Ad

রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চীন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
56a4ec20-b04e-11ed-89f4-f3657d2bfa3b
Durbin News

আমেরিকা এতোদিন ইউক্রেনকে গোলাবারুদ দিয়ে আসছে, তাতে কিছু হয়নি। চীন রাশিয়াকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে শুরু করলো দাদাগিরি! সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আড়ালে অস্ত্র আর গোলাবারুদ সরবরাহকারী আমেরিকার সমস্যা তখন শুরু হয় যখন তার শত্রু দেশ একে অপরের সাহায্যে এগিয়ে আসে! চীনের জন্যই রাশিয়ার উপর আরোপিত মার্কিন তথা পাশ্চাত্য নিষেধাজ্ঞা একদমই কার্যকর করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে আমেরিকা! সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রাশিয়ার প্রতি চীনের সহযোগিতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এতোদিন চীনের বেসরকারি কিছু প্রতিষ্ঠান রাশিয়াকে প্রাণঘাতী নয়- এমন অস্ত্র গোপনে সরবরাহ করে এসেছে। এখন সামনে রাষ্ট্রীয়ভাবে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র পাঠাতে পারে চীন, এমন তথ্য পেয়েছে দেশটি। ইতিমধ্যে চীনের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়াকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ঘোরতর পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেন তিনি। অবশ্য চীন এমন সহযোগিতার কথা অস্বীকার করেছে। অস্ত্র সহায়তার জন্য রাশিয়া কোন অনুরোধ করেনি বলেও জানিয়েছে তারা। গত প্রায় এক বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই রাশিয়ার পক্ষে কৌশলী অবস্থান গ্রহণ করেছে চীন। আমেরিকার কথামতো ইউক্রেন অভিযানের বিপক্ষে নিন্দা জানায়নি দেশটি। বরং এই বিষয়ে নিরপেক্ষ অবস্থানে রয়েছে তারা। দেশটির প্রেসিডেন্ট shi jin ping পুতিনের বন্ধু হিসেবে পরিচিত। সেজন্য আগে থেকেই চীনের প্রতি রাশিয়াকে সহযোগিতার ব্যাপারে সন্দেহ করে আসছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে চিনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অস্ত্র সহায়তার ব্যাপারে গভীর উদ্বেগ জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ পর্যন্ত চীনা কোম্পানিগুলোকে রাশিয়ার জন্য প্রাণঘাতী নয়, এমন অস্ত্র সরবরাহ করতে দেখেছেন তারা। কিন্তু এখন তথ্য পেয়েছেন, চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেয়ার বিষয়ে বিবেচনা করছে।তবে চীন কী পরিকল্পনা করছে, সেই বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে চীন রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই চীনের একটি বেসরকারি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ রাশিয়াকে তারা স্যাটেলাইট থেকে পাওয়া ইউক্রেনের ছবিসহ গোপন তথ্য সরবরাহ করেছিলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তাহলে সেটি দুই দেশের জন্যই কঠিন সমস্যা সৃষ্টি করবে।যদিও গত কিছুদিন ধরে চীন এবং আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। চলতি মাসে চীনের একটি বেলুন ঢুকে পড়ে আমেরিকার আকাশে। এরপর গোয়েন্দাগিরির অভিযোগ তুলে বেলুনটি ধ্বংস করে আমেরিকা। এ নিয়ে নানা কথাবার্তায় দুই পক্ষের সম্পর্ক খারাপ হয়েছে। অবশ্য পরবর্তীতে দেশ দুটির মধ্যে সম্পর্ক এগিয়ে নেয়ার ইচ্ছাও দেখা গেছে। তবে এখন নতুন ইস্যু তাদের সম্পর্ককে আরো সংকটে ফেলতে পারে। চীন যদি সত্যিই রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তাহলে আমেরিকা কোন ভাবেই তা মেনে নেবে না। ফলে দেশ দুটির সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে।এমনকি অর্থনৈতিক দিক দিয়েও চীনের রাশিয়াপ্রীতি নিয়ে আশংকা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, চীন যেভাবে রাশিয়াকে সহায়তা করছে, তাতে রাশিয়ার অর্থনীতির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়তে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর রাশিয়ার অন্যতম প্রধান বাজার হয়ে উঠেছে চীন। দেশ দুটির মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে। রাশিয়ার তেল, গ্যাস এবং কয়লার অন্যতম ক্রেতা এখন চীন। এর ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও রাশিয়ার অর্থনীতি ততোটা চাপে পড়েনি যা রীতিমতো হতাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এখন দেখার বিষয়, চীন সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করে কিনা? শেষ পর্যন্ত এমনটি হলে রাশিয়াকে কাবু করার জন্য আমেরিকার সব পরিকল্পনাই ভেস্তে যেতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad