Ad

সবসময় ইরানের পাশে থাকবে চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

নানা কারণে ইরানের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর মধ্যেই সব সময় ইরানের পাশে থাকার অঙ্গীকার করল চীন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের এক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে চীনের প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দিয়েছেন। তিন দিনের সফরে চীনে গেছেন ইব্রাহিম রাইসি। বেইজিংয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানাতে আসেন স্বয়ং প্রেসিডেন্ট শি জিন পিং।গত ২০ বছরের মধ্যে এই প্রথম ইরানের প্রেসিডেন্ট চীন সফর করছেন। এই সফরের উদ্দেশ্যে ছিলো, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি করা এবং দুই দেশের বিভিন্ন কৌশল বিষয়ে আলোচনা করা। একে অপরের পাশে থাকলে, পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করা সহজ হবে। তাই একে অপরকে সহযোগিতা করে, একসঙ্গে কাজ করবে চীন ও ইরান। এছাড়া বিশ্ব রাজনীতির পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে চীন সবসময় থাকবে বলে জানিয়েছেন শি জিন পিং।এই আলোচনাতে শি জিন পিং আরও বলেন , ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সব সময় সমর্থন করে যাবে চীন। এমনকি যারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে, তাদের কঠোর সমালোচনা করে বেইজিং। এর আগে ইরানের বিরুদ্ধে অভিযোগ এনে, পারমানবিক সকল কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ও পশ্চিমা বিশ্ব। যার এখনও কোনো সুষ্ঠ সমাধান আসে নি। এ বিষয়েও ইরানের পাশে আছে চীন।২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছিল। মাঝের সময়টাতে সরে আসলেও, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর, আবার চুক্তিতে ফেরার আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্র। তারপর আলোচনা শুরু হয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।পরমাণু প্রকল্পের বিষয়ে শি জিন পিং বলেছেন, এ নিয়ে একটা ন্যায্য প্রস্তাব দেওয়া দরকার। ইরানের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় চীন অংশ নেবে। তারা চায়, এই আলোচনা আবার শুরু হোক।ইরান অবশ্য জানিয়েছে, তারা শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার করছে। তাদের দাবি, আগে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপর তারা পরমাণু চুক্তি করার ব্যাপারে ভাববে। চীন ও ইরানের অর্থনৈতিক সম্পর্ক আগে থেকেই বেশ শক্তিশালী। এ জন্য ২০২১ সালে দুই দেশ ২৫ বছরের জন্য ‘স্ট্র্যাটেজিক কোঅপারেশন চুক্তি’ স্বাক্ষর করেছিলো । তবে এবার রাইসি আর্থিক ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গেছেন চীনে। যাতে করে এসব খাতেও দুই দেশের মধ্যাকার সম্পর্কের আরও উন্নতি করা যায়। এরই মধ্যে এই সফরে কৃষি, বাণিজ্য, পর্যটন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ–ত্রাণ, সংস্কৃতি ও খেলাধুলার সহ, প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান, রাশিয়া ও চীনের সম্পর্ক গত এক বছরে বেশ খানিকটা বদলে গেছে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে।পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়া এই যুদ্ধে ইরানের অস্ত্র ব্যবহার করেছে। ফলে পশ্চিমারা নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি গত বছর সেপ্টেম্বরে, ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে বসে আমেরিকা। আবার সম্প্রতি আমেরিকা ও কানাডার আকাশে বেলুনের মতো রহস্যজনক বস্তু উড়ার ঘটনাকে কেন্দ্র করে, চীনকে দোষী করে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।ফলে বিশ্ব রাজনীতিতে একপাশে পড়ে গেছে তারা। এই দুই দেশ এখন থেকে একসাথে কাজ করবে, যা বিশ্ব রাজনীতির এক বড় মোড় বলে মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad