Ad

বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারে তুরুস্কের নতুন হাতিয়ার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (13)
Durbin News

বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে আরেক ধাপ এগিয়ে গেলো তুরষ্ক! নিজেদের প্রথম বিমানবাহী রণতরী 'TCG Anadolu' সার্ভিসে আনতে যাচ্ছে দেশটি! এর ফলে, তুরুস্কের নেভাল ফোর্স কৃষ্ণ সাগর, এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরের পূর্ব পর্যন্ত সবচাইতে শক্তিশালী বাহিনীতে পরিণত হবে। এতেই নড়েচড়ে বসেছে পরাশক্তিধর দেশগুলো। বহরে যোগ হলে এটিই হবে তুরুস্কের সবচাইতে বড় যুদ্ধজাহাজ, যার আয়তন দুটি ফুটবল মাঠের সমান।একবার জ্বালানী নিয়ে ২০ দশমিক ৫ নটিক্যাল মাইল গতিতে ৯ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পারবে জাহাজটি। কোনো রকম রিফুয়েলিং ছাড়াই একটানা ৫০ দিন সমুদ্র পাড়ি দিতে পারবে এটি। সমুদ্রের ভাসমান বিমানঘাঁটি হিসেবে পরিচিত এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীর খ্যাতি দুনিয়াজুড়ে।তুরস্কও তাদের প্রথম বিমানবাহী রণতরীটিকে সজ্জিত করতে চেয়েছিলো সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান দিয়ে।সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের F-35B স্টিলথ ফাইটার জেট ব্যবহার করার পরিকল্পনা করেছিলো তারা।যুক্তরাষ্ট্রের নেতৃত্বে F-35 প্রোগ্রামের অংশীদারও ছিলো তুরুস্ক। এই প্রজেক্টে ১.৪ বিলিয়ন ডলার সরবরাহ করার পাশাপাশি যুদ্ধবিমানটির ৯০০ টি যন্ত্রাংশও তৈরি করেছিলো দেশটি।কিন্তু রাশিয়া থেকে S-400 মিশাইল সিস্টেম ক্রয়ের কারনে তুরুস্ককে উক্ত প্রকল্প থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র। সেই সাথে তুরুস্কের জন্য বানানো F-35 যুদ্ধবিমান গুলো তাদের হস্তান্তরও করেনি।যুদ্ধবিমান না পেলেও তুরুস্ক দমে যায়নি। অন্যকোনো যুদ্ধবিমান না কিনে নিজেদের সক্ষমতাকেই কাজে লাগাতে যাচ্ছে তারা।বিশ্বের ড্রোন উৎপাদনকারী শীর্ষস্থানীয় দেশ গুলোর একটি তুরুস্ক। শক্তিশালী ড্রোন টেকনলজির জন্য তাদের খ্যাতি দুনিয়া জুড়ে।রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তাদের তৈরি ড্রোন গুলো ব্যাপক কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। তাই যুদ্ধবিমান না পেলেও বিকল্প নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি দেশটিকে।নিজেদের শক্তিশালী ড্রোন ব্যবহার করেই রণতরীটিকে সাজানোর সিদ্ধান্ত নেয় দেশটি। যার ফলে এটিই হতে যাচ্ছে বিশ্বের প্রথম রণতরী যার এয়ার উইংয়ের বেশিরভাগই মনুষ্যবিহীন ড্রোন দ্বারা পরিচালিত হবে।ধারণা করা হচ্ছে, বায়রাক্তার TB2 ড্রোনের নেভাল ভার্সন TB3s ব্যবহার করা হবে এটিতে যা TB2 ড্রোনের চাইতে আরো উন্নত এবং আরো শক্তিশালী।Line-Of-Sight and Beyond-Line-Of-Sight communications capabilities এর কারনে অনেক দূর থেকেই এটিকে অপারেট করা যাবে। সর্বোচ্চ ২৫ হাজার ফুট উচ্চতায় উঁড়তে সক্ষম এই ড্রোন ২৮০ কেজি পেলোড নিয়ে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।সেই সাথে ছোটো রানওয়েতে খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডিং এবং টেকঅফ করতে বেশ পারদর্শী এসব ড্রোন! TB3s এর পাশাপাশি কিজিলেলমা জেট পাওয়ার কমব্যাট ড্রোনও থাকতে পারে রণতরীটিতে। এই মডেলের ড্রোন আরো বেশি শক্তিশালী। এসব ড্রোন ১.৫ টন পেলোড নিয়ে সর্বোচ্চ ৮০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম সর্বোচ্চ ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়তে পারে। এই ড্রোনগুলো ক্লোজ এয়ার সাপোর্ট, প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা সহ Air-to-Air কমব্যাটে বিশেষ পারদর্শী।ড্রোনের পাশাপাশি তুরুস্কের নিজস্ব তৈরি T129 ATAK হেলিকপ্টার, AH-1W Super Cobra অ্যাটাক হেলিকপ্টার, SH-78 ইউটিলিটি হেলিকপ্টারও ব্যবহার করা হবে।ড্রোন এবং হেলিকপ্টার ছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ারটি ৯৪ টি আর্মর ভেহিকল এবং ল্যান্ডিং ক্র্যাফট বহনে সক্ষম। পাশাপাশি ৭০০ জন ট্রুপস এবং ৩০ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল বহন করবে এটি।২০১৫ সালে অর্ডার দেয়া রণতরীটি ২০১৯ সালের এপ্রিলে লঞ্চ করা হয়। ২০২১ সালে সার্ভিসে আনার কথা থাকলেও মহামারির কারনে তা সম্ভব হয়নি।এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারের সাহায্যে নিজ ভূখন্ড থেকে হাজার হাজার মাইল দুরুত্বে থেকেও শক্তি প্রদর্শন এবং স্ট্রাইক মিশন পরিচালনার সক্ষমতা অর্জন করলো মুসলিম রাষ্ট্র তুরুস্ক।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad