Ad

২৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর সফর শেষে কীভাবে ইউক্রেন গেলেন বাইডেন!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
135516_bangladesh_pratidin_BD-pratidin--2
Durbin News

চোরের মতো পালিয়ে ইউক্রেন গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া, পুরো দুনিয়ার কাছে বিষয়টি ছিল অজানা। সাথে সাংবাদিক থাকলেও, গোপনীয়তা নিশ্চিত করতে কেড়ে নেয়া হয় তাদের ফোন। যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে যেতে, ব্যবহার করেছেন আকাশ, সড়ক ও রেলপথ।শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফর। অথচ দেশটিতে আসার মাত্র ৫ মিনিট আগেও, কেউ আন্দাজ করতে পারেনি তার এই সফর সম্পর্কে। ২৪ ঘন্টাব্যাপী সফরের পুরোটা সময় ছিল নাটকীয়তায় ভরপুর। এমনকি বাইডেন কখন ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বিদায় নিয়েছেন, তাও জানা যায়নি গনমাধ্যমে। তার এই আকস্মিক সফরের গোপনীয়তা নিশ্চিতের দায়িত্বে ছিল মার্কিন সিক্রেট সার্ভিস। সফর শেষে প্রেসিডেন্ট পোল্যান্ড পৌছালেই কেবল সামনে আসে বিস্তারিত। হোয়াইট হাউজ প্রকাশ করেছে, আলোচিত সফরটির একাধিক ছবি এবং যাত্রা বিবরনী। সেখানটায় জানা যায়, বাইডেন আকাশপথে নয় বরং ট্রেনে চেপে পৌছেছেন ইউক্রেন। অবশ্য পেন্টাগন পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঝামেলা এড়াতে সফরের কয়েক ঘন্টা আগেই, বিষয়টি নিশ্চিত করে বার্তা পাঠিয়েছিল পুতিন প্রশাসনের নিকট। গেল কয়েক মাস ধরেই ক্রেমলিন থেকে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল, রুশ ইউক্রেন যুদ্ধের বছরপুর্তীতে ইউক্রেনে সফর করবেন USA প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিবারই এই শঙ্কা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ। তবে গেল সোমবার সন্ধ্যায়, জো বাইডেনের পুর্বনির্ধারিত সফর ছিল পোল্যান্ডের রাজধানীতে। কিন্তু মার্কিন গনমাধ্যমের তথ্যমতে, সফরের একদিন আগে রোববার ভোরে ওয়াশিংটনের বাসভবন ছেড়ে, এন্ড্রুজ বিমানঘাটির দিকে রওনা দেন বাইডেন। সেখান থেকে কোন প্রাইভেট জেট নয়, বরং মার্কিন বিমানবাহিনীর মালিকানায় থাকা, বোয়িং757 উড়োজাহাজে চেপে রাওনা দেন পোল্যান্ডে।তার সাথে ছিলেন পনেরজন দেহরক্ষী ও তিনজন ব্যক্তিগত উপদেষ্টা। পথে অবশ্য বিমানটি জার্মানির রামস্টেইন ঘাটিতে দাঁড়ায় জ্বালানী নেওয়ার জন্যে। পরবর্তী গন্তব্য পোল্যান্ডের রাজধানী হলেও, সেখানে যায়নি বিমানটি। দিক পরিবর্তন করে তারা অবতরন করে পোলিশ সীমান্তবর্তী বিমানবন্দর রেজেসজো-জাসিওঙ্কাতে। নাটকীয়তার সমাপ্তি এখানেই নয়। বিমানবন্দর থেকে বের হয়ে বাইরে অপেক্ষারত গাড়িতে চেপে বসেন বাইডেন। ১ ঘন্টার যাত্রায় পৌছে যান ইউক্রেন সীমান্তে। সড়কপথে বাইডেনের গাড়িবহরের সামনে পিছনে বাজানো হয়নি কোন সাইরেন। তবে বাইডেনের গাড়ীতে ছিল USA এবং পোল্যান্ডের পতাকা।সড়কপথের যাত্রা শেষে বাইডেন এবং তার সফরসঙ্গীরা পৌছান একটি রেলস্টেশনে। সেখান থেকে তারা ইউক্রেনের উদ্দেশ্যে নিয়মিত ট্রেন ধরেন। পোল্যান্ডের সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ ঘণ্টার যাত্রা শেষে, ট্রেনটি সোমবার সকাল ৮টার পর কিয়েভে পৌঁছায়। এসময়ে তাকে স্বাগত জানান ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত। কিছুক্ষন পর তিনি সাক্ষাত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সাথে। দুই প্রেসিডেন্ট একটি চার্চ পরিদর্শনে খোলা আকাশের নিচে বের হন।সেই সময় অবশ্য রাশিয়া ইউক্রেনের আকাশে বিমান হামলার সাইরেন বাজায়। তাতেই সৃষ্টি হয় আতঙ্ক। তবে কোন সংঘাত ঘটেনি। সম্পুর্ন সময়টাতে আকাশপথে নজরদারি চালিয়েছে মার্কিন বিমান। জেলনস্কির সাথে সাক্ষাতের কয়েক ঘন্টার মধ্যেই, আবার ট্রেনে চেপে পোল্যান্ড সীমান্তে ফেরত যান জো বাইডেন। এরপর এয়ারফোর্স ওয়ান নিয়ে রাওনা করেন রাজধানী ওয়ার্শে।নিরাপত্তা উপদেষ্টাদের বরাত দিয়ে মার্কিন গনমাধ্যম গুলো জানায়, দীর্ঘদিন ধরে এই সফরের পরিকল্পনা করা হলেও, দিনক্ষন নিশ্চিত করা হয় গত শুক্রবার। প্রধান নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান অবশ্য জানিয়েছেন, অনাকাঙ্খিত সংঘাত এড়াতে বাইডেন কিয়েভগামী ট্রেনেথাকা, অবস্থাতেই এব্যপারে জানানো হয়েছিল মস্কোকে। এছাড়া বাইডেনের এই সফরে দুইজন সাংবাদিকও গিয়েছিলেন। তারা জানান, সফরের শুরুতেই তাদের ফোন এবং সব ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে নেওয়া হয়। তবে ২৪ ঘন্টা পর ইউক্রেনে পৌছালে তাদের ফোন ফেরত দিয়ে দেওয়া হয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad