Ad

বিজয়ের কাছাকাছি রাশিয়া, ইউক্রেন বাঁচাতে পোল্যান্ড সফরে বাইডেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

ইউক্রেনের বিরুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রাশিয়া! আগামী কয়েক সপ্তাহেই নির্ধারিত হচ্ছে ফলাফল! ইউক্রেনকে বাঁচাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র! শেষ চাল চালতে পোল্যান্ড সফরে জো বাইডেন! পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে ন্যাটোকে নিয়ে ইউক্রেন বাঁচানোই এই সফরের প্রধান মিশন! সম্প্রতি ইউক্রেনে স্মরণকালের সেরা হামলা চালিয়েছে রাশিয়া! ক্ষেপনাস্ত্রের অনবরত বর্ষণে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো ধুলোয় মিশে গেছে সেইসাথে ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা! উন্নত সরমরাস্ত্রের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। পশ্চিমা অস্ত্র ও যুদ্ধের যাবতীয় সরঞ্জাম যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের হাতে এসে না পৌঁছায় তাহলে এই যুদ্ধে নিশ্চিত বিজয় হবে রাশিয়ার- এমনটাই আশংকা করছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা! সম্প্রতি ফ্রান্সের লা ফিগারও পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন এই প্রেসিডেন্ট! চলমান সংঘাতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিজয়ী হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আন্দ্রেজ দুদা বলেন, যদি ইউক্রেন জরুরি ভিত্তিতে অস্ত্রের সহযোগিতা না পায় সেক্ষেত্রে সহজেই জিতে যাবে রাশিয়া।কিয়েভ সরকারের কাছে আধুনিক সামরিক সরঞ্জাম এবং অবকাঠামো না থাকলেও তাদের সৈন্য সামন্ত রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তাই মিত্ররা যদি তাদের কাছে আগামী সপ্তাহগুলোতে সামরিক সরঞ্জাম পাঠায় তবেই রাশিয়াকে প্রতিহত করতে পারবে তারা। অন্যদিকে যদি সমরাস্ত্র না পাঠায় তাহলে করুন পরিণতি বরণ করবে ইউক্রেন, ইউরোপের মিত্ররা যেটি কখনোই চায়না বলে জানান তিনি।রাশিয়ার এমন তৎপরতায় চিন্তার ভাঁজ পরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালেও। যুদ্ধের পরিস্থিতি যখন এমন, তখন পূর্ব ইউরোপের মিত্রদের সাথে দেখা করার উদ্দেশে ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যাবেন বাইডেন। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির ঠিক আগে বাইডেন পোল্যান্ড সফর করছেন। আর এই সফর ‘এটা নিশ্চিত করবে যে যতদিন প্রয়োজন, ততদিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে’। মূলত শুক্রবার ইউক্রেনের বিভিন্ন অংশে সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষনের জেরে এমন তৎপরতা শুরু করেছে ইউক্রেনের মিত্ররা। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেঙ্কো নিশ্চিত করেছেন, এই হামলায় দেশটির ৬টি অঞ্চলে তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র এবং উচ্চ-ভোল্টেজের অবকাঠামোগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে! অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার এই ব্যাপক পরিসরের হামলাকে ‘ন্যাটো এবং সম্মিলিত নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যায়িত করে মিত্রদের সাহায্য চেয়েছেন। তিনি জানান রাশিয়ার হামলা, একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এটিকে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে বড় ক্ষয়ক্ষতির আভাস দিচ্ছে প্রতিবেশী দেশগুলো। কিছুদিন আগেই রাশিয়ার সমরাস্ত্র, সৈন্য সংকটের কথা গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ করেছিল যুক্তরাজ্য। এই প্রতিবেদনের পর রাশিয়ার ব্যাপক হামলার পর-সম্পূর্ণ বিপরীত আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন দিয়েছে দেশটি।ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করে- ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি যত এগিয়ে আসছে, রাশিয়া ততই কঠিন পথ বেছে নিচ্ছে। সামনে এটি আরো প্রখর হবে তাতে কোনো সন্দেহ নেই।এদিকে রাশিয়ার আগ্রাসনের মনোভাব আঁচ করতে পেরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার জন্যে তোড়জোড় শুরু করেছে পশ্চিমা দেশগুলো। সেই আহ্বানে রাশিয়াও সাড়া দিয়েছে। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া; তবে সে আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়েই। রাশিয়া জানিয়েছে মূল সমস্যা কিয়েভের! কারণ, তারা মস্কোর সাথে বসবে কিনা সে সিদ্ধান্ত নিজেরা না নিয়ে ওয়াশিংটন এবং ব্রাসেলসের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল! তা না হলে এর আগে মিনস্ক ও ইস্তাম্বুলে যে আলোচনা শুরু হয়েছিল তাতেই ফল পাওয়া যেত। এবং এই যুদ্ধের ভবিষ্যৎও এত দীর্ঘ হতো না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad