Ad

রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি চলবেই?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (13)
Durbin News

ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হলো। পুতিনের সেই বিশেষ হামলা ব্যাপক যুদ্ধের রূপ নিয়েছে। এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা নিয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, এই যুদ্ধ সহজেই শেষ হবে না। উলটো যুদ্ধের কারণে সামনের দিনে বিশ্বে আরো ভোগান্তি বাড়বে। যুদ্ধকে ঘিরে ভূরাজনীতির জটিলতাও বাড়ছে। পুরো ইউরোপ জুড়ে বৃহত্তর একটি যুদ্ধের সম্ভাবনা দিন দিন স্পষ্ট হচ্ছে। সম্প্রতি ন্যাটো জোটের একটি বৈঠকে বাইডেন ঘোষণা দিয়েছেন, জোটের সদস্য দেশের কেউ আক্রান্ত হলে, পুরো জোট আক্রান্ত হয়েছে বলে গণ্য করে তার উচিত জবাব দেয়া হবে।এইদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে ২০১০ সালে সই করা নতুন কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর শক্তিশালী সমর্থন ইউক্রেনকে শক্তি ও সাহস জোগাচ্ছে। নিজেদের দুর্বল সামরিক শক্তি সত্ত্বেও, তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার মনোবল পাচ্ছে। সাম্প্রতিক সময়ে জো বাইডেনের ইউক্রেন সফর, সেই মনোবলকে আরো চাঙা করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর মনে করা হয়েছিল, পশ্চিমাদের ঐক্যবদ্ধ অবস্থান, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধে রাশিয়াকে নমনীয় হতে বাধ্য করবে।এক বছর পর এসে দেখা যাচ্ছে, পশ্চিমাদের এতসব প্রচেষ্টার পরও রাশিয়ার অর্থনৈতিক শক্তি খুব বেশি দুর্বল হয়নি। এর বিপরীতে রাশিয়া তার সমমনা দেশগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত, বৈশ্বিক অর্ডারকেই বদলে দেয়ার পরিস্থিতি তৈরি করেছে। রাশিয়ার পাশে চীনের মৌন সমর্থন পুতিনকে শক্তি জুগিয়ে যাচ্ছে। চীনের সহায়তায় রাশিয়া BRICS জোটকে অধিক সক্রিয় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জোটের সক্রিয়তা বাড়িয়ে, ডলার কেন্দ্রিক বাণিজ্য ব্যবস্থায় একটা বড়সড় ধাক্কা দিতে চায় পুতিন। এই কাজে ভারতকেও পাশে পাওয়া রাশিয়ার কাজকে সহজতর করে তুলছে। ব্রিকস জোটে সৌদি আরব যুক্ত হওয়ার যে গুঞ্জন উঠেছে তা সত্যি হলে, পশ্চিমা জোট ভালোই বিপদে পড়বে। ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক মেরুকরণ দিন দিন প্রবল হয়ে উঠছে। যুদ্ধের শুরুতে পুতিন ধারণা করেছিলো, জ্বালানিকে পুঁজি করে ইউরোপের দেশগুলোকে নিজের পক্ষে টানবেন, ইউক্রেনকে যুদ্ধে পরাজয় মেনে নিতে বাধ্য করবেন। পুতিনের এই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। গত এক বছরে ইউরোপের দেশগুলো রাশিয়ার প্রতি জ্বালানি নির্ভরতা, ৪০ শতাংশ থেকে ১৭ শতাংশে নামিয়ে এনেছে। এটিকে বাইডেন তার বিশাল এক জয় হিসেবেই দেখছেন। অন্যদিকে যে ন্যাটোর সম্প্রসারণের কথা তুলে পুতিন ইউক্রেন আক্রমণ করলেন, সেই ন্যাটোই ইউরোপের অন্য দেশে প্রসারিত হচ্ছে।পুর্ব ইউরোপ ছেড়ে এবার ন্যাটো উত্তরের দেশ সুইডেন ও ফিনল্যান্ডে ঘাটি ঘাড়ছে। সব মিলিয়ে পুতিন বেশ চাপেই আছেন। বছরব্যাপী চলমান এই যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যাও কম নয়।প্রথমদিকে এই সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া না গেলেও, রাশিয়ার বাহিনীর পিছু হটা দুর্বলতাকে প্রকাশ করেছে। সামরিক শক্তির দিকেও রাশিয়া কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইরান ও উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি সেটির প্রমাণ দিচ্ছে। চীনের কাছ থেকেও অস্ত্র পেতে চাইছে তারা।চীন যেন রাশিয়াকে অস্ত্র না দেয়, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র চীনের প্রতি জোরালো আহবান জানিয়েছে।কিছুদিন আগে চীনের শীর্ষ কূটনীতিকরা মস্কো সফর করেছেন। এই সফর ঘিরেও নানা রহস্য জমাট বেধে উঠছে। এতসব রহস্যের ঘনঘটা ও দুই পক্ষের নানারকম প্রচেষ্টা দেখে, এটাই প্রতীয়মান হয় যে কেউ কাউকে ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমন মানসিকতা থাকলে আর যাই হোক, যুদ্ধের সমাধান সহজ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad