Ad

রাশিয়ানই লড়ছে ইউক্রেনের হয়ে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

রাশিয়ান নাগরিকরা অস্ত্র ধরেছেন নিজ দেশের বিরুদ্ধে। তাদের ভাষ্যমতে, অন্যায় করছে রাশিয়া। নিরীহ ইউক্রেনের উপর অযথাই চড়াও হয়েছে তাদের দেশ। তাই বিবেকের তাড়না থেকে, নিজ দেশের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তারা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ময়দানে, এক সেনাদলের দেখা পাওয়া গিয়েছিল শুরু থেকেই। নিজেদের যারা পরিচয় দেয় “Free Russia Legion” নামে। ইউক্রেনের সেনাদের কাঁধে কাঁধ মিলিয়েই, রুশ সেনাদের বিরুদ্ধে আক্রমণ করছেন এসব সদস্য। নিজেদের নাম পরিচয় গোপন রেখে, বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে, যুদ্ধের ময়দানে রুশ বাহিনীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন এসব যোদ্ধা। মাত্র ৩ মাসের প্রশিক্ষণ শেষেই, নেমে পড়েছেন সম্মুখ যুদ্ধে। বর্তমানে এদের কেউ কেউ আর্টিলারি বিশেষজ্ঞ, কেউবা আবার রাইফেল চালনায় পারদর্শী। যুদ্ধের প্রায় এক বছরের মাথায়, “Free Russia Legion” নামের দলটি অনেকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রুশবিরোধী মনোভাব এবং রুশ আক্রমণ থেকে ইউক্রেনীয়দের সাহায্য করায়, খুব সহজেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে তারা। বিশ্ব মিডিয়া তাদের দেখছে মানবতার দূত হিসেবে। ইউক্রেনের কাছে তাদের পরিচয় অকৃত্রিম বন্ধু। আর নিজ দেশ রাশিয়ার চোখে এসব মানুষ এখন শত্রুর রূপ ধারণ করেছে। পূর্ব ইউরোপের বাখমুত অঞ্চলে, নিজের দেশের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন এসব রাশিয়ান। স্বেচ্ছাসেবী যোদ্ধাদের দলটিতে কয়েকশত সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মাঝে রাশিয়ান সামরিক বাহিনীরও অনেকে যুক্ত আছেন। তবে বেশিরভাগই সাধারণ ছাত্র আর পেশাজীবী। নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে থাকলেও, তাদের নিরাপত্তা নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী সবসময়ই সতর্ক। দলটিতে অবস্থান করা বেশ কয়েকজন রাশিয়ান সেনাসদস্য জানান, রাশিয়ার আক্রমণের আগে থেকেই সামরিক মিশনের অংশ হিসেবে, তারা ইউক্রেনে বসবাস করেছিলেন। কিন্তু যুদ্ধ শুরু হলে, নিজেদের দেশের বদলে ইউক্রেনের পাশেই অবস্থান গ্রহণ করেন তারা। দলের বেশিরভাগ সদস্য অবশ্য, যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে পালিয়ে ইউক্রেনে চলে আসেন। তারা পায়ে হেটে সীমান্ত পাড়ি দিয়ে চলে আসেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে। পরবর্তীতে ট্রেনিং শেষ করে যোগ দেন ইউক্রেনের হয়ে লড়ার জন্য। তাদের বিশ্বাস, ক্রেমলিন এমন এক যুদ্ধে জড়িয়েছে, যা অন্যায়। বর্তমানে "Free Russia Legion" ইউক্রেন বাহিনীর অধীনস্ত, অন্যান্য দেশের নাগরিকদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে। “ইউক্রেন ইন্টারন্যাশনাল লিজিয়ন” নামের এই বাহিনীতে, রুশ নাগরিক ছাড়াও বিপুল পরিমাণ মার্কিন, ব্রিটিশ স্বেচ্ছাসেবী যোদ্ধা রয়েছেন। তবে চাইলেই রুশ নাগরিক ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে পারবে না। এর জন্য প্রথমে একটি আবেদন করতে হয়। পরবর্তীতে সেই আবেদনের প্রেক্ষিতে, খুবই সূক্ষভাবে প্রত্যেকের ব্যক্তিগত ইতিহাস পর্যালোচনা করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষেই কেবল প্রশিক্ষণের জন্য মনোনীত হন প্রতিটি সদস্য। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাইন বনে, এসব স্বেচ্ছাসেবী সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনমাসের প্রশিক্ষণ শেষ হলে, তবেই মিলবে যুদ্ধক্ষেত্রে যাবার অনুমতি। এরপর তাদের নিয়ে যাওয়া হয় পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে। যেখানে প্রতিনিয়ত রুশ আগ্রাসনের শিকার হচ্ছেন সাধারণ ইউক্রেনের নাগরিক। প্রশিক্ষকরা ইউক্রেনের নাগরিক হলেও, তাদের প্রত্যেকেই রুশ ভাষায় বেশ পারদর্শী। ফলে প্রশিক্ষণে বা যুদ্ধক্ষেত্রে যোগাযোগজনিত সমস্যা নেই বললেই চলে। নিজ দেশের বিরুদ্ধে অস্ত্র ধরা এসব মানুষদের বড় সমস্যা, তাদের নিজেদের পরিবার। প্রায় সকলের পরিবারই ফ্রি রাশিয়া লিজিয়ন এবং এর কার্যক্রম মেনে নিতে নারাজ। কিন্তু মানবিকতার প্রশ্নে, নিজ পরিবারের বিরুদ্ধে গিয়েই ইউক্রেনের হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এসব মানুষ। “Free Russia Legion” নিয়ে এরই মাঝে তৎপর হতে শুরু করেছে রুশ সরকার। গেল সপ্তাহেই একে একটি জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দেয়ার জন্য, দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়। আইনি লড়াইইয়ের পাশাপাশি, দ্রুতই ফ্রি রাশিয়া লিজিয়ন এবং বাখমুত অঞ্চল নিজেদের দখলে আনার লক্ষ্যে, কাজ শুরু করেছে রুশ সেনাবাহিনী।গত কয়েক সপ্তাহ ধরেই, বাখমুত অঞ্চলে বেশ চড়াও হতে নির্দেশ দিয়ে যাচ্ছেন পুতিন। ইউক্রেনের হয়ে যুদ্ধে ভ্লাদিমির পুতিনের বিরোধীতা করা রাশিয়ান নাগরিকদের খুজে বেরা করাই এখন প্রধান লক্ষ্য তাদের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad