Ad

তুরস্কে আলোর মুখ দেখাচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী দল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
তুরস্কে-পৌঁছেছে-বাংলাদেশি-উদ্ধারকারী-দল-eyenews-2302091528
Durbin News

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের উদ্ধারকাজে, শুরুতেই সফলতার মুখ দেখলো বাংলাদেশের উদ্ধারকারী দল। কাজ শুরুর পরপরই, ধ্বংসস্তুপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা। তাৎক্ষণিক পাওয়া এই সাফল্যের সুবাদে, বিপর্যস্ত তুরস্ককে আলোর মুখ দেখাচ্ছে দলটি। স্থানীয় জনগণ আর গণমাধ্যমের আস্থায় পরিণত হয়েছে বাংলাদেশ। ভয়াবহ ভূমিকম্পের পর এখন পর্যন্ত স্তব্ধ তুরস্ক এবং সিরিয়া। প্রতিদিনই বড় হচ্ছে লাশের সারি। ধ্বংসস্তুপ থেকে জীবিত অবস্থাতেও উদ্ধার করা হচ্ছে অনেককেই। বাংলাদশ থেকেও এরই মাঝে উদ্ধারকারী দল আর ত্রাণসামগ্রী, গিয়ে পৌঁছেছে দুই দুর্গত দেশে। নিজেদের উদ্ধারকাজের প্রথম দিনেই, তুরস্কের আদিয়ামান শহরের এক ১৭ বছর বয়েসী কিশোরীকে উদ্ধার করেছে আমাদের প্রতিনিধি দল। উদ্ধার হওয়া সেই কিশোরী, বিগত চারদিন ধরে ধ্বংসস্তুপের নিচে চাপা পরে ছিলেন। এছাড়াও প্রথম দিন বাংলাদেশের সমন্বিত দলটি উদ্ধার করেছে, আরও তিনজনের মৃতদেহ।দলটির পক্ষ থেকে জানানো হয়, দেশে ঘটে যাওয়া রানা প্লাজার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে দূর্যোগপূর্ণ অঞ্চলটিতে। তুরস্কের সবচেয়ে বিপর্যস্ত গাজিয়ানতেপ প্রদেশে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধি দলটি। উক্ত প্রদেশের আদিমানা শহরেই কাজ করছে, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গড়া বিশেষ দল। ৬১ সদস্যের সেই প্রতিনিধি দলে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিসের ১২ এবং ১৪ জন বিমান বাহিনী সদস্য ছাড়াও রয়েছেন ১০ জন চিকিৎসক এবং ১ জন গণমাধ্যমকর্মী। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।তাদের নিয়ে ঢাকা-আঙ্কারা-ঢাকা রুটে, বিশেষ ফ্লাইট যাত্রা করেছিলো গত বুধবার। আগামী ১৫ ফেব্রুয়ারী বিমানটির দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের উদ্ধারকারী দলের সাথে নিয়ে যাওয়া হয়েছে, বেশকিছু দূর্যোগকালীন সহায়তা। তুরস্কের পর সিরিয়াতেও ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতেই বিমান বাহিনীর সি-130 জে বিমানে বড় তাঁবু, ছোট তাঁবু, ঔষধ, কম্বল, সোয়েটার এবং শুকনো খাবারসহ, প্রায় ১১ টনের সাহায্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি দল। ১৭ জনের এই দলের নেতৃত্ব দিচ্ছেন, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। আগামী ১৩ ফেব্রুয়ারী রাতে এই বিমানটি দেশে ফিরে আসবে। এছাড়াও ভূমিকম্পের ফলে সিরিয়ায় বিপর্যয়ে পড়া মানুষদের জন্যে ,জরুরী ত্রাণ ও চিকিৎসাসামগ্রী নিয়ে, বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনমাফিক পরিবহণ বিমান পরিচালনা করবে। দুর্গত মানুষের সেবায় প্রয়োজন অনুযায়ী, ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী সোমবার তুরস্কের গাজিয়ানতেপে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে, মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক এবং সিরিয়া। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছেন প্রায় ২৩ হাজার মানুষ।বাংলাদেশ ছাড়াও তুরস্কের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কাতার থেকে উদ্ধার হওয়া মানুষদের সহায়তায় পৌঁছে দেয়া হয়েছে দশ হাজার ভাসমান বাড়ি। এছাড়াও আহতদের সেবা নিশ্চিত করতে, একটি ফিল্ড হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম, এবং মানবিক সহায়তা দিচ্ছে আরব বিশ্বের ধনাঢ্য দেশটি। সাহায্যের অংশ হিসেবে রাশিয়ান সেনাবাহিনীর প্রায় ৩০০ জন সদস্য কাজ করছেন দুর্গত অঞ্চলে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, ১৯ টি দেশ মোট ২৭ টি উদ্ধারকারী দল পাঠিয়েছে দুর্গত অঞ্চলটিতে। মোট ১ হাজার ১৫০ জন সদস্য এবং ৭০ টি কুকুর এই প্রতিনিধি দলের অংশ হিসেবে তুরস্কে যাত্রা করছে। এছাড়া এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক শক্তির দেশ চীন দেশটিতে জরুরী সহায়তা বাবদ ৫৯ মিলিয়ন ডলার প্রদান করেছে। সাহায্যের হাত বাড়িয়ে দেয়া অন্যান্য পরাশক্তির মধ্যে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি,স্পেন, ইরান সহ আরো বেশ কিছু দেশ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad