Ad

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফায়দা নিচ্ছে চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

যুদ্ধে জড়িয়েছে রাশিয়া এবং ইউক্রেন। মিত্র শক্তির ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের বাজারে লাভের স্বপ্ন দেখছে আরেক পরাশক্তি চীন। খোলা চোখে এমন মনে না হলেও বাস্তবতা বলছে সেই কথা। বৈশ্বিক অস্থিরতা আর যুদ্ধের কারণে ফায়দা নিতে শুরু করেছে এশিয়ান পরাশক্তি। ইউক্রেনের সাথে যুদ্ধের এক বছর পর আচমকা দৃশ্যপটে শক্ত অবস্থান নিয়ে হাজির হয়েছে চীন। অত্যন্ত সুকৌশলে এমন এক পরিস্থিতির তৈরি করা হয়েছে, যেখানে চীনের উপর নির্ভর করে থাকতেই হচ্ছে সবাইকে। একদিকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির সম্ভাবনা, অন্যদিকে শান্তিচুক্তির ১২ দফা। আবার অস্থির এই সময়ে নিজের দেশকে পুনরায় নতুন করে ঢেলে সাজানোর তাগিদ। তাই সবমিলিয়ে বলাই যায়, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ব্যস্ত আছেন পুরোদমে। সম্প্রতি চীনের তেল ক্রয় সংক্রান্ত দৌড়ঝাঁপ জন্ম দিয়েছে নতুন আলোচনার। একদিকে রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই প্রান্ত থেকেই বড় ধরণের তেলের চালান আসছে বেইজিংয়ে। আর তেলের পরিমাণও কম নয়। তেল পরিবহণের জন্য অন্তত দশটি সুপার ট্যাংকার জাহাজ ভাড়া করেছে দেশটি। এর প্রতিটি জাহাজে দুই বিলিয়ন ব্যারেলের বেশি তেল ধরে। সারাবিশ্বে করোনার প্রভাব কমে এলেও চীনে র‍য়ে যায় এর ছাপ। ২০২৩ সালের শুরু থেকে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার মিশনে নেমেছে চীন। ইতিমধ্যে অর্থনীতির শীর্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে নতুন চারজনকে। আর ঠিক এমন অবস্থায় বিপুল পরিমাণের অপরিশোধিত তেল কিনছে দেশটি। চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপক অর্থ খরচ হয়েছে তাদের। অনেকটা বাধ্য হয়েই দেশের পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন। আর সেই তেলের ক্রেতা চীন। চীনের খনিজ তেল বিষয়ক প্রধান দুই সংস্থা ইউনিপ্যাক এবং সাইনোপ্যাক। দুই কোম্পানিই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে যাচ্ছে এবার। চীনের এই বিশাল পরিমাণ তেল কেনার পেছনে আছে বড় ধরণের ব্যবসায়িক উদ্দেশ্য। ২০২২ সালে কোভিড সংক্রান্ত নীতিমালা বাতিল করেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বাড়তে শুরু করে চীনের অর্থনৈতিক কার্যক্রম। ধীরে ধীরে এর প্রভাব এসেছে সারা বিশ্বেই। প্রতিনিয়ত বাড়ছে তেলের চাহিদা। আর এখানেই আছে চীনের রহস্য। চাহিদা বাড়ার আগেই বড় রকমের মজুদ করতে চায় তারা। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ রেখেছে বহু দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া থেকেও তেল আমদানি করছেন শি জিন পিং। ধারণা করা হচ্ছে, যেকোনো মুহুর্তে তেল বিক্রির সাথেও সম্পৃক্ত হতে শুরু করবে এশিয়ার এই সুপার পাওয়ার। আর একই সময়ে রাশিয়ার সাথে বাণিজ্যও অনেকটা বাড়িয়েছে চীন। ২০২২ সালের প্রথম চার মাসে চীন এবং রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ২৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়। চীনে রাশিয়ার রপ্তানিও এসময় ৩৭ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়। এই সংখ্যা সময়ের সাথে সাথে আরও বেশি বাড়তে শুরু করেছে। যুদ্ধের এই পর্যায়ে এসে অনেকটা চীনের উপরেই নির্ভর হয়ে দিন পার করছে রাশিয়া। ২০২৩ সালে দুই দেশের বাণিজ্যিক সব চুক্তি চীনের মুদ্রাতেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি চীনের বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ড খুব দ্রুতই রাশিয়ান বাজারে প্রবেশ করতে চলেছে। একইসাথে দুই দেশের শিল্প এবং প্রযুক্তি খাতে অংশীদার হবার জোর সম্ভাবনাও আছে। এর বাইরে শান্তি প্রস্তাবের ইস্যুতে এরইমাঝে ইউক্রেনের দৃষ্টিও আকর্ষণ করেছেন শি জিন পিং। তেলের মজুদ, রাশিয়ার বাজারে প্রবেশ আর শান্তি প্রক্রিয়া দিয়ে বৈশ্বিক অঙ্গনে নিজের প্রভাব আরও বেশি বড় করছেন চীনা প্রেসিডেন্ট। আর এর কোনো একটিতেও যদি সফলতা আসে, তবে আগামীদিনের বিশ্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে চীন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad