Ad

এবার মলদোভায় প্রভাব বিস্তারের চেষ্টায় রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

ইউক্রেনের পর এবার ইউরোপের অন্যতম দরিদ্র দেশ, মলদোভায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে রাশিয়া। দেশটির ইউরোপীয় ইউনিয়নপন্থী সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে ভ্লাদিমির পুতিন। মলদোভা প্রেসিডেন্ট মাইয়া সান্দু, রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে, রুশ সরকারের এসব ষড়যন্ত্রের কথা প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, গত ১০ ফেব্রুয়ারি নতুন গঠিত সরকারের বিরুদ্ধে, বিরোধীদের উস্কে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া। এই ষড়যন্ত্রে, নিজ দেশের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও, অভিযোগের আঙুল তুলেছেন মাইয়া সান্দু। তার দাবি, সেনাবাহিনীতে কাজ করছে, এমন ব্যক্তিদের নাশকতার কাজের জন্য ব্যবহার করতে চাইছে রাশিয়া। বেসামরিক পোশাকে এবং ছদ্মবেশে এসব সামরিক কর্মকর্তা, দেশের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন। এছাড়াও মলদোভার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আক্রমণ এবং জিম্মি করার ব্যাপারেও, অভিযোগ আনা হয়েছে তাদের উপর। রাশিয়ার সরকারের এমন ষড়যন্ত্র নিয়ে, আগে থেকেই দেশটিকে সতর্ক করেছিলো ইউক্রেন। চলমান যুদ্ধের সুবাদেই রাশিয়ান সরকারের এমন পরিকল্পনা নিয়ে, জানতে পারে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী। এক সপ্তাহ আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মলদোভাকে সতর্ক করে বলেন, মলদোভাকে ধ্বংস করার পরিকল্পনা করছে রাশিয়া। সরকারি ভবনে হামলার পাশাপাশি, দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদেরও বন্দি করার পরিকল্পনা করা হচ্ছে। বেসামরিক পোশাকে সামরিক কর্মকর্তাদের উপর হামলা সম্পর্কেও সতর্কতা দেন তিনি। কিয়েভের গোয়েন্দাদের সূত্রে জেলেনস্কির এমন সতর্কতার ঠিক পরের সপ্তাহেই, রাশিয়ার উপর অভিযোগ এনেছে মলদোভা। এসব অভিযোগের পর আবারও পূর্ব ইউরোপের সংকট নিয়ে, উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মলদোভার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, মলদোভার নিরাপত্তা, স্বাধীনতা এবং অখন্ডতা রক্ষা করতে, দেশটির প্রেসিডেন্ট এবং সরকার যে চেষ্টা চালিয়ে আসছে, তাতে মার্কিন প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে। স্বাধীনতার পর থেকেই মুখোমুখি অবস্থানে থাকলেও, সম্প্রতি বেশ কিছু ইস্যুতে মলদোভা এবং রাশিয়ার মাঝে সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে মলদোভার মস্কোপন্থী অঞ্চল, ট্রান্সনিসট্রিয়া ঘিরে, দুই দেশের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার আগেই, মলদোভা এবং ইউক্রেনের মধ্যবর্তী ট্রান্সনিসট্রিয়া অঞ্চল নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। এরপর ১৯৯১ সালে মলদোভা স্বাধীনতা লাভ করলে সেখানে অস্থিরতা বৃদ্ধি পায়। রাশিয়ার অভিযোগ, ট্রান্সনিসট্রিয়ায় বসবাসকারী রুশ ভাষীদের উপর নির্যাতন চালাচ্ছে মলদোভা। এমন অভিযোগের পরেই নড়েচড়ে বসতে বাধ্য হয় দেশটি। এক বছর আগে ঠিক একইরকম অভিযোগ এনে, ইউক্রেনের ডনবাস প্রদেশের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করেছিলেন ভ্লাদিমির পুতিন। ট্রান্সনিসট্রিয়ায় এমন অস্থিরতার জের ধরে, সেখানে আগে থেকেই নিজেদের সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে রাশিয়া। নিজেদের আধিপত্য ধরে রাখতে, মলদোভা ও ট্রান্সনিসট্রিয়া ইস্যুতে, নিয়মিত হস্তক্ষেপ করে চলেছে রাশিয়ান সেনারা। যদিও এমন অবস্থাতেও, রাশিয়ার সাথে সবরকম সম্পর্ক ছিন্ন করা সম্ভব না মলদোভার। বিগত ৩০ বছর ধরে রাশিয়ার কাছে একপ্রকার জিম্মি হয়েই আছে দেশটি। মলদোভার পুরো দেশের মোট জ্বালানি চাহিদার ৭০ শতাংশই আসে, রাশিয়ার সমর্থনে থাকা ট্রান্সনিসট্রিয়ার তাপবিদ্যুত কেন্দ্র থেকে। ইউক্রেনের সাথে সংঘাতের পর রাশিয়াকে সমর্থন না জানানোর কারণে, এই বিদ্যুৎকেন্দ্র অনেকটাই অচল করে দেয় সেখানকার রুশ সেনারা। বাদবাকি ৩০ শতাংশের সরবরাহ করতো ইউক্রেন। কিন্তু চলমান যুদ্ধের কারণে সেখান থেকেও খুব বেশি সহায়তা পাচ্ছেনা মলদোভা। দেশটির পক্ষ থেকে আসা এসব অভিযোগ অবশ্য, পুরোপুরি উড়িয়ে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই ধরণের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad