Ad

অপরিকল্পিত ভবন ধসে প্রাণহানি, ১১৩ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
turkey-12
Durbin News

ভবন নির্মাণে মানা হয়নি আইন। নির্মাণকারীদের ধরতে জারি ১১৩ টি গ্রেফতারি পরোয়ানা! ভূমিকম্পে বভন ধ্বসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণ হানির ঘটনার পর হার্ড লাইনে এরদোয়ান সরকার! সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে তুরস্ক - সিরিয়া। ভূমিকম্পে ব্যাপক ভবন ধ্বসে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নির্মাণে ত্রুটি থাকায় ভূমিকম্পে হাজার হাজার ভবন খুব অল্পতেই ধ্বসে পড়ে। তাই ভবনের নির্মাণ কাজের সাথে যুক্ত নির্মাণ ঠিকাদারসহ ,১২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ।ব্যাপক দুর্নীতি ও সরকারি নীতির কারণে তুরস্কে নতুন ভবন নির্মাণগুলো বসবাসের জন্যে অনিরাপদ, বহু বছর ধরেই বিশেষজ্ঞরা এমন হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেখানে বিন্দুপরিমাণও কর্ণপাত করেনি দেশটির নির্মাণের সাথে জড়িত কর্তৃপক্ষ।উল্টোদিকে যেসব ঠিকাদার ভবন নির্মাণের নিয়ম-কানুন না মেনে কাজ করেছে, তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছিল। তুরস্কের নির্মাণ খাতের ব্যবসা চাঙ্গা করাই ছিল এর উদ্দেশ্য। তুরস্কের ভূমিকম্পপ্রবণ অঞ্চলেও এমন অনিয়ম হলেও কোনো শক্ত পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ভূমিকম্পে হাজার হাজার ভবন ধ্বসের ঘটনা ঘটে। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাই সাধারন মানুষ প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই প্রাকৃতিক দুর্যোগে এত বেশি ক্ষয়-ক্ষতি হলো!তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই বিপর্যয়ের জন্য ভাগ্যকেই দোষারোপ করেন। টানা ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান ব্যাপক তোপের মুখে পড়েছেন এই ঘটনায়। সামনের নির্বাচনেও এর জন্যে পদচ্যুত হতে পারেন তিনি এমনটাও ধারণা করছেন অনেকে। এদিকে ভূমিকম্পের এক সপ্তাহ পার হতে চললেও তুরস্কে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বরঞ্চ হয়েছে অবনতি! এরই মধ্যে আফটার শকের ঘটনাও ঘটছে যা উদ্ধারকারীদের জন্যেও মারাত্নক হুমকীস্বরূপ! চলমান উদ্ধারকাজের মধ্যেই শনিবার হাতাই প্রদেশে দুটি অজ্ঞাতনামা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সেখানে জার্মান ও অস্ট্রিয়ান উদ্ধারকর্মীরা কাজ বন্ধ রাখেন। আর এই ঘটনার জেরে নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে।তুর্কি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুনরায় উদ্ধারকাজ শুরু করেন। ব্যাপক ভবন ধ্বসে তুরস্ক ও উত্তর সিরিয়া জুড়ে লাখ লাখ মানুষ এখনো গৃহহীন। এরমধ্যে তীব্র শীতে প্রকট হয়ে উঠছে জীবনযাপন। প্রতিরাতেই সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, দুর্যোগকবলিত এলাকায় আট লাখের বেশি মানুষ রয়েছেন যারা পর্যাপ্ত খাবার এবং বাসস্থান পাচ্ছে না। পাশপাশি এই ভূমিকম্পে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা এখনকার দ্বিগুণে পৌঁছাতে পারে বলেও হুশিয়ারি দিয়েছে সংস্থাটি।এদিকে এখন পর্যন্ত সিরিয়ার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার এর মতো। এর মধ্যে বেশ কিছু অবিশ্বাস্য অভিযানে জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককেই। শনিবার গাজিয়ানটেপ প্রদেশে একই পরিবারের পাঁচজন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ১৩২ ঘণ্টা আটকে থাকার পর হাতাই প্রদেশের ধ্বংসস্তূপের নিচ থেকে সাত বছরের এক মেয়েকে উদ্ধার করা হয়।চলমান এই সংকটে তুরস্কের পাশে দাড়িয়েছে বিশ্ব। প্রায় প্রতিটি দেশ থেকেই কোনো না কোনোভাবে সাহায্য পাঠানো হচ্ছে দেশটিতে। এরমধ্যে বাংলাদেশের একটি সাহায্যকারী একটি দলও উদ্ধারকার্য চালাচ্ছে তুরস্কে। এতে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি এরদোয়ান প্রশাসন।এদিকে এই দুর্যোগ ঘিরে উত্তেজনা কমেছে আঞ্চলিক রাজনীতিতে। তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যকার সীমান্তও গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম খুলে দেয়া হয়েছে, যাতে করে এই পথে ত্রাণ সাহায্য পাঠানো যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad