Ad

মোদির হাতেই থাকছে ভারত, মিলছে আগাম ইঙ্গিত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
F4xjraZoyqFpil5L8upuGCS3pseirzp9386fbICY
Durbin News

ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। এর আগে পাঁচটি রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে বলা হচ্ছিল সেমি-ফাইনাল, আর দু’বছর পর যে সাধারণ নির্বাচন হবে সেটা হবে ফাইনাল।

তাহলে কি পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে জিতে ফাইনাল ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)?

গতকাল এই নির্বাচনের ফল আসার পর সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের সামনে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ২০১৯ সালের নির্বাচনের ফলাফলের পর কিছু রাজনৈতিক পণ্ডিত বলেছিলেন, ২০১৯-এর জয়ে কী আছে, তা তো ২০১৭ সালেই ঠিক করা হয়েছিল। কারণ, ২০১৭ সালে ইউপির ফল এসেছিল। আমি জানি, এবারও এই জ্ঞানী ব্যক্তিরা বলবেন যে, ২০২২ সালের ফলাফল ২০২৪ সালের ফলাফল নির্ধারণ করেছে।

প্রসার ভারতীর প্রাক্তন সভাপতি তথা মোদি সমর্থক সূর্য প্রকাশ মনে করছেন, ২০২৪ সালে এই নির্বাচনের ফলাফলের প্রভাব দেখা যাবে। তার মতে, ওই নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আজকের পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে, ২০২৪ সালের নির্বাচন বিজেপির জন্য কোনো সমস্যা হবে না। দেশজুড়ে মোদিপন্থী মনোভাব অত্যন্ত শক্তিশালী। পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জন্য আমি কোনো সমস্যা দেখছি না।

তিনি বলেন, মানুষ এখনও মোদির নামে ভোট দেয় আর সামনে এটা বন্ধ করা আরও কঠিন হবে।

তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের মতো রাজ্যে জয় যে যেনতেন বিষয় নয়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যোগি আদিত্যনাথের জন্য যেমন বড় বিষয়, তেমনি অন্যান্য রাজ্যে মোদির জন্যও এর আলাদা একটা গুরুত্ব রয়েছে।

ভারতের রাজনৈতিক বিশ্লেষক সীমা চিশতীর মতে, এই মুহূর্তে হিন্দুত্বের পক্ষেই পরিবেশ বিরাজ করছে। এ নির্বাচনের ফলাফলে বিরোধীদের পরাজয়ের চেয়ে ভোটারদের মানসিকতাই বেশি দৃশ্যমান হলো।

তিনি বলেন, নিজের মঙ্গলের পক্ষে ভোটার ভোট দিচ্ছে না, তার চাওয়া অন্য কিছু।

এভাবেই যদি চলে তাহলে ২০২৪ সালের নির্বাচনে হিন্দুত্ব জিতবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমি যদি বিজেপির কেউ হই, তাহলে বুঝব, এ ভোট হিন্দুত্বেই গেছে। এটা শুধু হিন্দি বেল্টের বিষয় নয়। বিভিন্ন রাজ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রায় সব বিশ্লেষকই এখন স্বীকার করে নিচ্ছেন, নরেন্দ্র মোদিকে থামানোর ক্ষমতা এই মুহূর্তে বিরোধীদের নেই। নরেন্দ্র মোদির বয়স ৭০ বছর এবং তিনি পুরোপুরি সুস্থ। তার সমর্থকরা বলছেন, তিনি ছুটি নেন না, শুধুই কাজ করে যাচ্ছেন।

বোঝাই যাচ্ছে, ২০২৪-এর ফাইনাল ম্যাচে বিজেপির ক্যাপ্টেন হবেন মোদি এবং বিরোধীরা একজোট হলেও তাকে হারানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত আট বছর ধরে কংগ্রেসের পতনের কথা বলছেন বিশ্লেষকরা। নতুন করে হারের পর ফের একবার তা নিয়ে আলোচনা চলছে।

গত আট বছরে কংগ্রেস অনেক রাজ্যে হেরে গেলেও অনেক রাজ্যে জিতেছেও। ২০১৮ সালে, যখন দলটি ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকে জয়লাভ করল, তখন অনেকের ধারণা ছিল যে, কংগ্রেস হংয়তো ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু জাতীয় পর্যায়ে দলটি দুইবার নির্বাচনে পরাজিত হয়েছে।

তাহলে কি ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপি বনাম কংগ্রেস হবে না? এটা কি বিজেপি বনাম আঞ্চলিক দলগুলোর নির্বাচন হবে?

বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনোহরলাল খট্টর বলেন, দেশে এখন মাত্র দুটি দল রয়েছে, বিজেপি ও কংগ্রেস। তিনি বলেন, আজও দেশের অধিকাংশ জায়গায় বিজেপি ও কংগ্রেস উপস্থিত রয়েছে। কিন্তু কংগ্রেসের আদর্শের প্রতি মানুষের আগ্রহ কমছে।

মহারাষ্ট্রে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা প্যাটেল আশাবাদী, ২০২৪-এর নির্বাচনে তার দল শক্তিশালীই থাকবে। তিনি বলেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও শক্তিশালী। ২০২৪ সালের নির্বাচনে কঠিন লড়াই হবে।

সীমা চিশতীর মতে, ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে পারবে কি না, তা নির্ভর করবে আসন্ন রাজ্য নির্বাচনে কংগ্রেস কেমন ফল করবে, তার ওপরে।

তিনি বলেন, এটা নির্ভর করবে আসন্ন রাজ্য নির্বাচনে কী ধরনের ফলাফল হয় তার ওপর। আমাদের মূল্যায়ন পরিবর্তিত হয়। এখন দেখুন, বাংলার নির্বাচনের পরে, একরকম ছিল। সুতরাং কংগ্রেস যদি সত্যিই একজোট হয়ে রাজ্য স্তরে (কর্ণাটক ও গুজরাট নির্বাচনে) দৃঢ়ভাবে কাজ করে, তাহলে কংগ্রেস যদি বুঝতে পারে যে মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তাহলে আশা আছে। ঘুরে দাঁড়ানোর পথ তাকে খুঁজে নিতে হবে।

তবে সূর্য প্রকাশ বলছেন, ২০২৪-এর নির্বাচনে ফাইনাল ম্যাচ হবে বিজেপি বনাম আঞ্চলিক দলগুলোর মধ্যে।

প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে, বিজেপি গত কয়েক বছর ধরে ভারতের প্রধান রাজনৈতিক দল হিসেবে রয়ে গেছে। এটা বেশ কয়েকটা আঞ্চলিক দলের একটি গোষ্ঠীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকের ভারতের রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে, আঞ্চলিক দলগুলো অনেক রাজ্যেই ক্ষমতায় রয়েছে। রাজস্থান ও ছত্তীশগঢ়ের মতো রাজ্যে, কংগ্রেস যেখানেই ক্ষমতায় থাকুক না কেন, বিজেপিই সেখানে প্রধান বিরোধী দল এবং তারা কোনো না কোনোভাবে ক্ষমতায় আসে।

দ্বিতীয় পরিস্থিতি ওডিশার মতো রাজ্যে, যেখানে একটি স্থানীয় দল (বিজেডি) কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বিজু জনতা দল কংগ্রেসকে পরাজিত করেছে। এখন বিজেডির প্রধান প্রতিপক্ষ বিজেপি। তেলেঙ্গানায়, যা কংগ্রেসের রাজ্য ছিল, নির্বাচনে কংগ্রেসকে পেছনে ফেলে এখন বিজেপি আঞ্চলিক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশেও।

তিনি বলছেন, পাঞ্জাবে কংগ্রেসের পক্ষে আবার ক্ষমতায় ফিরে আসা কঠিন হবে। আপনি দিল্লির দিকে তাকান, যেখানে আম আদমি পার্টি পরপর দুবার বিধানসভায় কংগ্রেসকে পরাজিত করেছে।

আম আদমি পার্টি জাতীয় পর্যায়ে একটি নতুন বিকল্প?

পাঞ্জাবে বিপুল জয়ের পর আম আদমি পার্টি এখন বেশ উজ্জীবিত। গোয়াতেও দুটি আসন নিয়ে খাতা খুলেছে তারা। এটা স্পষ্ট যে এই দলটি আর দিল্লির মধ্যে সীমাবদ্ধ নয়। সুতরাং এ দলটা কি এখন একটি জাতীয় স্তরের দল হিসাবে আবির্ভূত হবে এবং বিজেপির জন্য চ্যালেঞ্জ হবে?

সূর্য প্রকাশ বলছেন, এ তো কেবল শুরু। আপনি একটা গাছ দেখেছেন, এটা বড় হতেও দেখবেন। তবে এই মুহূর্তে জাতীয় স্তরে নয় শুধু দিল্লি ও পাঞ্জাবেই বিজেপির কাছে চ্যালেঞ্জ আম আদমি পার্টি।

সীমা চিশতীর মতে, আম আদমি পার্টি জাতীয় স্তরের দল হয়ে উঠতে পারে। তিনি বলেন, এতে আরএসএসেরও কোনো সমস্যা হবে না। আম আদমি পার্টি এদের ঘনিষ্ঠ এবং বিজেপির বিরোধিতা তো তারা করেই না। আমি মনে করি আম আদমি পার্টি হিন্দুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪-এ জাতীয় স্তরে বিজেপির জন্য চ্যালেঞ্জ না-ও হয়ে উঠতে পারে আম আদমি পার্টি। বিশ্লেষকরা বলছেন, অনেক রাজ্যে যাদের দল ক্ষমতায় আছে, তাদের অনেক বিরোধী নেতা যদি একত্রিত হয়ে তৃতীয় ফ্রন্ট গঠন করেন, তাহলে ফাইনাল ম্যাচটি আকর্ষণীয় হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর রাও, শরদ পাওয়ারের মতো নেতারা এমন ফ্রন্টের কথা বললেও এখনও তা তৈরি হয়নি।

দুই বছর পর লোকসভা নির্বাচন। রাজনীতিতে দুই বছর অনেক লম্বা সময়। দুই বছরের মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে হারানো প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad