Ad

জাপানি জাহাজকে ধাওয়া দিলো চীনের কোস্ট গার্ড!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
582b109808254bb2a37dd5f1e5c646741ceab3779c7091fc
Durbin News

জাপানি জাহাজকে চীনা কোস্টগার্ডের ধাওয়া! দিশকূল না পেয়ে পালিয়েছে জাপানি জাহাজগুলো! পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপের কাছে অবস্থান নিয়েছিলো কয়েকটি জাপানিজ জাহাজ! ঘটনা নজরে আসার সাথে সাথেই চীনা কোস্ট গার্ড তাড়া করে জাপানি জাহাজগুলোকে, আর তাতেই লেজ গুঁটিয়ে পালিয়েছে জাপানি জাহাজ! এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রিয় সংবাদ মাধ্যম সিসিটিভি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই এই দ্বীপের মালিকানা দাবি করে আসছে চীন ও জাপান। আর এই বিরোধ দুদেশের সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিরূপ প্রভাব ফেলছে। চীন সেই দ্বীপটিকে দিয়াওইউ নামে ডাকলে ও জাপান এর কাছে এই দ্বীপ আবার সেনকাকু নামে পরিচিত। চীনের নৌ পুলিশের মুখপাত্র '' গেন ইউ বলেন, জাপানের 'সিনসে মারু ও তার সাথে আরও চারটি জাহাজ অবৈধভাবে দিয়াওইউ দ্বীপের কাছে প্রবেশ করে। এরপর পরই সেই জাহাজ গুলোকে চীনের কোস্ট গার্ড তাড়া করে এবং জাপানি জাহাজগুলো পিছু হটে। ''গেন ইউ আরও বলেন , “আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে জলসীমায় সব অবৈধ কার্যক্রম বন্ধ করুন এবং নিশ্চিত করুন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না'। এদিকে বিরোধপূর্ণ এ ছোট দ্বীপগুলো জাপান, চীন এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে পড়েছে। ভৌগলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়ায় চীন এবং জাপান দুই দেশই দ্বীপটিকে নিজেদের দাবি করে আসছে বলে জানায় চীনা সংবাদ মাধ্যম সিসিটিভি। বর্তমান বিশ্বের সভ্য জাতির তকমা প্রাপ্ত জাপান এখন পর্যন্ত চীনের সাথে দু’বার যুদ্ধে জড়িয়েছে। চীন ও জাপান এর প্রথম যুদ্ধের পেছনে ফিরলে দেখা যায় এই যুদ্ধে চীন - জাপান এর সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলো কোরিয়া। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর চীন ও জাপান এর মধ্যে ১৯৯৪ সালে সংগঠিত হওয়া এই যুদ্ধ ছিলো ১০০ বছরের মধ্যে এশিয়ার সবচেয়ে ভয়ংকর যুদ্ধ। যেখানে প্রাণ হারিয়েছিলেন দেড় থেকে শোয়া দু কোটি মানুষ! বর্তমানে প্রকৃত শক্তি বিবেচনা করতে গেলে চীন ও জাপানই হলো এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র। এখানে একটি বিষয় স্পষ্ট যে, জাপানের এই বিশাল সামরিক শক্তি প্রতিষ্ঠা করার একটাই লক্ষ ছিলো, তা হলো চীন ও চীনের তাবেদার কোরিয়ার হুমকি মাথায় রাখা। কিন্তু কয়েক মাস আগেও চীন আক্রমণ করেছিলো জাপানের এসিজেট নামক অর্থনৈতিক অঞ্চলে। এমনকি চীন পাঁচটি মিছাইল ছুঁড়েছিলো জাপানে। আগের এই আক্রমণ বলে দিয়েছিলো খুব তাড়াতাড়ি হতে চলেছিলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মত একটি যুদ্ধ। চীন এবং জাপান এর মধ্যে স্থিতিশীল বানিজ্যিক কূটনীতিক সম্পর্ক থাকলেও ঐতিহাসিক শত্রুতা আর সিমান্ত বিরোধের কারনে যেকোন সময় অস্থিতিশীল পরিস্থিতিতে জড়াতে পারে দু দেশ! এসব দিক বিবেচনা করলেই দেখা যায়, সোমবারের এই ঘটনাটি আবারও প্রকাশ্যে আনলো চীন ও জাপান দ্বন্দ্বের বাস্তব চিত্র! বার বারই চীন, তাইওয়ান দখলের জন্য পরিকল্পনা করলে ও এখনো দখল করছেনা চীন। এসব হুমকি দিয়ে চীন আদোতে জাপানকে শায়েস্তা করতে চাইছে। এদিকে তাইওয়ানও নিজেকে চীন সরকার এর শাসিত রাষ্ট্র বলে শিকার না করে বরং নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র বলে দাবি করছে। এখানে আবার কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad