Ad

অ্যাপলের হেডকোয়ার্টার, ৫ বিলিয়ন ডলারের অ্যাপল পার্কে কি আছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

বিশাল আকৃতির একটি স্পেসশিপ পড়ে রয়েছে পৃথিবীতে! তবে, এটি এলিয়েনদের তৈরি কোনো মহাকাশযান নয়।বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপলের হেডকোয়ার্টার। ক্যালিফোর্নিয়ার, কোপারটিনোতে অবস্থিত ক্যাস্পাসটি 'অ্যাপল পার্ক' হিসেবেই পরিচিত।ভেতর কিংবা বাহির, যেকোনো দিক থেকে দেখলেই এটিকে অফিস কম পাঁচতারকা হোটেলই বেশি মনে হবে সবার কাছে।অফিস ভবন ছাড়াও ক্যাম্পাসটিতে রয়েছে, কর্মীদের থাকার জায়গা, ফিটনেস সেন্টার, ক্যাফেটেরিয়া, গেমিং জোন, সিনেমা হল, অডিটোরিয়ামসহ সুবিশাল গ্রিন স্পেস।অ্যাপলের প্রতিষ্ঠাতা 'স্টিভ জবসের' ড্রিম অফিস এটি। নিজের জীবনের সর্বশেষ দুই বছর এটি নিয়েই কাজ করেছিলেন তিনি।ক্যাম্পাসটি তৈরির ঘোষণা ২০০৬ সালে দিলেও পরিকল্পনা, প্রস্তাবনা সহ বিভিন্ন অনুমোদন নিতে প্রায় ৮ বছরের মত সময় লেগে গিয়েছিলো।২০১৩ সালের শেষের দিকে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় ২০১৭ সালে।ভবনটির ডিজাইন করেন বিশ্বখ্যাত স্থপতি নর্ম্যান ফস্টার। নিজেদের বিভিন্ন ডিভাইস তৈরিতে অ্যাপল সবসময় যেরকম ইউনিক কিছু করার চেষ্টা করে, তেমনি কোম্পানির হেডকোয়ার্টার তৈরিতেও স্বতন্ত্রতার পরিচয় দিয়েছে তারা।ক্যাম্পাসে থাকা প্রতিটি বিল্ডিং নির্মান করা হয়েছে আইফোনের হার্ডওয়্যার গুলোর সাথে সাদৃশ্য রেখে।বাথরুম থেকে লিফট সব জায়গায় অ্যাপলের তৈরি বিভিন্ন ল্যান্ডমার্ক হার্ডওয়্যারের নকশা ব্যবহার করা হয়েছে।এমনকি আইফোনের হোম বাটনের আদলে নির্মান করা হয়েছে ভবনের এলিভেটরের বাটন গুলো।পুরো ক্যাম্পাসটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৫৩ হাজার কোটি টাকার চাইতেও বেশি।১৭৬ একর জায়গাজুড়ে নির্মিত ক্যাস্পাসটির আকর্ষণের কেন্দ্রবিন্দু, ফ্লায়িং সশারের মতো দেখতে মূল অফিস ভবনটি।পুরো ক্যাম্পাস নির্মাণে ব্যয় করা ৫ বিলিয়ন ডলারে চার দশমিক এক সাত বিলিয়ন ডলারই ব্যয় করা হয়েছে এটি নির্মাণে।২ দশমিক ৮ মিলিয়ন স্কয়ার ফুটের এই ভবনকে, প্রথম দেখায় যে কারো কাছে মনে হবে এলিয়েনদের তৈরি কোনো স্পেসশিপ।ভবনটির ডিজাইন করার সময় প্রকৃতির সাথে সামঞ্জস্য রাখার ব্যাপারটি মাথা রেখেই ডিজাইন নির্ধারণ করা হয়েছে।পুরো ভবনে যেন পর্যাপ্ত পরিমানে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে, সেজন্য ভবনটি নির্মাণে প্রচুর পরিমানে কাচ ব্যবহার করা হয়েছে।যাতে কাজ করার সময় কর্মীরা পর্যাপ্ত পরিমানে আলো এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। যা কর্মীদের অফিসে কাটানো একঘেয়ে সময়কে আনন্দদায়ক করে তুলতে সাহায্য করে।ভবনের সিলিং গুলো নির্মাণে ব্যবহার করা হয়েছে উচ্চমানে পলিশড কংক্রিট। গুনগত মানের দিক থেকে এক বিন্দুও ছাড় দেয়া হয়নি।ভবনটি দেখতে যেমন আকর্ষনীয় তেমনি টেকসই! শক্তিশালী ভূমিকম্প প্রতিরোধে এতে রয়েছে বিশেষ ব্যবস্থা। ভূমিকম্পের সময় কাঠামোগত কোনো ক্ষতি ছাড়াই ৪ ফুট এদিক সেদিক নড়াচড়া করতে পারে এটি।মজার ব্যাপার হচ্ছে, অ্যাপল পার্কের সবগুলো ভবনেই এয়ারকন্ডিশনিং সিস্টেম ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে।মূল ভবন ছাড়া ক্যাম্পাসটিতে রয়েছে, সুবিশাল মিটিং স্পেস, ১ লাখ বর্গফুটের ফিটনেস সেন্টার। এছাড়াও কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের নামে একটি অডিটোরিয়াম রয়েছে। যার পুরোটাই কোনো পিলার ছাড়াই কাচের উপর তৈরি করা হয়েছে।এর আন্ডারগ্রাউন্ডে রয়েছে এক হাজার আসনের থিয়েটার। অ্যাপলের বিভিন্ন লাইভ লঞ্চিং ইভেন্ট এখান থেকেই করা হয়।ক্যাম্পাসটিতে ছোটো বড় সব মিলিয়ে সাতটি ক্যান্টিন রয়েছে। যেগুলোতে দিনে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে।পরিবেশের কথা মাথায় রেখে পুরো ক্যাম্পাসে প্রচুর পরিমানে গাছপালা লাগানো হয়েছে। ক্যাম্পাসের প্রায় ৮০ শতাংশ জায়গায় ছোট বড় সব মিলিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৯ হাজার গাছ রয়েছে।সেই সাথে বিশাল আকারের অ্যাপল পার্কে সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়। মূল ভবন আর পার্কিং স্পেসের ছাদে লাগানো হয়েছে সৌরবিদুতের প্যানেল। অ্যাপলপার্কে বর্তমানে ১২ হাজারের বেশি কর্মচারী নিয়োজিত আছে।তাদের ব্যবহার করা গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে স্মার্ট পার্কিং লাউঞ্জ। যেখানে প্রায় ১১ হাজার গাড়ি পার্ক করা যায়।ক্যাম্পাসের নিজস্ব রাস্তা ছাড়াও রয়েছে ১ মাইলের একটি প্রাইভেট টানেল। যা অ্যাপলের পুরোনো হেডকোয়ার্টারের সাথে নতুন হেডকোয়ার্টাকে যুক্ত করেছে।কর্মচারিরা যাতে এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে সহজেই যাতায়াত করতে পারে এর জন্য ১০০০ এর অধিক ফ্রি সাইকেল রাখা আছে তাদের জন্য।অ্যাপলের কর্মকর্তা কর্মচারী ব্যাতীত মূল ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারে না। তবে দর্শনার্থীরা যাতে পুরো ক্যাম্পাসের ভিজ্যুয়াল ধারনা নিতে পারেন সেজন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।দর্শনার্থীদের জন্য ক্যাম্পাসটিতে রাখা হয়েছে ১০ হাজার বর্গফুটের বিশাল অ্যাপল স্টোর। যেখানে লেটেস্ট মডেলের সবকিছুই সবার আগে পাওয়া যায়।মজার এই ক্যাম্পাসে চাকরি করার স্বপ্ন দেখেন সারাবিশ্বের অনেকেই। তবে শুধুমাত্র যোগ্যদেরই সুযোগ মিলে এখানে কাজ করার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad