Ad

পুতিনের ভুল হিসাবে দীর্ঘায়িত হচ্ছে রাশিয় ইউক্রেন যুদ্ধ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-02_06843c56-bc95-4d7a-9564-39cabe40b7e6_putin_reuters_____
Durbin News

পুতিনের ভুলেই ১ বছরেও ইউক্রেন যুদ্ধে বিজয় পায়নি রুশ সৈন্যরা! আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পুতিনের ভুল হিসেব নিকেশই ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত হবার পেছনে দায়ী! পুতিন নিজের শক্তি নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, ইউক্রেনের জনগণের নিজ দেশের প্রতি ভালোবাসা ও জন্মভূমিকে রক্ষার লড়াইয়ের আত্নবিশ্বাসকে তোয়াক্কাই করেননি। আবার পশ্চিমা দেশগুলোর শক্তিশালী ঐক্যকেও আমলে নেননি তিনি। অবশ্য পুতিনের এই ধারণার পেছনে শুরুর দিকের বেশ কিছু যৌক্তিক কারণও ছিলো! ইউক্রেনে আক্রমণের সময় তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কেলেংকারির কারণে কোণঠাসা ছিলেন। ন্যাটোর শক্তি ও ঐক্য নিয়ে একদম হতাশ ছিলেন ফরাসী প্রেসিডেন্ট এ্যামানুয়েল ম্যাঁখো! ওদিকে তৎকালীন নির্বাচিত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ছিলেন অতি মাত্রায় রুশ জ্বালানী নির্ভরশীল! এদিকে বাইডেন সরকার তখনও ক্ষমতায় নতুন। শুরু থেকেই নড়বড়ে ছিলো মার্কিন এই প্রেসিডেন্টের গদি। আমেরিকায় বিভিন্ন সংকট, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার এসব নিয়েও বেশ বিপাকে ছিলো মার্কিন এই বয়স্ক প্রেসিডেন্ট! এক কথায় পুতিন ঐ সময়টাকেই ইউক্রেন আক্রমণের জন্য বেছে নিয়েছিলেন যখন পশ্চিমাদের সাম্রাজ্যের ভিত্তি একদম নড়বড়ে হয়ে পড়েছিলো। পুতিন ধরেই নিয়েছিলেন এখন আক্রমণ করলে সংকটে থাকা পশ্চিমারা ইউক্রেনের পাশে দাঁড়াবে না। কিন্তু ইউক্রেনে অভিযান শুরুর পরপরই পুরো পরিস্থিতি রাতারাতি বদলে গেলো। দ্রুত সময়ের মধ্যে পশ্চিমারা একই সুরে গান গাইতে শুরু করে। আর সেই সুরই রাশিয়ার স্বপ্ন পূরণে বালি ছিটিয়ে দিয়েছে।নিজেদের অসুবিধা হবে জেনেও পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। দেশগুলো ইউক্রেনকে সামরিক ও মানবিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা করেই চলেছে।উল্লেখযোগ্য বিষয় হলো মৃতপ্রায় ন্যাটোকেও জীবিত করলো এই রুশ আগ্রাসন! নতুন করে ফিনল্যান্ড ও সুইডেন এই জোটের সদস্য হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্যের প্রধান দুই দলের মধ্যে বিবাদ থাকলেও ইউক্রেনে সহায়তা নিয়ে তারা একমত পোষন করেছেন। নিজ দেশের চলমান অর্থনৈতিক সংকট ভুলে গিয়ে যুক্তরাষ্ট্রের পর ২য় প্রধান দেশ হিসেবে ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে। কিছুদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদমির জেলোনস্কি যুক্তরাজ্য সফর করেছেন। এই সফর যে ইউক্রেনের জনগণকে আরো উজ্জীবিত করবে এটা সহজেই উপলব্ধি করা যাচ্ছে। যুদ্ধের শুরুতে পশ্চিমা দেশগুলোর জনগণ অন্য দেশের সমস্যায় তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছিলো। দেশগুলোর রাজধানীতে অস্থিরতা ছড়িয়ে পড়েছিলো। শীতকালে জ্বালানি সংকট নিয়ে অনেকের মাঝেই তীব্র আশংকা সৃষ্টি হয়েছিলো, এসব কিছুই কাটিয়ে উঠে গেছে পশ্চিমারা! সাম্প্রতিক একটি জরিপের তথ্য অনুযায়ী অধিকাংশ জনগণ ইউক্রেনকে সহায়তা সমর্থন করছে। অন্যদিকে জ্বালানি সংকট নিয়ে যা আশংকা করা হয়েছিলো তা সত্য হয়নি ৷ একদিকে প্রকৃতির সাহায্য অন্যদিকে পশ্চিমাদের জোরালো প্রচেষ্টা জ্বালানি সংকটকে সহজেই মোকাবিলা করেছে। এদিকে ইউরোপে এবার শীতের তীব্রতাও এত বেশি ছিলো না। দেশগুলো বিকল্প উপায়ে জ্বালানির ব্যবস্থা করে ফেলেছে। এতে কিছু ভর্তুকি দিতে হয়েছে, দাম অনেক বেড়ে গেছে। তবে অধিকাংশ সাধারণ জনগণ মনে করেন, একটি স্বাধীন দেশকে রক্ষা করতে গিয়ে জ্বালানির বেশি দাম পরিশোধ করা এত বড় কোনো ত্যাগ নয়। সম্প্রতি পরিচালিত একটি জরিপের তথ্য অনুযায়ী ২৮ টি গণতান্ত্রিক দেশের ৪২ শতাংশ জনগণ মনে করেন, অন্য দেশের বিষয়ে তাদের হস্তক্ষেপ করা উচিত নয়। এই জরিপ পুতিনের জন্য বেশ বিভ্রান্তিকরই বলতে হবে। যে আশায় পুতিন ইউক্রেন আক্রমণ করেছিলেন, পশ্চিমাদের ভাঙনের সুযোগে রাশিয়ার হারানো অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেছিলেন সেই আশাই পন্ড হতে চলেছে। যুদ্ধ দু বছরে পা দিতে চলেছে। এতদিনেও ইউক্রেন প্রশ্নে পশ্চিমাদের ঐক্য অটুট। ঐক্যবদ্ধ পশ্চিমা শক্তি পুতিনের জন্য আরো কঠিন সময় তৈরি করবে। ন্যাটোর পূর্নজাগরণ ও ইউক্রেনের পাশে পশ্চিমাদের ঢাল হয়ে দাঁড়ানো রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো প্রল্মবিত করবে। কে জিতবে এখনই তা বলা যাবে না। তবে যুদ্ধ যে সহসাই শেষ হচ্ছে না এটা নিশ্চিত!

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad