Ad

চলতি বছরেই থেমে যাবে ইউক্রেন যুদ্ধ!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

এই বছরের মাঝেই থেমে যাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। তীব্রতা বাড়লেও, চলতি বছরেই ইতি ঘটবে সংঘাতের। এমনটাই জানিয়েছেন রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ পাভেল ফেলেনহাওয়ার। তার মতে, টানা ১২ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর, আরও দীর্ঘসময় এই যুদ্ধ টেনে নেওয়ার মানসিকতা নেই কারোর। আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধের বিভিন্ন ফলাফল নিয়ে কথা বলেছেন ফেলেনহাওয়ার। তার মতে, যুদ্ধে ঠিক কে জিতবে তা এখনই বলা সম্ভব না। এখনই যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে সবকিছু অনুমান করা কঠিন। দুই পক্ষই নিজেদের অবস্থান নিয়ে স্পষ্ট তথ্য দিতে নারাজ। উভয়েই চাইছে আকস্মিক আক্রমণ করতে। ফলে, এখনও বহু ভুল তথ্য পাচ্ছে সবাই। তবে ইউক্রেন বড় আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে বলে বিশ্বাস করেন তিনি। এর আগে এমন আকস্মিক আক্রমণ করে সফল হয়েছে ইউক্রেন। গত সেপ্টেম্বর মাসে খারকিভে আচমকা আক্রমণে রাশিয়াকে পিছু হঠতে বাধ্য করেছিলো তারা। খেরসন অঞ্চল থেকেও একইভাবে নিজেদেরকে সরিয়ে নেয় রাশিয়া। আকস্মিক এসব আক্রমণে ইউক্রেন এমন পরিস্থিতি তৈরি করেছিল, যার জন্য রাশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ে যায়। এমনকি ৫ মাস পরেও সেই আক্রমণের ধাক্কা থেকে, পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব হয়নি রুশ সেনাদের পক্ষ থেকে। রাশিয়া কেন যুদ্ধে জড়িয়েছে তার পক্ষেও যুক্তি দিয়েছেন তিনি। রাশিয়াকে আক্রমণ করতে পারে এমন পশ্চিমা মিসাইল ঠেকাতে, যুদ্ধ শুরু করার পরিকল্পনা মাথায় আসে পুতিনের। ভৌগলিকভাবে নিজেদের আরো শক্তিশালী প্রমাণ করার চেষ্টা হিসেবেও, এই যুদ্ধ পুতিনের কাছে বেশ গুরত্বপূর্ণ ছিলো। যদিও এসব অবস্থান থেকে এখন অনেকটাই সরে এসেছেন পুতিন। বিশেষ করে সমগ্র পশ্চিমা বিশ্ব অনেক আগে থেকেই রাশিয়ার বিরুদ্ধে জোটবদ্ধ। পাভেল ফেলেনহাওয়ার বিশ্বাস করেন, পশ্চিমা বিশ্ব এমন মিসাইল সরবরাহ করেছে, যার দ্বারা খুব দ্রুতই জার্মানি থেকে রাশিয়াতে আক্রমণ করতে সক্ষম। বিগত কয়েকমাসে খেরসন, মারিওপোল, ক্রিমিয়া, এমনকি ডোনবাস থেকেও পিছু সরে এসেছে রাশিয়ান সেনাবাহিনী। এসব পরিস্থিতিকে পুতিনের জন্য রাজনৈতিক আত্মহত্যা বলে উল্লেখ করে ফেলেনহাওয়ার। তবে সবকিছুর পরেও এখনই রাশিয়াকে যুদ্ধে পরাজিত মানতে নারাজ এই বিশ্লেষক। রাশিয়াকে যতখানি দূর্বল ভাবা হয়, তারা আসলে ততখানি দূর্বল নয়। ইউক্রেনের কাছে পশ্চিমা সাহায্য আছে। সেইসাথে সম্মিলিত অর্থনৈতিক শক্তি, রাশিয়ার চেয়েও বহুগুণে বড়। তবে যুদ্ধ পুরোপুরি অনিশ্চিত।রাশিয়ার পক্ষে এখনও এই যুদ্ধে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে। বিশেষ করে চীনের সাহায্য পেলে যুদ্ধের পরিস্থিতি অনেকখানি বদলে যাবার সম্ভাবনা রয়েছে। চীনের অস্ত্র পেলে রাশিয়াও লম্বা সময়ের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। তবে সহজে দুই পক্ষের মাঝে শান্তিচুক্তি হবে না বলেও ধারণা করছেন ফেলেনহাওয়ার। যুদ্ধ শুরুর পরপরই, দুই পক্ষের বৈঠকের কথা স্মরণ করিয়ে এই বিশ্লেষক বলেন, দুই পক্ষের মাঝে দূরত্ব অনেক বেশি। গত বছরের মার্চেই তারা ইস্তাম্বুলে বৈঠক করেছে। তখন ধারণা করা হয়েছিল, তারা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ইউক্রেন আর রাশিয়া দুই পক্ষই অনেক বেশি দাবি নিয়ে হাজির হয়েছিল। তাই আবারও দুই পক্ষ দূরে সরে যায়। এই মুহুর্তে সবাই যুদ্ধ চালিয়ে যেতে চায়। তাদের সক্ষমতা ঠিক কতখানি থাকবে, তার উপরেই নির্ভর করছে যুদ্ধের ভাগ্য। তবে, এত বেশি ক্ষয়ক্ষতি আর প্রাণহানির পর, আরও এক বছর যুদ্ধ করার মত অবস্থানে নেই কোন দেশ। এমনটাই ধারণা করছেন রাশিয়ান বিশেষজ্ঞ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad