Ad

আফ্রিকাকে লুটে খাচ্ছে রাশিয়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-603584-1665222667
Durbin News

আফ্রিকাকে লুটে খাচ্ছে রাশিয়ার ভাড়াটে বাহিনী। আলোচিত এই বাহিনীর নাম ওয়াগনার গ্রুপ। অনেক দিন থেকেই আফ্রিকা মহাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে আছে তারা।আফ্রিকার বেশিরভাগ দেশ নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যার সুযোগ নিয়ে শক্তিশালী দেশে গুলো এখানে কতৃত্ব প্রতিষ্ঠা করেছে।ওয়াগনার গ্রুপ নামের বিশেষ এই ভাড়াটে বাহিনী তৈরি করেছেন, অবসরপ্রাপ্ত কর্ণেল দিমিত্রি উটকিন। তবে সার্বিক সহযোগিতায় ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা। ২০১৪ সালে ক্রিমিয়ার আগ্রাসনের সময় প্রথম ওয়াগনার গ্রুপের নাম পরিচিতি পায়। তারা প্রভাব খাটিয়ে, আফ্রিকার দেশগুলোর প্রাকৃতিক সম্পদে দখলদারিত্ব কায়েম করেছে। এর মাধ্যমে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ঝিমিয়ে পড়া রাশিয়ান অর্থনীতিকে সবল রাখতে, ওয়াগনার গ্রুপ বিশেষ ভূমিকা রেখে চলেছে। আর এই কারণেই পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়াকে খুব একটা কাবু করতে পারছে না। সরকার বিরোধী আন্দোলন, সংঘাতময় পরিস্থিতির মোকাবিলায় ভাড়াটে বাহিনীই প্রধান ভূমিকা পালন করে। নতুন কোনো নেতাকে ক্ষমতায় বসাতেও ভাড়াটে বাহিনী পেছন থেকে কাজ করে। আর এইসব ভাড়াটে বাহিনীর দখলে ব্যাপক পরিমাণে অস্ত্রের মজুদ রয়েছে। অস্ত্রের মালিকানার ভিত্তিতেই এক সময় ভাড়াটে বাহিনীতে সদস্য রিক্রুট করা হতো। বর্তমানে এই বাহিনী নিজেদের ঢেলে সাজিয়েছে। অনেক দেশে এই বাহিনী এখন কূটনীতির প্রধান অংশ হয়ে উঠেছে। শীতল যুদ্ধের শুরুর দিকে রাশিয়া আফ্রিকায় প্রভাব বিস্তারের কাজ শুরু করেছিলো। সেই থেকে আজ পর্যন্ত এই কাজ অবিরাম গতিতে চলছে।সাময়িক কিছু সময়ের জন্য অবস্থান দুর্বল হলেও, বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রাশিয়া। আর ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ রাশিয়ার এই অবস্থান তৈরিতে প্রধান শক্তি হিসেবে কাজ করছে।আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা, বিরোধী গোষ্ঠীগুলোর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে, গ্রুপটি নিজের স্বার্থ আদায় করে নিচ্ছে। গ্রুপটি আফ্রিকার প্রভাবশালী নেতাদের সুরক্ষা দেয়। বড় বড় প্রকল্পের নিরাপত্তার দায়িত্বেও জড়িয়ে আছে এই গ্রুপের ভাড়াটে সেনারা। রাজনৈতিক সংকট মোকাবেলাতেও তারা সক্রিয় ভূমিকা পালন করে। বেসামরিক মানুষের ক্ষতি করে হলেও, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। কৌশলী নেতৃত্ব ওয়াগনার গ্রুপকে একের পর এক সাফল্য এনে দিয়েছে৷ এই কারণে গ্রুপটি আফ্রিকার রাজনৈতিক নেতাদের বিশস্ততা অর্জন করেছে।এই অর্জনকে ব্যবহার করে গ্রুপটি রাশিয়ার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণে সক্রিয় ভূমিকা রাখছে। ২০১৭ সালে ওয়াগনার গ্রুপ সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা দিয়েছিলো।এর বিনিময়ে রাশিয়ার ব্যবসায়ীরা নাম মাত্র মূল্যে হীরার খনির দখল নিয়ে নেয়। আফ্রিকার আরেক দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও ওয়াগনার গ্রুপের শক্তিশালী প্রভাব রয়েছে।২০১৭ সালে বিদ্রোহী বাহিনীকে দমন করতে, দেশটির সরকারকে সহায়তা করেছিলো ওয়াগনার গ্রুপ। এর পর থেকে দেশটির নীতি নির্ধারণে মূল শক্তি হয়ে উঠে রাশিয়া। গ্যাস সমৃদ্ধ দেশ মোজাম্বিকেও একই উপায়ে প্রভাব বিস্তার করেছে ওয়াগনার গ্রুপ। বিদ্রোহী বাহিনীকে পরাস্ত করার উপহার হিসেবে, ২০১৯ সালে মোজাম্বিকের সাথে খনিজ, জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি সই করে রাশিয়া। ২০২১ সালে সাহেল অঞ্চলের চরমপন্থী দমনে, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যস্থতায়, মালির সাথে চুক্তি করে ওয়াগনার গ্রুপ। বলতে গেলে এভাবে পুরো আফ্রিকায় রাশিয়ার মদদপুষ্ট এই ভাড়াটে বাহিনী ছড়িয়ে পড়েছে। শুধু আফ্রিকায় নয়, ইউক্রেন যুদ্ধেও তাদের যুক্ত থাকার খবর প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, ওয়াগনার গ্রুপ আফ্রিকায় বেসামরিক নাগরিকদের উপর অত্যাচার করছে।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এই গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র গ্রুপটিকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছে। কিন্তু এসব পদক্ষেপ কি পারবে দুর্ধর্ষ বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিতে? নাকি রাশিয়ার এই আগ্রাসন চলতেই থাকবে আফ্রিকায়? সেটা জানতে হলে সামনের দিন গুলোতে চোখ রাখতে হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad