Ad

ইউক্রেনের স্বেচ্ছাসেবী যোদ্ধা স্কুলশিক্ষিকা জুলিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
80d860e20805cdc22eccc123f7b08632_1
Durbin News

মাতৃভূমির টানে বদলে ফেলেছেন নিজের পরিচয়। এক সময়ের স্কুলশিক্ষিকা এখন সামরিক যোদ্ধা। এক বছর আগেও জুলিয়া বনদারেঙ্কোর দিন পার হতো ছাত্রদের সাথে। হাই স্কুলের সপ্তম গ্রেডের বাচ্চাদের পড়া দেয়া, পড়ানো আর তাদের ফলাফলের চিন্তায় সময় কাটাতেন ইউক্রেনের এই নারী। কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর বদলে গিয়েছে তার পরিচয়। দেশের প্রয়োজনে স্কুলশিক্ষিকা জুলিয়া এখন ব্যস্ত, সৈনিকদের দৈনিক প্রয়োজনের হিসেব নিয়ে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে, রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে আতঙ্ক শুরু হয়। তখনই যুদ্ধে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন এই নারী। ৩০ বছর বয়েসী জুলিয়া একেবারেই অনভিজ্ঞ হলেও, নিজ দেশের টানে শুরু করেন কঠোর পরিশ্রম। রাজধানী কিয়েভে বোমাবর্ষণ শুরু হলে, অনেকটা ঝোঁকের বশেই সৈনিকদের ব্যারাকে উপস্থিত হন জুলিয়া। তবে সেদিন জুলিয়া একা ছিলেন না। সারা ইউক্রেন থেকে এমন বহু মানুষ উপস্থিত হতে শুরু করেন একেকটি ব্যারাকে। এসব স্বেচ্ছাসেবকদের নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করে ইউক্রেন। মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ। এরপরেই একটি রাইফেল আর ১২০ টি গুলি নিয়ে, যুদ্ধে নেমে পড়তে হয় জুলিয়াকে। অল্পদিনের মাঝেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেন তিনি। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের কাছে, নিজের জীবনের বদলে যাবার গল্প বলেন জুলিয়া বনদারেঙ্কো। তার এই গল্প খুব সহজেই স্পর্শ করেছে সাধারণ মানুষকে। কিয়েভের একটি শপিংমলে শুরু হয় জুলিয়ার সৈনিক জীবন। তার দলে ১৫০ জনের মাঝে নারী ছিলেন ৩ জন। সময়ের পালা করে দায়িত্ব বুঝে নিতে হতো তাদের। শহরের চেকপোস্ট রক্ষার বড় দায়িত্ব ছিলো এই ইউনিটের কাঁধে। নিউইয়র্ক টাইমসকে তিনি জানান, শুরুর দিকে তীব্র শীতে একে অন্যকে জড়িয়ে শরীর গরম রাখতে হতো। পরে বিভিন্ন দেশ থেকে অনুদান হিসেবে জামা-কাপড়, কম্বল, স্লিপিং ব্যাগ আসতে শুরু করলে, ধীরে ধীরে সামরিক ব্যারাকে পরিণত হয় দলটি। সম্মিলিত প্রতিরোধের মুখে, মাত্র এক সপ্তাহের মধ্যে রুশ সেনারা কিয়েভ থেকে সরে যায়। এরপর জুলিয়াসহ সকলকে পাঠিয়ে দেয়া হয় ইউক্রেনের পূর্বাঞ্চলে। সেসময় অনেকেই সেনাদল ছেড়ে বেরিয়ে এলেও, রয়ে যান এই স্কুলশিক্ষিকা। বর্তমানে জুলিয়া এবং তার বিগ্রেড কিয়েভের দক্ষিণে একটি গ্রামে অবস্থান করছে। তবে খুব বেশিদিন এক স্থানে থাকার সুযোগ নেই। বসন্তের শেষ নাগাদ খারকিভের মূল যুদ্ধক্ষেত্রে অংশ নিতে হবে তাকে। নিজের সক্ষমতা আর লাজুক স্বভাব নিয়ে চিন্তিত থাকলেও, ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে উঠতে শুরু করছেন জুলিয়া। আগে সামরিক বিষয়ে আগ্রহ ছিল না মোটেই। তবে এখন সেনাবাহিনীর সাথে থাকতে স্বাছন্দ্যবোধ করছেন বলেও সাংবাদিকদের জানান তিনি। এরমাঝে অবশ্য সেনাবাহিনী থেকে কিছুটা ছুটিও পেয়েছেন জুলিয়া। নতুন বছরের শুরুর সেই ছুটি শেষ করে, আবার যোগ দিয়েছেন ইউক্রেনের সেবায়। নিজের পরিবারের বোন, ভাগ্নে, মায়ের চেয়ে, দেশের জন্যই এখন বেশি ভাবছেন এই স্কুলশিক্ষিকা।এতকিছুর মাঝে নিজের শিক্ষকতার কথা ভুলে যাননি তিনি। তার ব্যাগের একটা অংশে এখনো ক্লাসের বইগুলো রাখা। সময় পেলে বইগুলো নিয়ে সহযোদ্ধাদের সাথে বসে পড়েন। মূলত সেনাদলের সাপ্লাই এবং তথ্যভিত্তিক কাজ নিয়েই, যুদ্ধক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে জুলিয়া বনদারেঙ্কোকে। এখন পর্যন্ত রাইফেল থেকে গুলি ছোঁড়ার অভিজ্ঞতা না থাকলেও, প্রয়োজনের সময় ঠিকই যুদ্ধ করতে পারবেন, এমনটাই বিশ্বাস তার। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন একজন জুলিয়ার কথা উঠে এলেও, বাস্তবে এসব স্বেচ্ছাসেবী যোদ্ধার সংখ্যা অনেক বেশি। ধারণা করা হচ্ছে, পুরো ইউক্রেনে এমন যোদ্ধার সংখ্যা আড়াই লাখ থেকে দশ লাখের কাছাকাছি হতে পারে। তাদের মাঝে আছেন অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাও।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad