Ad

ভূমিকম্পের পর নির্বাচনে আরো চ্যালেঞ্জের মুখে এরদোয়ান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1675949634_1
Durbin News

রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান! একদিকে অস্থিতিশীল ইউরোপ অন্যদিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া স্মরণকালের ভয়ংকর ভূকম্প নিয়ে বেশ চাপেই আছেন এই মুসলিম নেতা! সবচেয়ে বড় চাপ আসন্ন মে মাসের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে! এই নির্বাচনকে ভাবা হচ্ছে এরদোয়ানের সবচেয়ে বড় পরীক্ষা। ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন সামনের নির্বাচন যথাসময়ে হবে কিনা সেটা পরের ব্যাপার। সময়মতো হলেও তাতে এরদোয়ানের ভাগ্য অনেকটাই নির্ভর করবে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায়- সাফল্য কিংবা ব্যর্থতার উপর। ২০২৩ সাল তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ এক বছর। গত জানুয়ারি মাসেই এরদোয়ান ঘোষনা দিয়েছেন, আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্সিয়াল এবং পার্লামেন্ট ইলেকশন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আবারো প্রেসিডেন্ট পদে লড়বেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। যিনি প্রায় দুই দশক ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন।এই সময়ের মধ্যে এরদোয়ান শুধু তুরস্কের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ এক নেতা। বিশ্ব রাজনীতির বিভিন্ন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য হয়ে উঠেছেন অঘোষিত এক অভিভাবক। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা। নানান কারণে দেশের অভ্যন্তরেই এরদোয়ানের অবস্থান অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। সেজন্য আগামী নির্বাচনকে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে ভাবা হচ্ছিলো। এর প্রেক্ষিতে এরদোয়ান নিজেও নানা উদ্যোগ নিচ্ছিলেন। তবে নির্বাচনের মাত্র তিন মাস আগে গত সপ্তাহের ভুমিকম্পে বড় ধরনের চাপে পড়ে গেছেন তিনি। ভয়াবহ এই ভুমিকম্পে শুধু তুরস্কেই নিহত হয়েছেন ২০ হাজারের অধিক মানুষ। ধ্বংসস্তুপে পরিনত হয়েছে অসংখ্য স্থাপনা। সব মিলিয়ে স্মরন কালের সবচেয়ে বড় বিপর্যয়ে পড়েছে দেশটি। একই কারণে প্রেসিডেন্ট হিসাবে চ্যালেঞ্জের মুখে পড়েছেন এরদোয়ান। রাষ্ট্রপ্রধান হিসাবে এই পরিস্থিতি মোকাবেলার উপর তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে পারে। মুসলিম বিশ্বের জনপ্রিয় এই নেতা ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর থেকে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট হিসেবে। গত দুই দশকের প্রতিটি নির্বাচন সাফল্যের সাথে উতরে এসেছেন এরদোয়ান। তবে এবারের পরিস্থিতি ভিন্ন।ভূমিকম্পের আগে পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারে নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে তাকে। গত কয়েকবছর ধরেই একের পর এক সংকটের মুখোমুখি হয়েছেন এরদোয়ান! অর্থনৈতিক দিক দিয়ে চ্যালেঞ্জ ছিলো সবচেয়ে বেশি। গতবছর দেশটিতে ভোগ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৮৫ শতাংশ যা ব্যাপক সমালোনায় ফেলেছে এরদোয়ান সরকারকে। অন্যদিকে তার বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধীরা। স্বজনপ্রীতি কিংবা দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তোলা হচ্ছে। সব মিলিয়ে সামনের নির্বাচন যে খুবই কঠিন হতে যাচ্ছে, সেটা এরদোয়ান নিজেও জানতেন। সেই মোতাবেক বিভিন্ন কাজ করে আসছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে ভুমিকম্পের মতো বড় দুর্যোগ তাকে আরেকদফা বেকায়দায় ফেলেছে। ভুমিকম্পের পর সরকারি পদেক্ষেপে ঘাটতির কথা নিজেও স্বীকার করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এরকম বড় দুর্যোগের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা সম্ভব নয়। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এরদোয়ান যাই বলেন না কেন, এরকম পরিস্থিতি তে জনপ্রিয়তা ধরে রাখা মোটেও সহজ নয়। এর বাস্তব উদাহরণের সাথে এরদোয়ানের নিজের উত্থানও জড়িয়ে রয়েছে। তুরস্কে এরকম বড় ভুমিকম্প হয়েছিলো ১৯৯৯ সালে। সে সময় উদ্ধার তৎপরতা ও ত্রান কার্যক্রম নিয়ে সমালোচনায় পড়েছিলো তৎকালীন সরকার। তখন এরদোয়ানের দল ভালোভাবে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলো ২০০২ সালে। দুই দশক পর আবারো একই পরিস্থিতি তে পড়েছে তুরস্ক। এবার ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে না পারলে এখান থেকে শুরু হতে পারে এরদোয়ান বিরোধী বিক্ষোভ! এসবের মধ্যে তিনি জনপ্রিয়তা ধরে রাখতে সফল হবেন কিনা, সেটা বুঝা যাবে আসন্ন নির্বাচনে। প্রিয় দর্শক, আপনার কি মনেহয়? মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা আবারো প্রেসিডেন্ট হবেন, নাকি অন্য কেউ আসবে তুরস্কের ক্ষমতায়? জানাতে পারেন কমেন্ট বক্সে। ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad