Ad

রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-648803-1677311127
Durbin News

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফল ভোগ করছে গোটা বিশ্ব। এই যুদ্ধ শুধু দুই দেশের সীমাবদ্ধ নেই। এই লড়াইয়ের কারণে বিশ্বব্যাপী সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এর কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধনী দেশগুলোর সংগঠন OECD-এর একটি পরিসংখ্যান বলছে, এই যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ২.৮ ট্রিলিয়ন ডলার। হিসাবে শুধু উৎপাদন ক্ষতি উঠে এসেছে। এর বাইরে অন্যান্য ক্ষয়ক্ষতি বিবেচনা করলে, হিসাবের খাতা আরো লম্বা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষজ্ঞরা এসবের বাইরে যে সংকটটিকে সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করছেন, সেটি হলো মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে, দেশে দেশে সরবরাহ সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমাতে সুদ নীতিহার বাড়িয়ে চলছে। এই কারণে স্বল্প আয়ের দেশগুলোতে সংকট বাড়ছে, দেশগুলোতে ডলারের দাম বাড়ছে। দাম বাড়ায় স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করতে হয়েছে। এর ফলে দেশগুলোকে পর্যাপ্ত পরিমাণ আমদানি রপ্তানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, বিশ্বের মানুষ সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে। সংস্থাটি সম্প্রতি ১১৬ টি দেশের ওপর একটি সমীক্ষা করেছে। সেই হিসাবে দেখা গেছে, এই এক বছরে দেশগুলোর, পরিবার প্রতি জ্বালানি খরচ ৬৩ থেকে ১১৩ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বাড়ায়, বিশ্বের ৭ কোটি ৮০ লাখ থেকে ১৬ কোটি ৬০ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি অন্য সব কিছুতেই প্রভাব ফেলেছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষের জন্য এসব ব্যয় মেটানো মুশকিল হয়ে পড়ছে। ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে। কোভিড পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি কিছুটা সংকটে পড়লেও, রেমিট্যান্সের উচ্চ প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো পর্যায়ে রেখেছিলো। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে ডলারের অবমূল্যায়ন করতে হয়েছে ২০ শতাংশের বেশি৷ রপ্তানি বাড়ায় রিজার্ভের পরিমাণ কমে গেছে। কাঁচামাল আমদানি ও জ্বালানির দাম বাড়ায়, দেশীয় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিবিসির একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের ৫ টি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রথমত, গম আমদানিতে বাংলাদেশ রাশিয়ার উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় দেশে গমের দাম বেড়েছে।বাংলাদেশ মোট গম আমদানির ৮০ ভাগ রাশিয়া থেকে আমদানি করে। যুদ্ধের কারণে এই আমদানি ব্যাহত হয়েছে। দ্বিতীয়ত - বাংলাদেশ ভোজ্য তেলের দাম বর্তমানে লাগামছাড়া। এর পিছনেও রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাংলাদেশ মূলত পাম অয়েল ও সয়াবিন অয়েল থেকেই ভোজ্য তেলের চাহিদা মেটায়। এসবের মূল যোগান রাশিয়া ও ইউক্রেন থেকেই আসতো। যুদ্ধের কারণে এই সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ায় ঝামেলা বেড়েছে। তৃতীয়ত- পোল্ট্রি ফিডের কাঁচামাল ভূট্টার মূল যোগান আসতো ইউক্রেন ও রাশিয়া থেকে। বাংলাদেশ মোট পোল্ট্রি ফিড উৎপাদনের ৬০ ভাগ কাঁচামাল আমদানি করে। আমদানি ব্যাহত হওয়ার উৎপাদন কমেছে। এর প্রভাবে মুরগি, ডিম ও মাংসের দাম বেড়েছে। তেও খরচ বেড়েছে। বাংলাদেশ রাশিয়া ও বেলারুশ থেকে সিংহভাগ সার আমদানি করে। রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় এটি বাংলাদেশকেও প্রভাবিত করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইনকে উলটপালট করে দিয়েছে। নিজ প্রয়োজনে রাশিয়া কিছু দেশের কাছে কম দামে জ্বালানি বিক্রি করেছে। ওপেক প্লাসকে প্রভাবিত করে, ব্যারেল প্রতি জ্বালানির দাম বাড়াতেও প্রণোদনা জুগিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের তেল প্রধান দেশগুলোর জ্বালানি দাম বাড়িয়ে দেয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারনে, বাংলাদেশকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। আশার কথা হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব কাটাতে বিশ্বব্যাপী কাজ শুরু হয়েছে। নতুন কোন পথ খুঁজে পাওয়া যাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে অচিরেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা দূর হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad