Ad

এফ-৩৫ কে টেক্কা দিতে পাইলট বিহীন ভয়ঙ্কর যুদ্ধবিমান উন্মোচন করছে ইরান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

ইরানের নতুন প্রযুক্তি ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমা বিশ্বের। লঞ্চ হওয়ার আগেই হয়ে উঠেছে সবার মাথা ব্যথার কারণ!যুক্তরাষ্টের F-35 কিংবা F-22 রাপটার সহ, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলোকে টেক্কা দিতে, অত্যাধুনিক প্রযুক্তির ভয়ঙ্কর এক যুদ্ধবিমান, উন্মোচন করতে যাচ্ছে ইরান। চালক বিহীন এই এয়ারক্রাফট উদ্বোধনের আগেই, ঘুম হারাম হওয়ার অবস্থা হয়েছে, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর।আগামী বছরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি, পাইলটবিহীন “কাহের জঙ্গিবিমান” উন্মোচন করার ঘোষণা দিয়েছে ইরান। বহুল প্রতীক্ষিত এই বিমানটি, একটি এক আসনের স্টিলথ জঙ্গিবিমান।নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানে ব্যবহার করা হয়েছে, পৃথিবীর আধুনিক প্রযুক্তির সরঞ্জাম। অত্যন্ত নিচু এলাকা দিয়ে উড়ে যেতে সক্ষম এটি। এছাড়া যেকোনো রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে, শত্রু এলাকায় অনায়াসে ধ্বংসযজ্ঞ চালাতেও সক্ষম।কাহের - 313 নামের যুদ্ধযানটি, ২০০৭ সালে ডিজাইন করা, সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত একটি বিমান।একই সাথে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও বোমা বহন, এবং শত্রু বিমানের সাথে আকাশপথে যুদ্ধে, সমান তালে পারদর্শী এটি। অত্যন্ত সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড়াল দেওয়ার সক্ষমতা রয়েছে এতে।যুক্তরাষ্ট্রের নির্মিত ভয়ঙ্কর F-18 হরনেট বিমানের, সমকক্ষ ভাবা হয়েছিল এটিকে। বস্তুতপক্ষে এর চেয়েও অধিক ক্ষমতা রয়েছে সেটির মধ্যে। আকাশযুদ্ধে শত্রু বিমানকে পরাজিত করা এবং শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ধ্বংসে, অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে এটি। আশির দশকের পর থেকে, ইরানের উপর অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় পশ্চিমারা। এর কারনে সামরিক প্রযুক্তি আমদানি করতে পারত না দেশটি।কিন্তু বিপরীতে নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলে এশিয়ার দেশটি। এমনকি পৃথিবীর শীর্ষ সামরিক শক্তিধর দেশের একটিতে পরিণত হয়েছে তারা।সাম্প্রতিক সময়ে, নিজস্ব প্রযুক্তির সকল সামরিক সরঞ্জাম তৈরির পাঠ শেষ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, টর্পেডো, রাইফেল থেকে শুরু করে, পাইলট বিহীন বিমান এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম নির্মাণ করছে তারা। এর ফলে সামরিক ক্ষেত্রে প্রায় সয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে ইরান।আগামী ২১ মার্চে শুরু হবে ফারসি নতুন বছর। এ বছরের মধ্যেই নতুন বিমান যুক্ত করার পাশাপাশি, নতুন ভার্সনের আরো কিছু এয়ারক্রাফট যুক্ত হবে বলে জানিয়েছেন,বিমান শিল্প সংস্থার প্রধান নির্বাহী, ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজেফার্দ ।তিনি বলেন , দশ বছর আগে ইরান এই বিমান নির্মাণ করেছিল। কাহের বিমান প্রকল্প এখন প্রযুক্তিগত দিক থেকে পরিপূর্ণতায় পৌঁছেছে। তবে আমরা এখন আরো বেশি ভিন্ন বৈশিষ্ট্যের বিমান তৈরি করতে যাচ্ছি। এর অর্থ হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে, আপনারা কাহের জঙ্গিবিমানের নতুন ভার্সন দেখতে পাবেন এবং এটি সামরিক বাহিনীতে যুক্ত হবে।”জেনারেল খাজেফার্দ জোর দিয়ে বলেন, ইরানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও, বাণিজ্যিক বিমান নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরিতে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরান এখন ১০ রকমের বিমানের ইঞ্জিন তৈরি করতে সক্ষম।বিমান বাহিনীতে এ মাল্টিরোল ফাইটার বিমানটি যুক্ত হলে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়ে যাবে। আর এতে উদ্বেগ বাড়বে, যুক্তরাষ্ট্র সহ এশিয়ার অনেক প্রতিবেশী দেশের। ইতোমধ্যেই এই বিমান নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আকাশ পথে যুদ্ধের ক্ষেত্রে ইরানের সক্ষমতার কথা এখন থেকে, মাথা ব্যাথার কারণ হবে অনেক দেশের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad