Ad

কবে থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

দ্বিতীয় বছরে পড়লো রুশ- ইউক্রেন যুদ্ধ। কবে থামবে এই যুদ্ধ? দিন-সপ্তাহ-মাসের পর বছর পেরিয়ে, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ গড়ালো দ্বিতীয় বছরে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে এক বিশেষ সামরিক অভিযান” শুরু করেছিল রুশ সেনারা। কিন্তু সেটি আর বন্ধ হয়নি। পরিণত হয় যুদ্ধে। এরপর প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। দেশটির হয়ে পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের সহযোগী দেশগুলো। ইউক্রেনকে সকল ধরণের সহায়তার ঝুলি নিয়ে বসে তারা। অন্যদিকে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। এমন অবস্থায় পুরো বিশ্বে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। এখন যুদ্ধ আরও দীর্ঘায়িত করার সকল প্রস্তুতি নিয়ে বসে আছে দুই দেশ। গত এক বছরে ইউক্রেনের পাচ ভাগের মাত্র এক ভাগ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। যদিও এই যুদ্ধ চালানোর জন্য, রুশ প্রেসিডেন্ট ও তার দেশের বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তাতে কোনো ভয় পাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি তার লক্ষ্যে অটুট। আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে পরাজিত করার লক্ষ্যে, দফায় দফায় পশ্চিমাদের সহায়তা চেয়ে আসছেন। সেই প্রতিশ্রুতিও রক্ষা করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এতেই যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি হয়েছে। এতে যেন আরো ক্ষেপে উঠেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাজধানী কিয়েভকে রাশিয়ার সাথে যুক্ত না করা পর্যন্ত, থামতে চাচ্ছেন না তিনি। তাই আশঙ্কা করা হচ্ছে, এখনই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইউক্রেন- রাশিয়ার যুদ্ধের ভয়াবহতায় প্রাণ গেছে বহু মানুষের। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে গৃহহীন ও শরণার্থীর জীবন কাটাচ্ছে। ভবনের পর ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এখনো চলছে গোটা দেশে। ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণহানি হয়েছে ইউক্রেনে। নিহত হয়েছেন উভয় পক্ষের লক্ষাধিক সেনা। ইউক্রেনের অনেক শহর ও গ্রাম রকেট এবং গোলার আঘাতে মাটিতে মিশে গেছে।উভয় দেশই নতুন করে আরও শক্তি নিয়ে, একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। হাজার হাজার নতুন সেনা নিয়োগ করা হচ্ছে, এবং আরও উন্নত ও আধুনিক অস্ত্র লড়াইরত শিবিরে যুক্ত হচ্ছে। সকল আয়োজন দেখে ধরে নেওয়া হচ্ছে, সামনের বছরে, আগের চেয়ে বেশি বড় ও বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসছে, যুদ্ধ অবসানের কি কোনো ইচ্ছা নাই গোটা বিশ্ববাসীর? উত্তর হলো, আলোচনায় বসছে না দুই দেশ। আর বসলেও সেটি কোনো কার্যকর ভূমিকা রাখছে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শুরুর দিকে যুদ্ধ মীমাংসার জন্য কয়েক দফা আলোচনা করলেও, সেগুলো তেমন কাজে লাগে নি। এর মধ্যে গত ২৩ শে ফেব্রুয়ারি, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে, ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এতে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।সেখানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ সমর্থন করে, বাংলাদেশ সহ ৩১টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।এবার যুদ্ধের এক বছর পূর্তিতে শান্তি প্রস্তাব হাজির করতে পারে চীন। তবে ইউক্রেন ও রাশিয়া নিজেদের লক্ষ্য অর্জন থেকে পিছু হটার কোনও ইঙ্গিত না দেওয়ায়, চলতি বছরের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।করোনাভাইরাস মহামারির সংকট কাটিয়ে উঠতে না উঠতেই, পুরো বিশ্বকে দাঁড় করিয়ে দেয় নতুন এক যুদ্ধের সামনে। আর সেই যুদ্ধের ডামাডোলে বিশ্ব অর্থনীতি এখন পুরো বদলে গেছে। এক প্রকার অচল হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দ্রুত কোনও সমাধানে না পৌঁছানো গেলে ভুগতে হবে সবাইকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad