্কিন ডলার খরচা করে, স্বাধীনতা দিবস উদযাপন করে কঠোর সমালোচনার শিকার শ্রীলংকার হর্তা কর্তারা! এরই ধারাবাহিকতায় গত চৌঠা ফেব্রুয়ারি লঙ্কাবাসী এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভও করেছেন। এই মুহূর্তে দেশটি মাত্রাতিরিক্ত অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এমন কঠিন পরিস্থিতির শিকার দেশটিকে আর কখনোই হতে হয়নি। তীব্র জালানি সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, লাগামহীন মুদ্রাস্ফীতি, ঋণের দায়সহ ইত্যাদি কারণে নাটকীয় পতন ঘটে দেশটির অর্থনীতির! পরিস্থিতি এতোটাই বেগতিক হয়েছিলো যে, প্রবল বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। বর্তমানে দেশটিতে এখনো প্রায় ৪০ শতাংশ পরিবারের খাদ্যের কোন নিরাপত্তা নেই। সেই সাথে দুই ঘন্টারও বেশি সময় ধরে বিদুৎ সরবারাহ বন্ধ থাকছে অনেক এলাকায়। এমন চরম অস্থিরতার মাঝেও, এত অর্থ ব্যয় করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত সরকার কি করে নিলো, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে গোঁটা বিশ্বে। এর আগের সরকারের এমনই কিছু অযৌক্তিক সিদ্ধান্তের কড়া মূল্য এখনো দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। রাজাপাকসের সরকার বেশ কিছু অপ্রয়োজনীয় মেগা প্রকল্প হাতে নিয়েছিল। এর মধ্যে বিমানবন্দর, রাস্তা নির্মাণসহ উল্লেখযোগ্য কিছু প্রকল্প ছিল। এমন উচ্চাভিলাসী প্রকল্পের জন্য গত কয়েক বছরে, চীনের কাছ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ঋন নিয়েছিল দেশটির সরকার।পরবর্তীতে বেশ কিছু অবকাঠামো তৈরি করা হলেও তা থেকে আশানুরূপ কোনো ফলাফলই আসেনি! তাছাড়া, শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ ছিল দেশটিতে পর্যটক আসার পরিমান কমে যাওয়া। একটা সময় দক্ষিণ এশিয়ার মানুষের ভ্রমণ তালিকার শীর্ষে ছিল শ্রীলঙ্কা। প্রতি বছর গড়ে ১০ লক্ষ মানুষ ঘুরতে যেত শ্রীলঙ্কায়। দেশটির এখান থেকেই আয় হতো ২০০ কোটি ডলার! মোট কথা জিডিপির প্রায় ১২ শতাংশই আসত পর্যটন খাত থেকে।তবে গৃহযুদ্ধ ও ২০১৯ সালের বোমা হামলার কারণে শ্রীলঙ্কায় পর্যটক আসার পরিমান একদমই কমে যায়। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পর্যটকদের সেখানে না যাওয়াটাই স্বাভাবিক। এরপরে করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার বহু প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফেরত আসে। যার দরুন কমে যায় বৈদাশিক মুদ্রার আয়ের পরিমানও।সাধারণ মানুষের জীবন তখন আরো দুর্বিষহ হয়ে ওঠে ,যখন পেট্রোল সহ খাবারের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। ১০০ টাকাতে তখন কেবল ১ কেজি আলু পাওয়া যেত। পেট্রোলের দাম বাড়ার কারণে রাস্তাঘাটে গাড়ি চলাচলের পরিমানও অনেক কমে গিয়েছিল।এমন অর্থনৈতিক সংকটের চাপে শ্রীলঙ্কান সরকার ভারত, চীন, জাপানসহ বিভিন্ন দেশের ঋণ পরিশোধেও ব্যর্থ হয়ে পড়ে।তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক চাকা পূর্বের থেকে কিছুটা হলেও সচল হয়েছে। তথ্যানুযায়ী, নতুন সরকার ক্ষমতায় আসার পরে ধীরে ধীরে পর্যটন খাত থেকেও বৈদাশিক মুদ্রার আয় বাড়ছে।বর্তমানে দেশটিতে পর্যটক আসা শুরু করলেও তা আশানুরূপ পর্যায়ে যায়নি। ধারণা করা হচ্ছে ক্ষমতায় আসা নতুন সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করলে, পূর্বের চেয়েও বেশি পর্যটক শ্রীলঙ্কায় নিয়ে আসা সম্ভব হবে। ফলস্বরূপ ২০০ কোটি রাজস্ব আয় অর্জনেও বেশি সময় লাগবে না।এমতাবস্থায় সরকারের যেকোন অযৌক্তিক সিদ্ধান্ত দেশটির জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তাই সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে পুনরায় শ্রীলঙ্কার অর্থনৈতিক মানদণ্ড শক্ত করবে বলে আশা রাখছেন দেশটির জনগন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad