Ad

চীনে একের পর এক ধনী ব্যবসায়ী গুম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

গুম হয়ে যাচ্ছেন চীনের ধনকুবেররা। কোনো এক অজ্ঞাত কারণে, আচমকাই হারিয়ে যাচ্ছেন চীনের শীর্ষ ধনীরা। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চীনের অন্তত ছয়জন বিলিয়নিয়ার কিছু সময়ের জন্য পুরোপুরি নিখোঁজ ছিলেন। আর এর পেছনেও আছে অন্যরকম এক রহস্য। ধনকুবেরদের এমন গুমের ঘটনার সবশেষ উদাহরণ বাও ফ্যান। তিনি চীনের একজন সুপরিচিত ব্যাংকার। সেইসাথে ‘চায়না রেনেসাঁ হোল্ডিং’এর প্রধান নির্বাহীর পদেও আছেন এই বিলিয়নিয়ার। এই দুই পদের বাইরে, বাও ফ্যান চীনের প্রযুক্তি-খাতের বিনিয়োগের একজন প্রভাবশালী মধ্যস্থতাকারী। দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি ডিডি এবং মেইটুয়ান তার গ্রাহক। বাও ফ্যানের নিখোঁজের বিষয়টি তার কোম্পানি “চায়না রেনেসাঁ হোল্ডিং” গত বৃহস্পতিবার সবার সামনে উন্মুক্ত করে। এরপর থেকে কোম্পানিটির শেয়ারে বড় রকমের দরপতনের খবর জানা যায়। গত শুক্রবার হংকং এর মার্কেটে চায়না রেনেসাঁর শেয়ার প্রায় অর্ধেক নেমে যায়। আর চীনের বাজারে ২৮ শতাংশ দরপতন হয় তাদের। এই সম্পর্কে তার প্রতিষ্ঠান থেকে বিস্তারিত কিছু বলা না হলেও, ধারণা করা হচ্ছে, বিষয়টি প্রকাশ্যে আসার অন্তত দুই দিন আগে নিখোঁজ হন বাও। বাও ফ্যানকে চীনের কর্পোরেট জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তিনি এমন কিছু ব্যবসার শুরু করেন, যা চীনের অনলাইন ব্যবসার গতিপ্রকৃতি বদলে দিয়েছে। তার নিজের ভাষ্যমতে, চীনের ৭০ শতাংশ ইন্টারনেট কোম্পানির সাথে, তার কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ধনী ব্যবসায়ী বাও ফ্যানের এমন গুম হবার ঘটনা, চীনের অন্যান্য বিলিয়নিয়ারদের জন্য এক প্রকার সতর্কবার্তা। এর আগেও এমন গুম হবার নজির আছে দেশটিতে। গত সেপ্টেম্বর মাসে এই একই কোম্পানির চেয়ারম্যান কংলিন নিখোঁজ হন বলে জানিয়েছে চীনের গণমাধ্যম। এই ঘটনার পর “চায়না রেনেসাঁ হোল্ডিং” কোনো প্রকার মন্তব্য না করলেও, নিজেদের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান হিসেবে কংলিনের নাম সরিয়ে নেয়। ২০২০ সালে নিখোঁজ হয়ে যান ‘আলিবাবা’র প্রতিষ্ঠাতা এবং চীনের বিখ্যাত ব্যবসায়ী জ্যাক মা। প্রায় তিন মাসের জন্য খোঁজ পাওয়া যায়নি সারা বিশ্বে পরিচিত এই মুখকে। সেবার চীনের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার অল্প কদিনের মাথায় নিখোঁজ হয়েছিলেন জ্যাক মা। তবে শুধু নিখোঁজ পর্যন্তই থামছে না এসব ঘটনা। নিখোঁজের শিকার বেশ কিছু ব্যবসায়ীকে পরবর্তীতে বড় ধরনের সমস্যার শিকারও হতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ব্যবসায়ীর বিরুদ্ধে দূর্নীতি, কর ফাঁকি, অসাদাচারণ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার সাথে যুক্ত করা হয়। এর ফলে জেল খাটার নজিরও আছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনা-কানাডিয়ান ব্যবসায়ী জিয়াও জিয়ানহুয়া ২০১৭ সালে নিখোঁজ হন। বেশ কিছুদিন পাওয়া যায়নি তার সন্ধান। সবশেষ গতবছর দূর্নীতির অভিযোগ এনে তাকে জেলে পাঠানো হয়। এছাড়াও ২০১৭ সালেই আকস্মিকভাবে নিখোঁজ হন চীনের ইন্স্যুরেন্স জগতের বড় নাম ইউ ঝাওহুই। তার প্রতিষ্ঠান অংবানের পক্ষ থেকে আগেভাগেই জানানো হয়েছিলো, প্রতিষ্ঠান প্রধান সামনের দিনগুলোতে নিজের কাজ থেকে সরে আসছেন। সেসময় “ব্যক্তিগত কারণ’ বলা হলেও, পরবর্তীতে সরকারি তদন্ত শেষে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে ২০১৫ সালে “চীনের ওয়ারেন বাফেট” খ্যাত ধনাঢ্য ব্যবসায়ী, গুয়ো গুয়াংচ্যাং লম্বা সময়ের জন্য নিখোঁজ ছিলেন। একই বছর চীনের আরও কিছু শীর্ষ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিখোঁজ হবার ঘটনা ঘটেছিলো। যাদের বেশিরভাগই ফিরে এসে নিজেদের কাজে যোগদান করেননি। এসব ব্যবসায়ীদের নিখোঁজ হবার পেছনে সরাসরি চীনের সরকারকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন। ব্যবসা-বাণিজ্য নিয়ে সুপরিচিত এই ম্যাগাজিনের দাবি, চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিরোধিতার জেরেই সাময়িক নিখোঁজের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad