Ad

রাশিয়া ইউক্রেন কেউ জিতবে না, হারবে আমেরিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_126675151_b5009762-097f-4f4c-bf33-8653055de949
Durbin News

ইউক্রেনের ঘাড়ে চেপেও রাশিয়াকে কাবু করতে ব্যর্থ আমেরিকা! আমেরিকার অস্ত্র, ডলার, বুদ্ধি কোনোটাই কাজে আসছে না! এক কথায় ইউক্রেন সংকটে মুখ থুবড়ে পড়েছে মার্কিন ক্ষমতার দাপট! গতবছর ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পুর্ন হতে চলেছে। এখনো যুদ্ধের কোন কূল কিনারা নেই। আগামী এক বছরেও এই যুদ্ধের কোনো সমাধান হবে কিনা সেটাও অজানা! এমন পরিস্থিতিতে রাশিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও যুদ্ধের বাস্তবতা এখন হারে হারে টের পাচ্ছে আমেরিকা! দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা তো বলেই ফেলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোন পক্ষই সামরিক লড়াইয়ে জিততে পারবে না। তার মতে, বছর গড়ানো এই যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ে জয়-পরাজয় আর সম্ভব নয়। শুধুমাত্র কূটনৈতিক উপায়েই শান্তি চুক্তি করে এই যুদ্ধ সমাপ্ত হতে পারে। আমেরিকার এই কর্মকর্তা এমন সময় এই মন্তব্য করলেন, যখন তার দেশ ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সমর্থন করছে শুধুমাত্র রাশিয়ার পরাজয় দেখার জন্য! এই উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র, ট্যাংক থেকে শুরু করে সবকিছুই দিয়েছে তারা। অন্যান্য দেশকেও রাশিয়ার বিপক্ষে একত্র করে ইউক্রেনের সমর্থনে এক সারিতে দাঁড় করিয়েছে। তাদের এমন সহায়তা না পেলে ইউক্রেন হয়তো এতোদিন রাশিয়ার সামনে দাঁড়াতেই পারতো না। তবে যুদ্ধের বাস্তবতা মানলেও কথার লড়াইয়ে রাশিয়াকে তুচ্ছ করতে ছাড়ছে না আমেরিকা। দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করে নেবে- এমন চিন্তা অবাস্তব। সামরিক উপায়ে রাশিয়ার পক্ষে সফল হওয়া অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য রাশিয়ার মতো নিজেদের জয়ের সম্ভাবনাও দেখছেন না এই কর্মকর্তা। আগামী এক বছরে রুশ সেনাদের ইউক্রেন থেকে বিতাড়িত করা খুবই কঠিন হবে বলে অকপটেই স্বীকার করেন তিনি। একই সাথে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভুমিও উদ্ধার করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা বেড়েই চলছে। আগামী বসন্তেই চূড়ান্ত আক্রমনের প্রস্তুতি নিচ্ছে দুইপক্ষ। এই বাস্তবতা সামনে রেখে আমেরিকার এই কর্মকর্তা সম্প্রতি বেলজিয়াম সফর করেছেন। সেখানে ন্যাটো জোটের সদস্যদের প্রতি ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার ব্যাপারে জোরালো আবেদন করেছেন। কারণ আমেরিকা চায়, এবারের বসন্তে রাশিয়ার উপর হামলা জোরদার করবে ইউক্রেন। যদিও ন্যাটোর মহাসচিব সতর্ক করে বলেছেন, তারা যে পরিমান অস্ত্র সহায়তা দিচ্ছেন, যুদ্ধে তার চেয়ে বেশি অস্ত্র ব্যবহার করছে কিয়েভ। মূলত আমেরিকার কারণেই ইউক্রেন এতোদিন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইউক্রেনকে নিয়মিত বড় আকারের সহায়তা দিয়েই যাচ্ছে আমেরিকা। মিত্রদেশগুলোকেও সহায়তা দিতে আরো জোর দিচ্ছে। বর্তমানে আমেরিকার সামরিক বাজেটের আকার ৮১ হাজার ৭০০ কোটি ডলার, যা বিশ্বের বড় বড় ১০টি দেশের মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর তাদের সামরিক খরচ আরো বেড়েছে। গত এক বছরে ইউক্রেনকে প্রায় ১১ হাজার কোটি ডলার অর্থের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন, যা অনেক দেশের বার্ষিক বাজেটের থেকেও বেশি। এছাড়া নিজস্ব মজুত থেকে নিয়মিত অস্ত্র দিয়ে যাচ্ছে তারা। কিছুদিন আগেই ইউক্রেনকে আব্রামস ট্যাংক দেয়ার কথা জানা গেছে। এসব নিয়ে দেশের ভিতরে তীব্র সমালোচনার শিকার হয়েছে বাইডেন সরকার। দেশটির আইনপ্রনেতারাও বিষয়টিকে ভালো ভাবে নেননি। এতোকিছুর পরেও যুদ্ধক্ষেত্রে এখনো কোন সমাধান নেই। রাশিয়া-ইউক্রেন দুইপক্ষই এখনো আক্রমন-প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে এতোদিন ইউক্রেনে শীতকাল চলছিলো। এখন বসন্ত আসছে। এই ঋতুতে দুই পক্ষই যুদ্ধের নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠবে। রাশিয়া ইতিমধ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেনও আমেরিকা-ন্যাটোর সহায়তায় নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এখন দেখার বিষয়, বসন্তের এই সময়টায় কোনদিকে মোড় নেয় দীর্ঘস্থায়ী এই যুদ্ধ

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad