Ad

চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মোড়, তবে কি সংঘাত আসন্ন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমনিতেই নানা বিষয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।তাইওয়ান ইস্যু, এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে লড়াই সহ, নানা বিষয়ে বিবাদে জড়িয়েছে দেশ দুটি। তার উপর সাম্প্রতিক বেলুন কান্ড নতুন মাত্রা যোগ করেছে।এই কান্ড ঘিরে চারিদিকে হইচই পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন ঢুকে পড়ার কারণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।চীনের দাবি এই বেলুন আবহাওয়া পর্যবেক্ষণের জন্য উড়ানো হয়েছিল। ভুল করে বাতাসে ভেসে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে। তবে চীনের দাবির সত্যতা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সর্বশেষ খবর অনুযায়ী, একই বেলুন লাতিন আমেরিকার আকাশে উড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্র এফ-২২ যুদ্ধবিমান দিয়ে গুলি করে বেলুনটিকে ধবংস করেছে। বেলুন কান্ডের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন চীন সফর বাতিল করেছেন। অথচ বিগত কয়েক বছরের মধ্যে এটিই ছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার চীন সফর। অনেক দিন থেকে দুই দেশের মধ্যে নানা অমীমাংসিত ইস্যুতে বিরাট ফাটল তৈরি হয়েছে। আশা ছিল ব্লিংকেনের সফর সেটির মেরামতে সহায়ক হবে। বেলুন কান্ডের পর সেই ফাটল আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অধিকাংশ বিশ্লেষক। রহস্যজনক বেলুন কান্ডের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা নানা রকম মতামত দিচ্ছেন। কার্নেজ কাউন্সিল ফর এথিকস, ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক আর্থার হল্যান্ড মাইকেলের মতে, 'চীন ইচ্ছে করেই এই বেলুন পাঠিয়েছে।এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে জানাতে চায় তাদের কাছে এমন সব প্রযুক্তি আছে, যা বড় ধরণের উত্তেজনা তৈরি না করেই, অনায়াসে যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করতে পারে।' অন্য একটি বিশ্লেষণে উঠে এসেছে, চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রণীত নীতির পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন এই কাজ করেছে।এর মাধ্যমে চীন এটাই বোঝাতে চায় যে, যুক্তরাষ্ট্রের মতো দেশেও তাদের প্রযুক্তি নজরদারি চালাতে সক্ষম।অনেক দিন ধরেই দুই দেশ নানা ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় করছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের পর, চীন বেশ জোরালোভাবেই প্রতিবাদ করেছিলো। গত বছর ন্যান্সি পোলেসির সফরের পর তাইওয়ান নিয়ে উত্তেজনা চরম মাত্রা পেয়েছিলো। ঐ সময় চীন সামরিক মহড়া চালালে, তাইওয়ানের নিকট যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর মোতায়েন করেছিলো। ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা বাড়ানোকেও চীন হুমকির চোখেই দেখে আসছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সাথে নতুন একটি সামরিক চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে ফিলিপাইনের চারটি সামরিক ঘাটি ব্যবহার করে, যুক্তরাষ্ট্র চীনের উপর নির্বিঘ্নে নজরদারি চালাতে পারবে। উত্তরে দক্ষিণ কোরিয়া ও জাপান এবং দক্ষিণে অস্ট্রেলিয়া, তিনটি দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এর মাঝখানে ফিলিপাইনের সাথে সামরিক চুক্তি চীন বিরোধী বলয়কে বিশাল শক্তিশালী করেছে। এসব নানা কারণ বিশ্লেষণ করে অনেক গবেষক মতামত দিয়েছেন যে, ২০২৫ সালে দুই দেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে।এমন পরিস্থিতিতে বেলুন কান্ড দুই দেশের সম্পর্কের উন্নয়নকে পিছনে ঠেলে দিলো।অন্যদিকে, চীনের বেলুন কান্ডের পর নিরাপত্তা ও কৌশলগত আলোচনায় নতুন করে বেলুনের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্পাই ডিভাইস হিসেবে বেলুনের ব্যবহারের ইতিহাস বহু পুরানো। ২য় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের সময়ে নজরদারি ও বিভিন্ন স্থানে হামলা চালাতে বেলুনের ব্যবহার হয়েছিলো।মনে করা হচ্ছে নতুন করে বেলুনের ব্যবহার ফিরে আসছে। এমন ধারণার পিছনে পেন্টাগনের সাম্প্রতিক পরিকল্পনা জোরালো সমর্থন দিচ্ছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পেন্টাগনের নেটওয়ার্কে বেলুন যুক্ত করার কথা বিবেচনা করছে। কারণ এই ধরনের বেলুন বর্তমান সময়ের স্যাটেলাইট বা ড্রোনের তুলনায় বাড়তি কিছু সুবিধা দিতে সক্ষম। বেলুন ব্যবহারে খরচ কম, সহজেই যেকোনো জায়গায় মোতায়েন করা যায়। স্যাটেলাইট শুধু নিজ কক্ষপথেই ঘুরতে পারে।অন্যদিকে বেলুনকে ইচ্ছেমতো বিভিন্ন জায়গায় পাঠানো যায়। এছাড়া এটি অনেক ধীর গতিতে ওড়ে। এর ফলে দীর্ঘ সময় ধরে টার্গেটকৃত বস্তুতে নজরদারি চালানো যায়। নজরদারি চালানোতে কে কত শক্তিশালী, তার উপর নির্ভর করেই আগামীর জয় পরাজয় নির্ধারিত হবে। বিশ্বের বৃহৎ শক্তিগুলো প্রতিযোগিতা শুরু করেছে। এর ফলাফল আর যাই হোক, সরাসরি সংঘাতে যেন রূপ না নেয়, সেদিকে খেয়াল রাখাই গুরুত্বপূর্ণ হয়ে বিষয় হিসেবে প্রতীয়মান হচ্ছে৷ ইউক্রেনে রাশিয়ার চলমান সংকটের মাঝে, চীন যুক্তরাষ্ট্র নতুন কোনো সংঘাতে জড়িয়ে পড়লে বিশ্বে আরো অস্থিরতা বাড়বে।এমনটাই বলছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকগণ। এজন্য বিশ্বনেতাদের হিসাব নিকাশ করেই পথ চলার পরামর্শও দিয়েছেন তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad