Ad

বাংলাদেশী রাষ্ট্রদুতকে ডেকে নিয়ে শাসালো রাশিয়া!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (13)
Durbin News

বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেপেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব মেনে নিতে পারছে না তারা। তাই জরুরি ভিত্তিতে বাংলাদেশী রাষ্ট্রদুত, কামরুল আহসানকে তলব করেছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রনালয়। ধারনা করা হচ্ছে সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রুশ জাহাজ, উরসা মেজরকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়া নিয়ে ক্ষিপ্ত হয়েছে রুশ প্রশাসন। গত ২৪শে ডিসেম্বর জাহাজটি রুপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে, বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত অনুমতির অভাবে পন্য খালাস না করেই, এটিকে ফিরে যেতে হয়। এই ঘটনায় প্রাথমিক ভাবে শুধু চিঠি দিয়ে বাংলাদেশকে শাসানোর চেষ্টা করে রাশিয়া। কিন্তু ধারনা করা হচ্ছে, চিঠির বিপরীতে বাংলাদেশের প্রতিক্রিয়া তাদের পছন্দ হয়নি। তাই মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে, রাশিয়ান পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রে রোদেনকো নিজ দফতরে ডেকে পাঠান বাংলাদেশী রাষ্ট্রদুতকে। এতে যথারীতি সায় দিয়েছেন বাংলাদেশী দুত কামরুল আহসান। রুশ উপমন্ত্রীর দফতরে এই দুই কুটনৈতিক প্রায় আধাঘন্টার বেশি সময় বৈঠক করেন। সাধারন আলাপচারিতা শেষে রোদেনকো জানান, গেল মাসে উরসা মেজর জাহাজটির ব্যপারে, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত তার দেশ রাশিয়া পছন্দ করেনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মুলত উরসা মেজরকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি, রাশিয়ান গনমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক দেরীতে। তাই সেসময় বিষয়টি তারা মেনে নিলেও, এখন সংবাদ প্রকাশের ফলে, রাশিয়ার সাথে বাংলাদেশের দ্বি পাক্ষিক সম্পর্ক দেশটির জনগনের প্রশ্নের মুখে পড়েছে। এমনকি প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো ঘটনায় পুতিন প্রশাসনের ভুমিকা। কুটনৈতিক বৈঠকটিতে উপস্থিত অনেকেই জানান, মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভুমিকা নিয়েও সেখানে আলোচনা হয়েছিল। রোদেনকোর মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আচরন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তখন বাংলাদেশী দুত জানান, রুশ ইউক্রেন যুদ্ধের পর থেকেই দুটি ব্লকের সৃষ্টি হয়েছে।প্রত্যেকেই বাংলাদেশকে বিপদে ফেলে সমর্থন আদায় করতে চাইছে। রাশিয়ান জাহাজ উরসার ক্ষেত্রেও পশ্চিমারা বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছে। তবে বাংলাদেশ নিজেদের স্বকীয়তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছে। পালটা জবাবে রোদেনকা বলেন, জাহাজের ঘটনায় বাংলাদেশের আচরন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়েছে।তবে দুই পক্ষের এই বৈঠকের পর, এখনো বাংলাদেশ সরকারের অফিসিয়াল বিবৃতি আসেনি। অন্যদিকে বিশ্লেষকেরা রাশিয়ার এমন আকস্মিক আচরনে শংকা প্রকাশ করেছেন।তাদের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের রেশ এখন বাংলাদেশের উপরও পড়তে শুরু করেছে। জাহাজ কান্ডের পর থেকে, বাংলাদেশকে ব্যবহার করে রাশিয়া একাধিকবার যুক্তরাষ্ট্রের সমলোচনা করেছে। তবে এবারই প্রথম তারা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কোন প্রতিক্রিয়া দেখালো। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, চলমান উত্তেজনায় বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে।দুই পরাশক্তির সাথেই ভালো সম্পর্ক রক্ষা করে কীভাবে চলা যায়, সেই বিষয়ে ভাবতে হবে বাংলাদেশকে। তবে তারা জাহাজ কান্ডে বাংলাদেশের কোন দোষ দেখছেননা।তাদের মতে, বাংলাদেশ প্রত্যাশিতভাবে নিজের স্বার্থকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। যদি উরসা মেজর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতো, তবে বিপদ আসতো বাংলাদেশের উপর।আমেরিকান নীতি অনুযায়ী, তাদের নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে, তার উপর দেওয়া হয় পালটা নিষেধাজ্ঞা। যা বাংলাদেশের জন্য মোকাবেলা করা সম্ভব নয়। আপাতদৃষ্টিতে দুই পরাশক্তির প্রভাব খাটানোর এই লড়াইয়ে সফল হয়েছে মার্কিনিরা। তবে রাশিয়ার সাথে সম্পর্ক ঠিক না হলে, বিপদ আসতে পারে বাংলাদেশের উপরও।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad