Ad

কত টাকা আছে আইএমএফ-এর তহবীলে? এত টাকা ঋণ দেয় কিভাবে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-578671-1659213375
Durbin News

অর্থনৈতিক সংকট কাটাতে স্বাধীনতার ৭৬ বছরে ২২ বার আইএমএফ থেকে ঋণ নিয়েছে পাকিস্তান। চরম অর্থসংকটে থাকা শ্রীলংকাও এখন চলছে আইএমএফের ঋনে। জরুরি ভিত্তিতে বাংলাদেশও আশ্রয় খুঁজেছে এই আর্থিক প্রতিষ্ঠান থেকে। এক কথায়, যখনই একটি দেশের আর্থিক সংকট চরমে, তখন আইএমএফই যেন শেষ আশ্রয়।তবে অবাক করা বিষয়, এতগুলো দেশকে অর্থসাহায্য দিলেও, আইএমএফের নিজের আয়ের বড় অংশ সদস্য রাষ্ট্রের দেয়া চাঁদা। এমনকি ঋণ দেয়াও এই সংস্থার আয়ের একটি বড় এবং প্রধান উৎস। বিশ্বের অন্যতম বৃহৎ এই আর্থিক সংস্থা বেশ জটিল এক পদ্ধতিতে সম্পদের পরিমাপ করে থাকে। আইএমএফ একটি নিজস্ব মুদ্রাব্যবস্থায় পরিচালিত হয়। যাকে বলা হয়, এসডিআর। আইএমএফের নিজস্ব মুদ্রা ব্যবস্থার মান নির্ধারিত হয় ৫ টি দেশের মুদ্রার হিসেবে। মার্কিন ডলার আর ইউরোর পাশাপাশি ব্রিটিশ পাউন্ড, চীনের রেনমিনবি, জাপানের ইয়েন এর গড় মান অনুযায়ী নির্ধারণ করা হয় আইএমএফ এর মুদ্রা ব্যবস্থা।৫ দেশের মুদ্রা ব্যবস্থার সাথে সমন্বয় ঘটানোর ফলে, প্রায় প্রতিদিনই আইএমএফ এর মুদ্রার মানে ওঠানামা দেখা যায়। আর ঠিক এ কারণেই বিভিন্ন দেশের প্রকৃত রিজার্ভ এবং আইএমএফ রিজার্ভ এর মধ্যে বড় পার্থক্য দেখা দেয়। এখন পর্যন্ত সারা বিশ্বের ১৯০ টি দেশ আইএমএফ-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছে। সদস্য রাষ্ট্রদের অর্থনৈতিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে বাঁধা দেয়, এমন নীতি গ্রহণ থেকে রক্ষা করার তাগিদেই যাত্রা শুরু করেছিলো আইএমএফ। বর্তমানে তিনটি ভিন্ন উপায়ে আইএমএফ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করে থাকে। এগুলো হলো, সদস্য দেশের অর্থনীতি এবং আর্থিক নীতিমালার উপর নজরদারি, ঋণ প্রদান এবং দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। প্রতিবছর আইএমএফের একটি প্রতিনিধি দল সদস্য রাষ্ট্রগুলোতে তাদের প্রতিনিধি পাঠিয়ে থাকে। এই প্রতিনিধি দল দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের সাথে অর্থনীতি, বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনার করে। আর এখান থেকেই মূলত নির্ধারিত হয়, কোন দেশে ঠিক কখন আর কি পরিমাণ ঋণ দিবে আইএমএফ। সংস্থাটির নিজস্ব তহবিল থেকে সদস্য দেশগুলোকে চাহিদা মোতাবেক ঋণ দেয়া হয়। বর্তমানে আইএমএফ তিনটি উপায়ে অর্থ সংগ্রহ করে। যার মাঝে সবচেয়ে বড় অংশটিই আসে সদস্য রাষ্ট্রের চাঁদা থেকে। কোন দেশ ঠিক কি পরিমাণ চাঁদা দিবে তা আগেই নির্ধারিত। সাধারণত, বৈশ্বিক অর্থনীতিতে দেশটির অবস্থান বিবেচনা করে এই চাঁদার হার ঠিক করা হয়। এছাড়াও বিভিন্ন রাষ্ট্র থেকে পালটা ঋণ গ্রহণ এবং দ্বি-পাক্ষীয় ঋণচুক্তির মাধ্যমে অর্থ জোগাড় করে আইএমএফ। বর্তমানে তিন খাত মিলিয়ে আইএমএফের মোট অর্থের পরিমাণ প্রায় ৯৭৭ বিলিয়ন এসডিআর। মার্কিন ডলারে পরিবর্তন করলে সংখ্যাটা আরও বড় হয়। এর মাঝে ঋণ দেয়ার যোগ্য সম্পত্তির পরিমাণ ৭১৩ বিলিয়ন মার্কিন ডলার। সদস্য দেশগুলোর চাঁদার হিসেবে ৪৭৬ বিলিয়ন এসডিআর জমা আছে আইএমএফ তহবিলে। এসবের মাঝে বাংলাদেশের জন্য বরাদ্দ আছে ১০৬ কোটি ৬৬ লাখ এসডিআর। আইএমএফের সবচেয়ে বড় বিতর্ক তাদের ঋণ কর্মসূচি নিয়ে। বিভিন্ন সময় সদস্য দেশগুলোকে ঋণ দিলেও, এর সাথে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দেয় সংস্থাটি। এসব শর্ত পূরণ করা প্রায় সময়ই কষ্টসাধ্য হয়ে যায়। সম্প্রতি শ্রীলঙ্কাকে ঋণের শর্ত পূর্ণ করতে গিয়ে কর এবং জ্বালানির দাম বৃদ্ধি করতে হয়েছে। একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৬০-এর উপরে থাকা সকল সরকারী কর্মকর্তাদের। তবে কঠিন শর্তের আড়ালে সদস্য দেশগুলোকে বিভিন্ন আর্থিক জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করে আইএমএফ। এমনকি একেবারেই স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে, বিনা সুদে ঋণ দেয়ার নজিরও আছে তাদের। সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনায়, ভিন্ন ভিন্ন ধরণের ঋণ দিয়ে থাকে সংস্থাটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad