Ad

আকস্মিক ইউক্রেন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তির ঠিক আগমুহূর্তে ইউক্রেনে আকস্মিক সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কঠোর গোপনীয়তার মাঝেই এই ঝটিকা সফর করেন বাইডেন। সফরে রাশিয়ার বিপক্ষে লড়াইয়ে নিহত ইউক্রেনীয়দের স্মরণে নির্মিত এক স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন তিনি। পরে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, “গত বছর ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর সময় প্রেসিডেন্ট পুতিন মনে করেছিলেন, ইউক্রেন খুবই দূর্বল এবং পশ্চিমা দেশগুলো বিভক্ত। কিন্তু মিঃ পুতিন যদি মনে করে থাকেন, তিনি ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে জয়ী হবেন, তাহলে তিনি বড় ভুল করছেন।” এসময় ইউক্রেনকে আরো ৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। সেইসাথে রাশিয়ার উপর থাকা নিষেধাজ্ঞা আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তিনি। এসময় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এটি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর। সংবাদ সম্মেলন আগে দুই প্রেসিডেন্ট এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। প্রেসিডেন্ট বাইডেনের এই পুরো সফর শুরু থেকেই কঠোর গোপনীয়তার মাঝে রাখা হয়েছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইম জানায়, শনিবার রাতে প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিল রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। সেখান থেকেই কোনো ঘোষণা না দিয়েই বেরিয়ে পড়েন বাইডেন। সে রাতেই ওয়াশিংটন থেকে পূর্বনির্ধারিত পোল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রবিবার রাতে হোয়াইট হাউজের বার্তায় বলা হয়, পরদিন সোমবার সন্ধ্যায় পোল্যান্ডে অবস্থান করবেন প্রেসিডেন্ট। কিন্তু, রবিবার রাত থেকেই পোল্যান্ডে ছিলেন বাইডেন। পোল্যান্ড থেকে ট্রেনে চেপে ইউক্রেন যান জো বাইডেন। প্রায় দশ ঘন্টার ট্রেন যাত্রার পর কিয়েভে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তার কথা ভেবে গোপন রাখা হয় সফরের পুরো পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্ট জ্যাক সুলিভান পরবর্তীতে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভ সফর করবেন এমন এক বার্তা পাঠিয়ে সফরের কয়েক ঘন্টা আগেই রাশিয়াকে সতর্ক করেছিল হোয়াইট হাউজ।ইউক্রেনে আগ্রাসান চালানো রাশিয়ান বাহিনীর সঙ্গে ‘বিরোধ নিরসন’ করার চেষ্টা হিসেবে এই সফর করা হবে বলে মস্কোকে জানানো হয়েছিলো। সফর চলাকালে ভ্লাদিমির জেলেনস্কির যতক্ষণ সময় প্রয়োজন ততক্ষণই সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। বাইডেনের এই আকস্মিক সফর ঘিরে ইউক্রেনের রাজধানীতে আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতি বাড়িয়ে দেয়া হয়। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানায়, বাইডেনের আসার খবর প্রকাশের কিছুক্ষণ আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া তার সফরে যেকোনো জটিলতা এড়াতে এদিন কিয়েভের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানীতে পৌঁছান বাইডেন। সেখানে পৌঁছানোর পরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফর শেষ হবার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাইডেনের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিয়েভে স্বাগত জো বাইডেন। আপনার এই সফর ইউক্রেনীয়দের প্রতি সমর্থনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নিদর্শন’।এদিকে এই সফরের পরপরই প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে দেয়া সামরিক সহায়তার বিস্তারিত জানানো হয়। এসব সাহায্যের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য হিমার্স রকেট লঞ্চার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই রকেট লঞ্চার ৫০ মাইল দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। খুব সহজেই বহনযোগ্য এসব রকেট লঞ্চার দিয়ে জিএমএলআরএস (G–M-L-R-S) বোমা ছোঁড়া সম্ভব। এছাড়াও এই সহায়তার আওতায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর নিজস্ব আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আরমার সিস্টেম, বিমান নজরদারি রাডার ও গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad