Ad

স্কুলে পিস্তল নিয়ে এলো ৬ বছর বয়সী শিশু, মায়ের বিরুদ্ধে অভিযোগ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (10)
Durbin News

এবার স্কুলে পিস্তল নিয়ে এলো ৬ বছর বয়সী এক শিশু। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকের লিটেল ক্র্যাক স্কুল নামের এক শিক্ষাপ্রতিষ্ঠানে, পিস্তল নিয়ে ঢুকে পরে শিশুটি।তবে ঠিক কি কারণে সে স্কুলে এমন আগ্নেয়াস্ত্র নিয়ে আসলো, তা জানা যায় নি। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসার পরই, তাঁরা সাথে সাথে পুলিশকে খবর দেন। পরে স্থানীয় সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে এসে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে অবশ্য অভিযুক্ত করা হয়েছে শিশুটির মাকে। ৩৫ বয়সী ওই নারী Letty M. Lopez কে, অপ্রাপ্তবয়স্ক শিশুকে 'গুলি সহ পিস্তল খুঁজে পেতে পরোক্ষ সহায়তা' দেওয়ার অভিযোগে, সুনির্দিষ্ট ফৌজদারি বিধি অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে।তাঁর বিরুদ্ধে বলা হয়, তিনি নিজ বাসভবনে অরক্ষিত অবস্থায় আগ্নেয়াস্ত্র রেখে, অপ্রাপ্ত বয়স্ক শিশুর জীবন বিপন্ন করার মতো অপরাধ করেছেন।তাঁর এই দ্বায়িত্বে অবহেলার কারণে, স্কুলগামী ওই শিশু স্কুলে পিস্তল নিয়ে হাজির হয় এবং অন্য শিশুদের জীবন হুমকির মুখে ফেলে ।তবে এই অপরাধের জন্য তাকে জেল জরিমানা করা হয় নি। ফৌজদারি সমনে অংশ নেওয়ার পর ওই নারীকে ছেড়ে দেয় পুলিশ। নরফোক এলাকার সরকারি স্কুল গুলোর মুখপাত্র, Mitchel Washington জানান, নিরাপত্তার কথা চিন্তা করে, শিশুটির হাতে পিস্তলটি দেখা মাত্রই, তা জব্দ করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে পুলিশ আসার আগেই, সব ক্লাস স্থগিত করে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর পিস্তলটি তুলে দেওয়া হয় পুলিশের হাতে।সাম্প্রতিক সময়ে, বার বার স্কুল গুলোতে একই ধরনের ঘটনা রুখে দিতে, নিরাপত্তা ব্যাবস্থার আরো জোরদার করার কথাও জানান তিনি। এ ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে, স্কুল কর্তৃপক্ষ অস্ত্র শনাক্তকরণ প্রযুক্তি কেনার কথা ভাবছে। তা ছাড়াও স্কুলের CCTV ক্যামেরায় নিরাপত্তা ব্যাবস্থা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা ও নতুন ১৮ জন নিরাপত্তা কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের স্কুল গুলোতে শিশুদের আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। CNN এর খবর অনুযায়ী এ বছর অন্তত ৪ টি স্কুলে এমন ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই ৩০ বছর বয়সী নরিসটাউনের এক নারীকে একই অপরাধের কারণে অভিযুক্ত করা হয়েছিল। তারপর নর্থ ক্যারোলাইনার স্কুলের এক ৬ বছর বয়সী শিশুর ব্যাকপ্যাকে গুলিবিহীন বন্দুক পাওয়া যায়। এর জের ধরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও, এ সপ্তাহে ফিলাডেলফিয়া এলাকায় ৬ বছর বয়সী শিশুকে স্কুলে বন্দুকসহ চিহ্নিত করা হলে তার মাকে গ্রেপ্তার করা হয়। গত জানুয়ারিতে ৬ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিতে ভার্জিনিয়ার এক শিক্ষক আহত হন। ওই শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের আইনের ব্যাপারে শিথীলতা থাকায় যেকেউই নিজের নামে অস্ত্র নিবন্ধন করতে পারেন। ইদানিং পাবলিক প্লেস গুলোতে অস্ত্র নিয়ে কিশোরদের কর্মকান্ড বেশ নজরে পড়ছে। উল্লেখ্য, গত এক বছরে ৪৪ হাজারের বেশি বন্দুক সম্পর্কিত মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকের বেশি মানুষ আত্নহত্যা করেছেন, আর বাকি অর্ধেক মানুষজন আত্নরক্ষা করতে গিয়ে এবং দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad