Ad

ট্যাংকের পর যুদ্ধবিমান পেলে কি রাশিয়াকে হারিয়ে দেবে ইউক্রেন?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-01_a67af49c-5528-4a3f-9648-57b347f34264_F_16_fighters
Durbin News

আমেরিকার যুদ্ধবিমান পেলেই জিতে যাবে ইউক্রেন। জার্মানির ট্যাংক পেলেই রাশিয়া ভয়ে পালাবে! এসব প্রতিশ্রুতি নতুন কিছু নয়। এখন কথা হচ্ছে, ইউক্রেন এসব পেতে পেতে রাশিয়া তার কার্যসিদ্ধি করে চলে যাবে। কিছুদিন আগেই ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিতে সম্মত হয়েছে আমেরিকা-জার্মানি। গণমাধ্যমগুলোর ভাষায় এবার আরো বড় সুখবর পেলেন জেলেনস্কি। পোল্যান্ডসহ কিছু দেশ ইউক্রেনকে এফ-16 যুদ্ধবিমান দেয়ার কথা জানিয়েছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ইউক্রেন যদি ট্যাংকের পাশাপাশি যুদ্ধবিমান পেয়ে যায়- তাহলে কতোটা বিপাকে পড়বে রাশিয়া? ইউক্রেন কি তাহলে হারিয়ে দেবে পুতিন বাহিনী কে? গত এক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এখন পর্যন্ত দুই পক্ষই অনেকটা স্থল যুদ্ধের উপর নির্ভর করছে। ইউক্রেনের যুদ্ধ কৌশল অনেকটাই প্রতিরোধমূলক। রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা করে যাচ্ছে তারা। এর চেয়ে বেশি কিছু করার সক্ষমতা এখনো তাদের নেই। কারণ রাশিয়াকে পরাজিত করে যুদ্ধ শেষ করার মতো অস্ত্র সরঞ্জাম নেই জেলেনস্কি বাহিনীর। পশ্চিমা সাহায্য নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তারা। তবে সম্প্রতি আশার আলো পেয়েছে ইউক্রেন বাহিনী। তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত অত্যাধুনিক ট্যাংক দিতে সম্মত হয়েছে পশ্চিমা মিত্ররা। জার্মানি তাদের লেপার্ড-টু এবং আমেরিকা আব্রামস ট্যাংক দেয়ার কথা জানিয়েছে। এমন সুখবর পাওয়ার পর নতুন চেষ্টায় নেমেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্যাংকের পর এবার এফ-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য দেনদরবার শুরু করেছেন তিনি। তার এই দাবি আমেরিকা এখনো আমলে নেয়নি। তবে আমেরিকা রাজী না হলেও পোল্যান্ডসহ কিছু দেশ ইউক্রেনকে এফ-16 দিতে চায় বলে জানিয়েছে। এছাড়া জেলেনস্কির আহবানে সাড়া দিয়ে যুদ্ধবিমান পাঠাতে সম্মত হয়েছে ফ্রান্সও। এর ফলে নতুন এক সমীকরণের মুখে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এফ-16 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান পেলে ইউক্রেন কি যুদ্ধের নিয়ন্ত্রন নিয়ে নিতে পারবে? এমন হিসাব কষছেন বিশ্লেষকরা। কারো কারো ধারণা, পরিস্থিতি শেষ পর্যন্ত এরকম দাড়ালে বেশ বেকায়দায় পড়তে পারে রাশিয়া। তবে সেক্ষেত্রেও নানা রকম হিসাব নিকাশ রয়েছে। ইউক্রেনের প্রতিপক্ষ রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী। ইউক্রেনের তুলনায় রাশিয়ার বিমান বাহিনীর শক্তি এবং আকার কয়েকগুন বেশি। গত বছর যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলো, তখন সবাই ভেবেছিলো খুব দ্রুত বিমান হামলা চালিয়ে ইউক্রেনের আকাশ দখল করে নেবেন পুতিন। তাদের সেই সক্ষমতাও ছিলো। তবে প্রকৃতপক্ষে তেমনটা করেনি রাশিয়া, বরং স্থলবাহিনী দিয়েই যুদ্ধ চালিয়ে যাচ্ছে গত এক বছর ধরে। এখন পর্যন্ত এই যুদ্ধের ফলাফল অনেকটাই অনিশ্চিত। রাশিয়ার কাছে বিশাল বিমানবাহিনী থাকলেও বড় যুদ্ধ করার জন্য সম্পদের ঘাটতি রয়েছে। অন্যদিকে পশ্চিমা মিত্রদের দেয়া ক্ষেপনাস্ত্রের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সাজিয়েছে ইউক্রেন। এ কারণে কম উচ্চতায় উড়তে বাধ্য হচ্ছে রাশিয়ার বিমানগুলো।মজার ব্যাপার হলো, ইউক্রেনের মতো একই ধরণের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আসছে রুশ বাহিনীও। এর ফলে বিমান আক্রমণের ক্ষেত্রে দুই দেশের মধ্যে একরকম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ইউক্রেন ভাবছে, আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান পেয়ে গেলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে চলে আসবে। এই সম্ভাবনার, ব্যাপার হিসাব নিকাশ করছেন বিশ্লেষকরাও। আমেরিকার F-16 বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যুদ্ধবিমান। লড়াকু বাজপাখি নামে পরিচিত এই ফাইটার আমেরিকান বিমানবাহিনীতে যুক্ত হয় ১৯৭৮ সালে। এরপর থেকে বিভিন্ন যুদ্ধে এর কার্যকারিতার প্রমাণ মিলেছে। ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রের কাছে আমেরিকা আগেই F-16 বিক্রি করেছিলো। এখন অনেক দেশ তাদের ভাণ্ডার থেকে ইউক্রেনকে এফ-16 ফাইটার দিতে আগ্রহী। এর ফলে আশার আলো দেখছে ইউক্রেন। কারণ রাশিয়ার হাতে রয়েছে মিগ-29 এবং সুখোই-SU-27 যুদ্ধবিমান। তবে এগুলোর চেয়ে আকাশযুদ্ধে F-16 বেশি কার্যকরী। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কারিগরি দিক দিয়ে রাশিয়া ইউক্রেন থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। এক্ষেত্রে ইউক্রেন শুধু F-16 ফাইটার নিয়ে রাশিয়ার সাথে পেরে উঠবে না। কিন্তু F-16 এর পাশাপাশি ন্যাটো থেকে যদি আধুনিক আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারে ইউক্রেন, তাহলে রাশিয়াকে অনেকটাই বিপাকে ফেলে দিতে পারবে। দিনশেষে ঐ যে শুরুর কথাটা, এটা ওটা দেবার প্রতিশ্রুতি দিয়ে আদোতে ইউক্রেনকে আরো বিপদের মুখেই ফেলছে পাশ্চাত্য দেশগুলো। অন্যদিকে রাশিয়া নিজের উদ্দেশ্য হাসিল করেই চলেছে। প্রশ্ন হচ্ছে, এবারো কী যুদ্ধবিমানের এই প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিই থেকে যাবে?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad