Ad

জো বাইডেন ইউক্রেনে আসার পর বেজে রাশিয়ার বিমান হামলার সতর্কতামুলক সাইরেন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
VP_1676907472
Durbin News

রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির চারদিন আগে, ইউক্রেনে আকস্মিক এক সফরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।এদিন বাইডেন কিয়েভে পৌছালে, বিমান হামলার সতর্কতামুলক সাইরেন বেজে উঠে পুরো শহরজুড়ে। মুহুর্তেই সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতে তাকে ঘিরে ধরেন।তবে তার সফরকালে পুরো শহরে কোন ক্ষেপনাস্ত্র হামলার সংবাদ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই আলোচনা জমে উঠেছিল মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফরকে ঘিরে। পোল্যান্ড সফরকালে শেষ পর্যায়ে ওয়াশিংটন নিশ্চিত করেছিল, ইউক্রেনে যাবেননা বাইডেন। তবে এমন প্রতিশ্রুতির পর কোন পুর্বঘোষানা ছাড়াই, তার ইউক্রেন সফর বিস্ময়ের জন্ম দিয়েছে। এই সফরে তিনি দেখা করেছেন প্রেসিডেন্ট জেলনস্কির সাথে। প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, দেশটির পাশে থাকবে ওয়াশিংটন। বৈঠককালে বাইডেনের আকস্মিক সফরকে, ইউক্রেনবাসীর প্রতি মার্কিনিদের সমর্থন হিসেবে আখ্যা দিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি। অন্যদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা দেবে দেশটি। এছাড়া যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহয়তাও অব্যহত রাখবে তারা। এমনকি দুরপাল্লার কামান এবং গোলা নিয়ে পশ্চিমাদের সাথে, ইউক্রেনের দীর্ঘদিনের দরকষাকষি হয়তো এবারে কিছুটা হলেও সমাধানের মুখ দেখেছে।দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে ব্রিফিং এ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জানান, যুক্তরাষ্ট্র তাদের দুরপাল্লার কামান দিতে সম্মত হয়েছে। এর আগে গেল বছরের ২৪শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে যোগদান ইস্যুকে কেন্দ্র করে, ইউক্রেনের উপর এক সামরিক অভিযান শুরু করেছিল মস্কো।সে অভিযানের বছরপুর্তিকে কেন্দ্র করে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।ধারণা করা হচ্ছে, ওই ভাষণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি তুলে ধরবেন। এমন সময়ে বাইডেনের কিয়েভ সফরকে বেশ গুরুত্ব সহকারে দেখছে ক্রেমলিন। বছর পেরুতে যাওয়া এই যুদ্ধে রাশিয়া কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বললেই চলে। কিন্তু শেষ দুই সপ্তাহে তারা ইউক্রেনের পুর্বাঞ্ছলে কিছু বিচ্ছিন্ন সফলতার মুখ দেখেছে।অবশ্য পশ্চিমারা রুশদের জয়গুলোকে সফলতা হিসেবে দেখছেনা। তাদের মতে, পুতিন যুদ্ধের বছরপুর্তিতে রাশিয়ার সাধারন নাগরিকদের সন্তুষ্ট করতে চায়।তাই জয় লাভ করা ফ্রন্ট গুলোতে সৈন্যরা মরিয়া হয়ে লড়াই করেছে। যুদ্ধের বছরপুর্তীতে কুটনৈতিক সমর্থন আদায়েও তৎপর হয়েছে মস্কো। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যদিও দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে বেইজিং নিজেদের নিরপেক্ষ অবস্থানে রেখেছে। অবশ্য সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন শংকা প্রকাশ করেছেন, চীন হয়তো রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে যেকোন অস্ত্র সহয়তা দিতে পারে। গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, যদি চীন রাশিয়াকে এমন সহয়তা দেওয়ার দুঃসাহস দেখায়, তাহলে চীনের সাথে ইউএসএ’র সম্পর্ক তলানিতে ঠেকবে। এর আগে সম্প্রতি ঘটে যাওয়া বেলুন ইস্যুতে দুই দেশের মধ্যে চলছে সম্পর্কের টানাপড়েন। যদিও জানা গিয়েছে, সম্প্রতি গোপন এক নিরাপত্তা সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন দুইদেশের শীর্ষ কর্তারা। শীর্ষ পর্যায়ের বৈঠকের পর, মার্কিনিদের রাশিয়া ইউক্রেন ইস্যুতে চীনের বিপক্ষে এমন একপাক্ষিক অভিযোগ, আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে নতুন প্রশ্নের সৃষ্টি করেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad