Ad

ক্ষমতায় না থেকেও কেন এত শক্তিশালী পাকিস্তানের সেনাবাহিনী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
pak-army-22-samakal-625664a23c4a0
Durbin News

ক্ষমতায় নেই তবু ক্ষমতায় থাকা মানুষদের ঘুম কেড়ে নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। পৃথিবীর অন্যতম বড় সামরিক শক্তির দেশটি তাদের রাজনীতির সবচেয়ে বড় প্রভাবক। পাকিস্তানে সামরিক বাহিনীর প্রভাব এতই বড়, যে কোন সময় চাইলেই রাষ্ট্রক্ষমতা কেড়ে নিতে পারে তারা। স্বাধীনতার পর বিগত ৭৫ বছরে বারবার এমন ঘটনার মুখোমুখি হয়েছে পাকিস্তানের রাজনীতি। দেশটিতে স্বাধীনতার পর নির্বাচিত প্রধানমন্ত্রী এসেছে ২৩ বার। এদের মাঝে মেয়াদ পূর্ণ করা হয়নি কারোরই। শুধু নির্বাচিত প্রধানমন্ত্রীদের উৎখাত করেই ক্ষান্ত হয়নি দেশটির সেনাবাহিনী। বরং কখনো নিজেরাই ছিলো শাসকের ভূমিকায়। স্বাধীন পাকিস্তানের ৭৫ বছরের মাঝে ৩৩ বছরই কেটেছে সেনা শাসনের অধীনে। এদের মধ্যে আইয়ুব খান এবং জিয়া উল হক ক্ষমতায় ছিলেন দশ বছর করে। আর পারভেজ মোশাররফের ক্ষমতার মেয়াদ ছিলো ৭ বছরের কিছু বেশি। কিন্তু কি কারণে এত প্রভাব পাকিস্তান সেনাবাহিনীর। কেনই বা সবাইকেই আপোষ করতে হয় তাদের সাথে। কোন অজ্ঞাত কারণে পাকিস্তানের রাজনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করে দেশটির সেনাবাহিনী। এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাকিস্তানের জাতীয় ইতিহাসের সাথে। ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প কদিন পরেই স্বাধীনতা পায় পাকিস্তান। দেশটি এমন পর্যায়ে স্বাধীনতা অর্জন করে যখন সারা বিশ্বই নিজেদের সামরিক দক্ষতা বাড়াতে চেয়েছিলো। বিশ্বযুদ্ধের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশ্বের বেশিরভাগ দেশে। অনেকটা বাধ্য হয়েই তাই ভবিষ্যত বিবেচনায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে শুরু করেছিলো বিশ্বের প্রায় সব দেশ। পাকিস্তানেও এর খুব বেশি ব্যতিক্রম দেখা যায়নি। স্বাধীন রাষ্ট্র গঠনের পর প্রাথমিকভাবে সামরিক বাজেট ছিলো সবচেয়ে বেশি। দেশের মোট আয়ের দুই-তৃতীয়াংশ ব্যয় হতো সামরিক বাহিনির কল্যাণে। এমনকি এখনও দেশের মোট বাজেটের এক-তৃতীয়াংশ বরাদ্দ থাকে সেনাবাহিনীর জন্য। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কদিনের মাঝেই দেশটির শাসন ব্যবস্থায় সামরিক-বেসামরিক যৌথ অংশীদার ব্যবস্থা চালু হয়ে যায়। এর সাথে যুক্ত হয় জরুরি সময়ে সরকার উৎখাতের ক্ষমতা। সামরিক প্রধানের Doctrine in necessity নামক সাংবিধানিক পদবির জেরে এই ক্ষমতার চর্চা চলতে থাকে। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রভাব বিস্তার করে পাক সেনাবাহিনী। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে, সেনাবাহিনীর পক্ষেই দেশের ভেতরের এবং বাহিরের শত্রুদের দমন করা সম্ভব। এমন বিশ্বাসের সূত্র ধরে খুব দ্রুতই দেশের শাসন ব্যবস্থার উপর জেঁকে বসে সেনাবাহিনী। আইয়ুব খান প্রথম সেনা সরকারের শুরু করেন। এরপর তিনি নিজেও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রক্ষমতায় আসেন। এভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার ব্যবস্থার মাঝেও খুব ঘনিষ্ঠভাবে মিশে যায় সেনাবাহিনী। সত্তরের দশকে ক্ষমতায় আসেন জিয়া উল হক। এসময় পাকিস্তানের যাবতীয় বেসামরিক খাতে যুক্ত হতে থাকে সেনাবাহিনী। কৃষি, শিক্ষা থেকে শুরু করে শিল্প এবং সেবা খাতেও প্রভাব বাড়াতে থাকে তারা। এমনকি বিভিন্ন ব্যবসার সাথেও যুক্ত হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী। ধীরে ধীরে রাজনৈতিক পরিমন্ডলের বাইরে সামাজিকভাবেও নিজেদের অবস্থান শক্ত করে নেয় তারা। পাকিস্তানে সেনাবাহিনীর প্রভাব এতই বেশি, বৈদেশিক বা কূটনৈতিক সম্পর্কের চাবিও থাকে সেনাসদরের কাছে। কোন দেশ পাকিস্তানের শত্রু বা কোন দেশ মিত্র তাও নির্ধারণ করে পাকিস্তানের সেনাবাহিনী। অবশ্য এর পেছনে আছে যৌক্তিক কারণ। পাকিস্তানের সুসংগঠিত গোয়েন্দা সংস্থা বাইরের বিশ্ব সম্পর্কে বিভিন্ন দরকারি বিষয় সরকারের কাছে প্রকাশ করে। সেখান থেকেই দেশ পরিচালনা কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ তথ্য পায় পাকিস্তান। তাই অনেকটা বাধ্য হয়েই সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রাখতে বাধ্য পাকিস্তানের নির্বাচিত সব সরকার। এমনকি বিগত দুই দশক ক্ষমতায় না এসেও দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরণের ভূমিকা রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী। কদিন আগেই ক্ষমতা থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। পাকিস্তান তেইরিক-ই-ইনসাফ প্রধানের বিপুল জনসমর্থন থাকলেও তা খুব বেশি কাজে আসেনি। ধারণা করা হচ্ছিলো, নিজ মেয়াদের শেষ পর্যায়ে এসে সেনাবাহিনীর সাথে দূরত্ব বাড়ছিল ইমরানের। যার ফলাফল মেয়াদ হিসেবে পূর্ণ করার আগেই বিদায় বলতে হলো তাকে। https://www.youtube.com/watch?v=iNb-SUU7Ezw

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad