Ad

হঠাৎ কেন সামরিক বাজেট বাড়াচ্ছে চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (5)
Durbin News

অদ্ভুত এক সিদ্ধান্ত নিতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ঝুঁকি আর হুমকি জেনেও দেশের সামরিক খাতে বাজেট বাড়াতে চলেছেন এই নেতা। চলতি সপ্তাহে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। কিন্তু প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হচ্ছে ৭ শতাংশের বেশি। বর্তমানে বেইজিং এর সামরিক বাজেট ২০ হাজার ডলারের কিছু বেশি। এই ব্যয়ের পরেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীন। শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট চীনের তুলনায় চারগুণ বেশি। এমন সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের সামরিক শক্তিকে আরও বড় করার জানান দিচ্ছে চীন। বর্তমান প্রেক্ষাপতে দেশটির এমন এক সিদ্ধান্তকে সতর্কতার সাথেই পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশগুলো। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের সাথে চীনের দ্বন্দের কারণে বিষয়টি ঘিরে আরও বেশি আলোচনা চলছে। ২০২২ সালেই তাইওয়ান ঘিরে বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করেছিলো চীন। একইভাবে সতর্ক দৃষ্টি রাখছে দ্বীপরাষ্ট্র জাপান। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে বড় রকমের যুক্তিও দিয়েছেন চীনের প্রশাসন। চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, বড় ধরনের কাজ সমাধান করার ক্ষেত্রে সামরিক অভিযান, সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি সু-সংগঠিত হওয়া উচিৎ। এসময় লি কেকিয়াং সতর্ক করে দিয়ে বলেন, বাইরে থেকে চীনকে দমন ও নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা বাড়ছে। এমন বক্তব্যে ঠিক কাদের উদ্দেশ্যে দেয়া হয়েছে। তা অবশ্য স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী। তবে এই বক্তব্য যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করছে, তা অনেকের কাছেই স্পষ্ট। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ কেন্দ্র করে চীনের উপর নজরদারি বাড়াতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভালো নজরে দেখছে না পশ্চিমাবিশ্ব। আকারে ইঙ্গিতে বেশ কয়েকবারই চীনের প্রতি কড়া বার্তা পাঠাতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লি কেকিয়াং বলেন, আমাদের সশস্ত্র বাহিনী, পিপলস লিবারেশন আর্মি ২০২৭ সালে শত বছরে পা দিবে। সামরিক লক্ষ্য অর্জনের জন্য, সামরিক অভিযান চালানো, যুদ্ধের প্রস্তুতি বাড়ানো এবং সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা উচিত। সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে চীনের আরও কিছু কারণকে বড় করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই ইউক্রেন যুদ্ধে নিজেদের অস্ত্র সরবরাহ শুরু করবে চীন। ইউক্রেন যুদ্ধ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের গুপ্তচর বেলুন হারানোর ঘটনায় নিজেদের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। এছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং তাইওয়ানের আশপাশে নৌপথ এবং আকাশ পথেও মহড়া বাড়িয়েছে তারা। সবমিলিয়ে কিছুটা সময়ের প্রয়োজনেই সামরিক বাজেট বাড়াচ্ছেন চীনা সরকার। চীনের এবারের পার্লামেন্টে সামরিক ব্যয় বাড়ানো ছাড়াও আর বেশ কিছু বড় সিদ্ধান্ত আসতে চলেছে। এবারের সম্মেলন থেকেই নতুন প্রধানমন্ত্রী নিয়ে ঘোষণা দেয়া হবে। বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই অধিবেশনেই বিদায় নিবেন। আর তার বদলে লি কিয়াং নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর বাইরেও বেশ কিছু শীর্ষ পদে নতুন মুখ আনতে যাচ্ছেন শি জিন পিং। এমনকি, এই অধিবেশন থেকেই তৃতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিন পিং এর নাম ঘোষণা করা হবে। আর তা বাস্তবায়িত হলে মাও সে তুং এর পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য চীনের শাসনভার পাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বক্তব্য অনুযায়ী, এবারের অধিবেশনে চীনের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও সরকারের নিয়ন্ত্রণ জোরদার করা হবে। সেক্ষেত্রে বর্তমান চীনা সরকারের সাথে কমিউনিস্ট পার্টির নীতিমালার পার্থক্য আরও অনেক কমে আসবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad