Ad

ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া তিন অস্ত্র

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-02_b08f4b7e-a82b-4e91-87a0-32186478daad_Javelin
Durbin News

এক বছরের টানা প্রচেষ্টার পর, এখন পর্যন্ত ইউক্রেনের বড় অংশ নিজেদের দখলে আনতে পারেনি, বিশ্বের অন্যতম শক্তিশালী রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করলেও, মাত্র এক সপ্তাহের মধ্যে পিছু হঠতে বাধ্য হয় তারা। বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পুরোটাই পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলের মাঝে সীমাবদ্ধ। শক্তিশালী রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের এমন সাফল্যের পিছনে, তিন অস্ত্রকে বড় কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। CNN এর এক প্রতিবেদনে জানানো হয়, JEVELINE, HIMERS এবং বেরাকতার TB-২ ড্রোন, এই তিন অস্ত্রের গুণেই অনেকটা এগিয়ে আছে ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্রের lok hid martin এবং রেথিয়ন কোম্পানির তৈরি ট্যাংক বিধ্বংসী এক ক্ষেপনাস্ত্র jeveline. সহজে বহনযোগ্য এই ক্ষেপনাস্ত্র একজন ব্যক্তিই ব্যবহার করতে পারেন। এমনকি ক্ষেপনাস্ত্র ছোঁড়া শেষ হতেই ব্যবহারকারী জায়গা পরিবর্তনেও সক্ষম। যার কারণে পালটা আক্রমণ থেকেও রেহাই পাওয়া সম্ভব। মূলত ব্যবহারিক সুবিধার জন্য, ইউক্রেনের সেনাদলের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে জ্যাভেলিন। কিয়েভ আক্রমণের পরপরই জ্যাভেলিনের মুখোমুখি হয় রাশিয়া। তড়িৎ আক্রমণে সক্ষম এই অস্ত্রের সামনে কিছুটা অপ্রস্তুত ছিলো রুশ বাহিনী। যুদ্ধের শুরুর দিকে রুশ বাহিনীর ট্যাংক বহরের মূল ক্ষতিসাধন করেছিলো এই জ্যাভেলিন। জ্যাভেলিনের এমন গুণে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে কর্মীদের ধন্যবাদও জানান বাইডেন। সামরিক সুবিধার বাইরে রাজনৈতিক গ্রহণযোগ্যতাও আছে জ্যাভেলিনের। কম খরচ এবং সহজ ব্যবহারের জন্য অন্যান্য দেশে, জ্যাভেলিন সরবরাহ করা রাজনৈতিকভাবে স্বীকৃত। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনেরই আরেক প্রতিরক্ষা ব্যবস্থা হিমার্স। যার পুরো নাম M-142 High Mobility Artillery Rocket System. হিমার্স একটি ৫ টন ওজনের ট্রাক। এখানে রকেট ছোঁড়ার ব্যবস্থা আছে। আর একইসাথে ৬ টি রকেট এখান থেকে উৎক্ষেপণ করা সম্ভব। আর হামলার পরপরই দ্রুত দূরে সরে যেতে সক্ষম এটি। যুদ্ধের এই পর্যায়ে এসে ইউক্রেন সেনাবাহিনীর অন্যতম ভরসা হিমার্স। গেল সেপ্টেম্বরে খেরসানে, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বড় ভূমিকা রাখে এই প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধে রাশিয়ার বড় আতঙ্কের নাম ছিলো G-M-L-R-S. হিমার্স থেকে ছোঁড়া এসব রকেট ৭০ থেকে ৮০ মাইল দূরে আঘাত হানতে সক্ষম। আর জিপিএস সুবিধা থাকায় খুব সহজেই নিখুঁত আঘাত করতে পারে এটি। চলমান এই যুদ্ধের সুবাদে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে তুরস্কের বেরাকতার টিবি-২ ড্রোন। চালকবিহীন এই ড্রোন ইউক্রেনের জন্য বড় হাতিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাভেলিন কিংবা হিমার্সের মত ব্যয়বহুল না হওয়ায়, সহজেই জনপ্রিয়তা পেয়েছে বেরাকতার টিবি-২ ড্রোন। জনপ্রিয়তার বিচারে এটি এতই প্রভাবশালী যে, একে নিয়ে রীতিমতো মিউজিক ভিডিও প্রচার করেছে ইউক্রেনের মানুষ। অপেক্ষাকৃত স্বস্তা হলেও যুদ্ধক্ষেত্রে দারুণ কার্যকরী এই ড্রোন। ড্রোনটিতে অভিযানের সময় রেকর্ড হওয়া ভিডিওতে এর পুরো কার্যক্রম ধরা পড়ে। এই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র, লেজার নিয়ন্ত্রিত রকেট এবং স্মার্ট বোমা ছোঁড়া সম্ভব। এখন পর্যন্ত বিপুল পরিমাণ রাশিয়ান সাঁজোয়া যান, গোলাবারুদের ভাণ্ডার ধ্বংসের কারিগর এই তুর্কি ড্রোন। তবে মার্কিন দুই প্রতিরক্ষা ব্যবস্থার মতো টেকসই না বেরাকতার টিবি-২ । গতি এবং আকাশ প্রতিরক্ষায় দূর্বল বলে, এখন পর্যন্ত বেশ কিছু ড্রোন হারিয়েছে ইউক্রেন। যুদ্ধের সময় ৫০ টি বেরাকতার টিবি-২ ড্রোন পায় ইউক্রেন। যার মাঝে ১৭ টিই যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে গিয়েছে। যদিও দাম তুলনামূলক কম হওয়াতে তা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেনা কেউই। আধুনিক এসব অস্ত্রের সবকটিই পশ্চিমা বিশ্ব থেকে সহায়তা হিসেবে পায় ইউক্রেন। সামরিক বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমা এসব অস্ত্রের এমন আকস্মিক সরবরাহ আর ব্যবহারের জন্য প্রস্তুত ছিলো না রাশিয়া। যা এখন পর্যন্ত রাশিয়াকে অনেকখানি দমিয়ে রেখেছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad